অভাবে কক্ষনো স্বভাব নষ্ট হয় না, নষ্টের বীজ ভিতরেই পোঁতা থাকে। অভাবেই যদি স্বভাব নষ্ট হতো, তাহলেতো লক্ষ লক্ষ টাকার বেতনভুক অফিসাররা কোনোদিন চুরিই করত না, ক্যাপিটালিস্টরা ট্যাক্স ফাঁকি দিতো না, আমলা এমপি মন্ত্রীরা সৎ হতো।
আর চরিত্র নষ্ট? এই শব্দটা এত বহুল প্রচারিত যে, আজকাল আর কেউ এ নিয়ে মাথাই ঘামায় না।
নৈতিকতা নিয়েও এখন আর ভাবে না কেউ। শারীরিক স্পর্শ নিয়েও সমাজ যথেষ্ট লিবারাল। বৈচিত্র্য সন্ধানী একশ্রেণীর নারী পুরুষের জীবনে বহুগামিতা এখন স্পোর্টস! (আসলে যুক্তি দিয়ে বিচার করলে বহুগামিতাও সতীত্বর মতোই অর্থহীন শব্দ। সতীত্ব যদি মূল্যহীন হয়,বহুগামিতাও তাই। একে গুরুত্ব দেওয়ার যেমন কোনো কারণ নেই, তেমনি এর সমর্থনে একটা বাক্যও সাজানো যাবে না। বরং উল্টোটাই বলা যায়.....)।
সমাজের জন্য এটা খুব একটা বড় সমস্যা নয়, তবে অনেক বেশি সমস্যা আমাদের নৈতিক অবক্ষয়, যা এখন আমাদের বৃহত্তর সংখ্যক মানুষের রন্ধ্রে রন্ধ্রে মিশেআছে।
ভাত কাপড়ের অভাব আছে আমাদের। কিন্ত সেটা হয়তো সামলানো যায়। আমাদের সবচেয়ে বড় লড়াই করতে হবে মানবিক মূল্যবোধ রক্ষায়, নৈতিকতা বজায় রেখে সঠিক ধর্ম আর চরিত্র পেলে মানুষ সমাজ রক্ষা পাবে।
একটা জীবনে তো কম খাটি না আমরা! সাধ্যমতো পরিশ্রম করে যাই। দায়দায়িত্বও করে যাই, যে যতটা পারি! তবুও দিনশেষে কেন যে মনে হয় সবকিছু ঠিকঠাক চলছে না! বয়সের সাথে সাথে আসে অনন্ত হতাশা, আর গৃহপালিত বিড়ালের মতো কিছু ব্যক্তিগত সুখ দুঃখ। অনেক তো সময় গেলো, এবার আত্মপলদ্ধির সময়। খোলা মন নিয়ে নিজের মুখোমুখি বসুন। ভালো যদি সত্যিই কিছু হয়, তাহলে তা নিজের ভেতর থেকেই শুরু হোক।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



