somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

হাবিজাবি..............

২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাবিজাবি........

সৌদি আরবকে এক সময় বর্বর জাতি বলা হতো। মধ্যযুগীয় বর্বরতা সেখানে ঘটেছে বলেই শান্তি স্থাপনের জন্য ইসলাম ধর্ম এলো।
মানুষকে হযরত মুহাম্মদ সাঃ শুধু ধর্মের দীক্ষাই দিলেন না, নবী করিম সাঃ বললেন শিক্ষার জন্য সুদূর চীনে যাও।

জানিনা তখন চীনের সব লোক মুসলমান ছিলো কি না!
তবে শিক্ষা নিশ্চয়ই ছিলো। তিনি ধর্ম প্রচারের পাশাপাশি অনুভব করেছিলেন শিক্ষা দরকার।

এখনো চুরি করলে সৌদি আরবে চোরের হাত কেটে নেওয়া হয়। জেনা করলে দোররা মেরে, মাটিতে পুতে ফেলা হয়। আরো কঠোর কঠিন নিয়ম আছে, তাদের দৈনন্দিন জীবন বিধানে। নারীদের জন্য আছে সাংঘাতিক সব বিধান, সে কথা বলাই বাহুল্য।
তবুও ধর্ম দিয়ে সৌদি/ মধ্যপ্রাচ্যের স্বেচ্ছাচারীতা ঠেকানো গেছে কি!
যারা সৌদিতে আছেন, বুকে হাত দিয়ে বলুন তো কতটা শৃঙখল এবং ভদ্র সেই জাতি? কতটা সৎ?!

সৌদি বা মধ্য প্রাচ্যের লালসা ও নির্যাতনের শিকার শুধু বাঙ্গালি দরিদ্র নারীদের দেখেও কিছুটা আঁচ পাওয়া সম্ভব।
অথচ আযান হলে সেই জাতি মুহূর্তেই অচল হয়ে পড়ে। সবাই নামাযে যান। তাদের জীবন পরিচালিত হয় কঠোর ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে।
পাপ মোচন করতে কোটি কোটি মুসলিম সে দেশে যান হজ্ব করতে!!


আমরা জানি, জাপান এক সময় নিষ্ঠুর এবং বর্বর ছিলো। জাপানিজ নৃশংসতার কথা জানেনা, এমন মানুষ খুব কম আছে। এক সময় বৌদ্ধ ধর্মের চর্চা করলেও আজ আনুষ্ঠানিকভাবে জাপানিজ নাগরিকরা কোন ধর্মের আওতায় নেই।

তবুও জাপান বর্তমানে সভ্যতা, সততা, রাজনৈতিক এবং ব্যাক্তিগত আচরণের দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশগুলোর একটি। জাপানিজ জীবনকে মানুষ কথায় কথায় উদাহরণ হিসেবে ব্যবহার করে।

আসলে ধর্ম নয়, ধর্ম শিক্ষার পাশাপাশি বাধ্যতামূলকভাবে বৈজ্ঞানিক, নৈতিক এবং প্রায়োগিক শিক্ষা এবং তার অনুশীলন করা ভীষণ ভীষণ জরুরি। প্রকৃত শিক্ষাই একমাত্র বদলে দিতে পারে মানুষের জীবন!
মানুষ প্রকৃত শিক্ষিত হলেই কেবল একদল আরেকদলকে শ্রদ্ধা করতে শিখবে। একজন আরেকজনের মতামতকে শ্রদ্ধা করবে। তর্ক বা বিতর্ক বা ভিন্নমত ও পথের প্রতি মানুষ হবে শ্রদ্ধাশীল। রাজনীতি করার জন্য প্রয়োজন হবে না কোন নোংরামির। এক মানুষ শ্রদ্ধা করবে আরেক ধর্মের মানুষকে।

জাপানিরা সভ্য হতে শিখেছে, সভ্য হয়েছে কিন্তু বেশীরভাগ এরাবিয়ানরা বর্বরই রয়ে গেছে।

সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৯
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×