একজন মৃত মানুষের স্বপ্ন.....
আপনি কখনো সন্তান হারা মায়ের কান্না,স্বামী হারা স্ত্রীর কান্না, বাবা হারা সন্তানের কান্না, ভাই হারানো ভাই বোনের কান্না শুনেছেন? শুনলে বুঝতে পারতেন, ওর থেকে ভয়ানক আর্তনাদ এ দুনিয়ায় আর কিছু নেই।
আজকাল এই ব্যাস্ত শহরটাকে বড্ড অগোছালো মনে হয়। প্রতিটা রাত্রিকে হত্যাকারীর মতো লাগে। আমরা কখনো হিসেব মেলাইনি, ভাঙাচোরা মানুষের জমানো অশ্রুতে কয়টা পদ্মা মেঘনা হতো। আমার শহরটা আজ হাসতে ভুলে গেছে।
যখন অস্থিরতম দিনে সব ভাঙাচোরা মানুষগুলো একত্রিত হয়ে, এ শহরের রাজপথে শোক মিছিলে পা মেলাবে, তখন আমি সবার হাতে একটা করে গোলাপ তুলে দেবো। শিখিয়ে দেবো বহুবার মরে যাওয়ার চেয়ে ভালোবাসা ছড়িয়ে একবার মরে যাওয়া ঢের বেশি ভালো।।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


