somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

স্পার্টাকাসদের মৃত্যু হয়না......

৩০ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্পার্টাকাসদের মৃত্যু হয়না......

প্রাচীন রোম সাম্রাজ্যের ইতিহাস মানেই জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার, মার্কাস অ্যান্টনি, ক্লিওপেট্রার মত কিংবদন্তীদের প্রোজ্জ্বল উপস্থিতি। এমন ঐতিহাসিক আইকনদের ভিড়ে আরো একজনের নাম অপরিহার্য যার নাম ‘স্পার্টাকাস’। দাসদের একত্রিত করে, রোমান শাসকদের শোষণের বিরুদ্ধে এক প্রতিবাদী চরিত্র হিসেবে আবির্ভূত হন স্পার্টাকাস। শ্রেণীহীন মানুষের জীবন ও অধিকারের প্রশ্নে তার সাহস, বিপ্লব এবং যুদ্ধগাঁথার কাহিনী আজো আলোচিত হয় পৃথিবীর নানা প্রান্তে।

প্রথম জীবনে স্পার্টকাস ছিলেন একজন রোমান ক্রীতদাস। ইতিহাসের পাতায় তার শৈশব জীবন সম্পর্কে তেমন নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায় না। তাই তার বিদ্রোহপূর্ব জীবনের অধিকাংশ তথ্যই অজানা। স্পার্টাকাসের জন্ম খ্রিস্টপূর্ব ১১১ অব্দে; রোমান সাম্রাজ্যের অন্তর্ভূক্ত থ্রেস অঞ্চলের এক গ্রামে। তরুণ স্পার্টাকাস তার শক্তিশালী শারীরিক গড়নের কারণে রোমান সেনাবাহিনীতে চাকরি লাভ করেছিলেন। কিন্তু পরবর্তীতে প্রতিবাদী স্বভাবের কারণে তাকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়। চাকরিচ্যুত স্পার্টাকাসের ঠাঁই মিললো দাস বিক্রির হাটে। তিনি এক দিনমজুর ঠিকাদারের নিকট বিক্রি হয়ে যান- সে ইতিহাস অনেকেরই জানা...

বহু যুদ্ধ জয় করা স্পার্টাকাসও পরাজিত হয়েছেন। একদিন যে মুক্তির স্বপ্নে বিভোর হয়ে গ্ল্যাডিয়েটর স্কুল থেকে পালিয়ে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, সে স্বপ্ন বাস্তবায়ন হবার পূর্বেই পতন ঘটে তার। কিন্তু তাকে কখনই ব্যর্থ বলা যাবে না। পৃথিবীর ইতিহাস স্পার্টাকাস হত্যাকারী সম্রাট ক্রেসাসকে মনে রাখেনি কিন্তু স্পার্টাকাসকে সবাই মনে রেখেছেন। স্পার্টাকাস সাময়িক ব্যর্থ হয়ে ছিলেন। কিন্তু তৈরী করে গিয়েছেন হাজারো স্পার্টাকাস অনুসারী, যাদের সংগ্রামের ফলে একদিন পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়েছে রোমান সাম্রাজ্য। ইতিহাস স্পার্টাকাসদের কখনো ভুলবে না।

স্পার্টাকাস,
সেই কোন যুগে তুমি শিখিয়েছিলে "বিদ্রোহ";
দাসত্বের বিরুদ্ধে বিদ্রোহ।
আজ তোমায় খুব মনে পড়ছে স্পার্টাকাস...
যেদিন তোমাকে কিনলো খনির অন্ধকার থেকে কোন এক জন্তুর কারবারি..
সে ভেবেছিল তুমিও হবে তার এক লড়াকু পশু।
যে চায় শুধু খাবার আর নারী....
তুমি প্রথম সেই মানুষ যে
পেরিয়েছিলে সেই কামনার নদী।
শুধু ভালোবেসে ছিলে মানুষকে;
শৃঙ্খল জর্জরিত মানুষ সেই রক্ত কুঠুরিতে বসে এক আকাশ ভালোবাসা নিয়ে ডেকেছিল তোমায় "পিতা" বলে। নিরাশ করোনি তুমি,
হয়েছিলে এক মুক্তিযোদ্ধা
মনুষ্যত্বের মুক্তিযোদ্ধা।
বেসেছিলে ভালো ওই হতভাগ্য মানুষ গুলোকে,
যাদের জীবন ছিল অন্ধকার জীবনের দাস।
আজ আমিও দাস।
ক্রীতদাস।

তুমি যে সিঁড়ি চড়তে
শিখিয়েছিলে আজ আমি তার মাঝামাঝি- তবু
আজও সম্পদের নীচে চাপা পড়ে আছে আমার জিহাদ, মনুষ্যত্ব, আমার কান্না।
সেই স্তুপে পা রেখে আজও শাসক চালাচ্ছে সেই মানুষ মারার হিংস্র খেলা। রক্ত চাই তার দাসেদের রক্ত। তৃষ্ণার্ত সে, সেই মাথা নত ক্ষণে দাড়াও আজও তুমি এসে।
আজও তোমার উরুতে গভীর ক্ষত
তোমার গালের মাংস ছিন্ন- ভিন্ন
তোমার হাতে, গলায়, পায়ে পড়ানো শিকল, তাও তুমিই সেই যার মাথা উঁচু আজও।
যে বলেছিল-
"আমি তোমাদের দাসত্ব করবো না, আমি মারবো না আর কোন মানুষকে নিতান্তই তোমার আনন্দের কারণে।"

বিশ্বাস করো স্পার্টাকাস। আজও আমরা সেই একই জীবন কাটাচ্ছি। আজও আমরা মানুষ মারছি শাসকের ইচ্ছায়। আজও আমি রোমান সাম্রাজ্যের সেই গ্লাডিয়েটর। যে প্রতিদিন যুদ্ধে যায় নিশ্চিত মৃত্যু জেনে। যুদ্ধ করি শুধু আনন্দ দেওয়ার নামে!
ফিরে এসো স্পার্টাকাস,
একবার শুধু একবার
ক্রুশবিদ্ধ শরীরের বহমান
শোণিত ধারার মধ্যে থেকে চিৎকার করে বলো-
"FREEDOM IS MY BIRTH RIGHT."
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×