somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

অজস্র শূন্যের কোনো মূল্য নাই, যদি....

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অজস্র শূন্যের কোনো মূল্য নাই, যদি....

একক ভাবে 'শূন্য' সংখ্যাগত দিক থেকে কোনো মূল্য নাই কিন্তু 'শুন্য' সংখ্যাতত্ত্বে খুবই গুরুত্বপূর্ণ একটি সংখ্যা!
কি হতো যদি শূন্য না থাকতো?
আর যেই হোক, ছেলেবেলায় টিচারদের বকা আর কানমলা খাওয়া থেকে নিশ্চিত বাঁচা যেতো।

ভেবে দেখুন, যখন শূন্য ছিল না তখন কি 10 , 20 30 এই সংখ্যা গুলি গোনা হতো না?
মোটেই তা নয়।
আসুন দেখে নেই, সংখ্যাতত্ত্বে শূন্যের অবদান কোথায়?
শূন্যের অবদান এটাই যে, পৃথিবীর যাবতীয় সংখ্যাকে এটা দশটি ডিজিটের মধ্যে বাঁধতে পেরেছে। অর্থাৎ আপনাকে যত বড় সংখ্যাই লিখতে বলা হোক না কেন , আপনি এই দশটি ডিজিট ব্যবহার করেই অনায়াসে লিখে দিতে পারবেন। আর সেই দশটি ডিজিট হল 0, 1 ,2 ,3 ,4 ,5 ,6 ,7 ,8 ,9 |
যে কোন সভ্যতা বিকাশের জন্য গণনা পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা প্রাচীন সভ্যতাতেই গণনা পদ্ধতি ছিল। এসব প্রাচীন সভ্যতা গুলির মধ্যে অন্যতমঃ
১) মিশরের সভ্যতা
২) ব্যাবিলনীয় সভ্যতা
৩) গ্রিক/ রোমান সভ্যতা
৪) মায়া সভ্যতা
উপরোক্ত সমস্ত সভ্যতার গণনা পদ্ধতি আলাদা আলাদা। গণনা পদ্ধতিতে নানাবিধ জটিলতার কারণে মিশরের সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, গ্রিক/রোমান সভ্যতা এখন অনেকটাই ইতিহাস। এই পোস্টে সবগুলো গণনা পদ্ধতি দেখানো সম্ভব নয়। উপরোক্ত পদ্ধতি গুলির মধ্যে একটি পদ্ধতি এখনো অনেক ক্ষেত্রেই আমরা রোমান পদ্ধতি ব্যবহার করি। রোমান পদ্ধতিতে সংখ্যা গণনার একটা ট্রেইলার নিচে দেওয়া হলঃ
রোমান_পদ্ধতিঃ
ধরা যাক আমি লিখতে চাইছি - "12340"
রোমান সংখ্যায় এটা হবেঃ MMMMMMMMMMMMCCCXL
এই পদ্ধতি মনে রাখতে হলে আপনার জেনে রাখতে হবে-
1 = I
5 = V
10 = X
50 = L
100 = C
500 = D
1000 = M
সহজে বলতে গেলে; 12340 একে ভেঙে আপনাকে জানতে হবে-
12 টা 1000 আছে অর্থাৎ 12 টা M = 12,000
3 টা 100 আছে অর্থাৎ 3 টা C = 300
আর আছে 40 বা ( 50-10 ) ,or XL = 40
_____________________________________________
Total = 12340
ভেবে দেখুন রোমান পদ্ধতি যদি এখনো সংখ্যা গণনার পদ্ধতি হিসেবে চালু থাকতো তাহলে অংকের খাতায় লিখতে একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা হয়ে যেতো!
[রোমান (অস্থানিক) সংখ্যা পদ্ধতিতে 'I' এর মান 1, আবার 'V' এর মান 5, তবে এটা বড় থেকে ছোট আকারে লেখতে হয়। যদি ছোট সংখ্যা বড় এর আগে বসে তবে তা বড় সংখ্যা হতে বিয়োগ হয়।
যেমন:
I = 1 এবং X = 10
এখানে X বড় ও I ছোট। তাই
XI = 1+10 =11 [ বড় থেকে ছোট ]
আবার,
IX = 10-1 = 9 [বড় সংখ্যার আগে ছোট আছে]
একবার ভেবে দেখুন 17 টি অক্ষরের নাম্বারকে "0" এর সহায়তায় আমরা প্রকাশ করলাম মাত্র 5 টা ডিজিট ব্যবহার করে 12340
মায়া সভ্যতার ধারাবাহিকতায় নানান চড়াই উৎরাই পেরিয়ে আজকে আমরা যে অবস্থানে পৌঁছেছি এখানেও শূন্যের গুরুত্ব সংখ্যাতত্ত্বের সরলীকণ!
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৬

ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই... ...বাকিটুকু পড়ুন

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৩

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
==========================================
চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। কিন্তু সেই ভারসাম্য যখন দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন সেটি আর চুক্তি থাকে না প্রশ্নবিদ্ধ সমঝোতায় পরিণত হয়। ইউনূসের শেষ সময়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

×