somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

গগণ হরকরার গল্প....

২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গগণ হরকরার গল্প....



এক কবিয়াল বাউলের গল্প।
উনিশ শতকের মাঝামাঝি ১৮৪৫-১৮৫০ এর মধ্যে শিলাইদহের কাছাকাছি আড়া পাড়া গ্রামে জন্ম হয় এই প্রতিভার। তার দেহতত্বের গানে লালনের প্রভাব উপলব্ধি করা যায়। তাঁর সময়কাল রবীন্দ্র এবং লালন সমসাময়িক এবং তথাকথিত না হলেও তিনি লালন সাইজীর অনুগামী ছিলেন বলাই বাহুল্য। তাঁর নাম গগন চন্দ্র দাস, সাধারণ এক কৃষক পরিবারের ছেলে।যার নেহাতই ভালো লাগাছিলো লোকগান বা আঞ্চলিক মাটির গানের প্রতি! পেশায় তিনি পিওন অর্থাৎ চিঠি বিলির কাজ করতেন তাই গগন চন্দ্র দাস হয়ে উঠলেন গগন হরকরা। ডাক হরকরা থেকেই এই হরকরা শব্দটি গগনের নামের শেষে জুড়ে গেলো।

রবি ঠাকুর তার পৈত্রিক জমিদারি দেখাশোনা করতে শিলাইদহে বহুদিন ছিলেন এবং স্বাভাবিক ভাবেই তিনি গগন হরকরার গান শুনেছেন। তাঁর গগনের গান খুব পছন্দেরও ছিলো।
রবীন্দ্রনাথের লোকসঙ্গীত প্রীতি আমাদের সকলের জানা। কারণ তা না হলে তিনি তার গানে বিভিন্ন পাশ্চাত্য লোকগানের সুর ব্যবহার করতেন না। গগন হরকরার দুটি গানের সুরের সরাসরি প্রভাব রবি ঠাকুরের দুটি গানে প্রত্যক্ষ ভাবেই বিদ্যমান।
"ও মন অসাড় মায়ায় ভুলে রবে" এবং "আমি কোথায় পাবো তারে" গগন হরকরার এই দুটি গান-এর সুর থেকে অনুপ্রাণিত(নকল বলা সমুচিত হবেনা)রবীন্দ্রনাথ রচনা করেন "যে তোমায় ছাড়ে ছাড়ুক" এবং "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"।
বিংশ শতকের গোড়ার দিকে কুষ্টিয়ায় মৃত্যু হয় গগণ হরকরার।

হঠাৎ করে গগণ হরকরার বিষয় অবতারণা কেন করেছি আশা করি সচেতন পাবলিককে সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নাই।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৯
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×