somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

'চরণদাস চোর’ এবং স্মিতা পাতিলের 'ভূমিকা'....

১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
'চরণদাস চোর’ এবং স্মিতা পাতিলের 'ভূমিকা'....


কারোর বাহ্যিক সৌন্দর্য থেকে অন্তর্নিহিত মননশীল সৌন্দর্য গুন, যোগ্যতা এবং মেধাকে আমি অনেক বেশী গুরুত্বপূর্ণ মনে করি। তেমনই একজন নায়িকা স্মিতা পাতিল। স্মিতা পাতিল অভিনীত 'ভূমিকা’ ছবিটি আবারও দেখে গ্লামার থেকে গুনের যথার্থতাই স্বার্থক প্রমাণিত হয়েছে।

তথাকথিত গ্লামারবিহীন আপাত অগোছালো সাদামাটা চেহারা- অথচ তার মেদবিহীন দীর্ঘ ছিপছিপে তনু, নির্মল নিস্কলুষ সারল্যের হাসি, মেধার ঔজ্জ্বল্যে ঝলমলে স্বাধীনচেতা নারীর ইমেজ, স্মিতা পাতিলকে করে তুলেছিল আশির দশকের যৌবনদৃপ্ত নতুন আইকন। অসম্ভব বুদ্ধিদীপ্ত আর আত্মপ্রত্যয়ী এক জোড়া চোখই স্মিতা পাতিলের বাহ্যিক সৌন্দর্য্য, বাকী সবই মননশীল সৌন্দর্য।
১৯৫৫ সালে পুনেতে স্মিতা পাতিল জন্মগ্রহণ করেন। তার ক্যারিয়ার শুরু হয় দুরদর্শনে খবর পড়ার মধ্য দিয়ে। স্মিতা তখনও কলেজের ছাত্রী এবং অপ্রাপ্তবয়স্ক বিধায় তার সাথে দুরদর্শন কোন চুক্তিপত্র না করে তাকে দৈনিক ভাতার শর্তে চাকরিতে নিয়োগ দেয়। মিডিয়ায় সংবাদ পাঠে স্মিতার প্রথম ক্যারিয়ার শুরু।

এ সময় ফিল্মসিটি মুম্বাইয়ের অনেকেরই নজর পড়ে তার ওপর। চিত্রপরিচালক শ্যাম বেনেগাল তার নতুন ছবি ‘চরণদাস চোর’- এর জন্য তিনি পছন্দ করেন স্মিতাকে।
‘চরণদাস চোর’ ছবিতে রানির ভূমিকায় স্মিতাকে এত মিষ্টি আর আকর্ষণীয় লাগছিল যে, দর্শক স্মিতা নামেই বিমোহিত! শ্যাম বেনেগাল স্মিতাকে নিয়ে আরও একটা ছবি বানানোর প্রস্তাব দিলেন প্রথম ছবির ছয়গুন বেশী সম্মানী দিয়ে। শুরু হলো স্মিতার নতুন ছবি ‘নিশান্ত’। নিশান্ত, স্মিতার দ্বিতীয় ছবি।

‘ভূমিকা’ ছিল স্মিতাকে নিয়ে শ্যাম বেনেগালের তৃতীয় ছবি। এই ছবি স্মিতাকে সর্বভারতীয় পরিচিতি এনে দেয়। প্রথমবারের মতো স্মিতা সেরা অভিনেত্রীর রাষ্ট্রীয় পুরস্কারে ভুষিত হন। এরপর থেকেই বলিউডের মুলধারার ছবি তথা কমার্শিয়াল ছবিতে অভিনয়ের অফার আসতে শুরু হয়।

শুরুতে স্মিতার বেশ বেগ পেতে হয়েছে বলিউডের কমার্শিয়াল ছবির চটুল সংলাপ আর উত্তেজক পোষাকের সাথে খাপ খাওয়াতে। তার তুমুল পেশাদারীত্ব খুব দ্রুত তাকে সাহায্য করেছে সবকিছুর সাথে মানিয়ে নিতে। শুরু হয় বাণিজ্যিক ছবিতে স্মিতার অভিনয়। কাহিনির প্রয়োজনে যা ছবিতে প্রয়োজন তা নিয়ে স্মিতার কোনো জড়তা কখনও ছিল না। কিন্ত যার উপযোগিতা শুধুই মনোরঞ্জনে, নিছক পুরুষের রিপুর তৃপ্তিতে, যা নারীর জন্য অবমাননাকর, নারীকে যা চিত্রিত করে অধঃপতিত হিসাবে তা তিনি কখনও মেনে নেননি।
স্মিতা পাতিল ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, টেলিভিশন ও থিয়েটার কর্মী ছিলেন। তিনি তার সময়কালে শ্রেষ্ঠ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রীরূপে আখ্যায়িত হয়ে থাকেন। এক দশকেরও অধিক সময় অভিনয়কর্মে হিন্দি ও মারাঠি ভাষার ৮০-এর অধিক চলচ্চিত্রে অভিনয় করে ১৯৮৬ সনে মাত্র ৩১ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×