somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

সম্পর্ক..........

২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

~~সম্পর্ক~~

ঘুন ধরা সমাজের উইপোকারা একটু একটু
করে ফোঁপরা করে ফেলেছে আমাদের জীবনের সাথে
জড়ানো ছোট বড়ো সম্পর্কগুলিকে। তার জন্যইতো আজ একাকিত্ব, বিষাদ আমাদের গ্রাস করে প্রতিনিয়ত, মৃত্যুর দিকে নিয়ে যায় নিয়তি সেজে। উঁই পোকার গ্রাসে আস্তে আস্তে মনের ভেতরটা ক্ষয় হতে হতে আজ ক্ষয়িষ্ণু পাথরে পরিণত হয়েছে জীবন।

সম্পর্ক ঘুনধরার পিছনে আমরা সবাই দায়ী। রাজনীতি, শিক্ষা, সমাজ ও আমাদের বাড়ির পরিবেশ। রাজনীতির মুখোশ পড়ে ভণ্ডামির নামাবলি গায়ে দিয়ে যারা শিক্ষাংঙ্গনকে কলুষিত করছে, সেই কুকাজকে শিক্ষকরা মদত দিয়ে যে অসুস্থ পরিবেশ গড়ে তুলেছে তাতে সাধারণ ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে সম্পর্কের খারাপ হচ্ছে। আজকের এই মূল্যবোধ হীনতার যুগে, অবক্ষয়িত সমাজে ছাত্র- ছাত্রীদের কাছে কোন আদর্শ না থাকায় তারা প্রয়োজনে শিক্ষক নিগ্ৰহের পথে পা বাড়াচ্ছে। এই অবক্ষয় সমাজের ঔদাসীন্যের শিকার হয়, অপসংস্কৃতি আর মূল্যবোধ হীনতায় আক্রান্ত হয়, তখন তাদের শুভা-শুভবোধ থাকে না।

তাছাড়া এখন আর একান্নবর্তী পরিবার নেই। অনেক গুলো ছেলে মেয়ে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আর বড় হচ্ছে না। একা একা থেকে তারা স্বার্থপর হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে নি:সঙ্গ। ফলে আমাদের মধ্যে সম্পর্কের ভাঙন। তাই কবি গুরু রবীন্দ্রনাথ এর উদ্ধৃতি দিয়ে বলা যায়, "শিক্ষার জন্য এখন আমাদের বনের প্রয়োজন আছে এবং গুরুগৃহও চাই। বন আমাদের সজীব বাসস্থান এবং গুরু আমাদের সহৃদয় শিক্ষক। এই বনে, এই গুরুগৃহে আজও বালক দিগকে ব্রম্ভচর্য পালন করিয়া শিক্ষা সমাধান করিতে হইবে। কালে আমাদের অবস্থার যতই পরিবর্তন হইয়া থাকুক, এই শিক্ষা নিয়মের উপযোগিতার কিছু মাত্র হ্রাস হয় নাই; কারণ, এ নিয়ম মনের চরিত্রের নিত্য সত্যের উপর প্রতিষ্ঠিত।"

সম্পর্ক আজ কেবল কতগুলি সামাজিক চরিত্র মাত্র। জীবন মৃত্যুর মতোই চিরন্তন সত্য হলেও
যেন প্রাণহীন, বড্ডো বোঝা। তারমধ্যেই হয়তো মনের শান্তি খোঁজা। অনুভব হীন, কৃতঘ্ন সম্পর্ক গুলো ....যতই করুক জীবন ওলোটপালোট, তবুও হাসিমুখে বয়ে নিয়ে চলো আমৃত্যু।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×