somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

স্পোর্টস ব্যাকগ্রাউন্ড..........

০৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাইগার্স ক্রিকেটারদের নিয়ে আমার তেমন কিছু বলার নাই তবে আন্তর্জাতিক ক্রিকেটাংগনের কয়েক জন মহারথীদের বক্তব্য তুলে ধরলামঃ

Sports Background:

বাংলাদেশের শেষ দুই ম্যাচে ধারভাষ্যকারদের কথা মনোযোগ দিয়ে শুনেছি। এর মধ্যে কয়েকজনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম।

শেন ওয়াটসনঃ
আমি কয়েক বছর আগে বাংলাদেশে বিপিএল খেলতে গিয়েছিলাম। সেখানকার উইকেট দেখে বিস্মিত হয়েছিলাম। তখনই বুঝেছিলাম এই উইকেটে খেলে বাংলাদেশ বড় আসরগুলোতে ভালো করতে পারবে না। সমস্যা হচ্ছে, বাংলাদেশ খেলেই মাত্র দুইটা স্টেডিয়ামে এবং তাদের বেশিরভাগ ম্যাচ হয় ঢাকাতে। ঢাকার আন্ডারপ্রিপেয়ার্ড উইকেটে খেলে আর যা ই হোক টি২০ তে ভালো করা সম্ভব না।

ডেল স্টেইনঃ
**সুপার টুয়েল্ভের বারোটা দলের মধ্যে একমাত্র বাংলাদেশকেই মনে হয়েছে তার কোনো লক্ষ্য, উদ্দেশ্য ছাড়াই খেলছে। মানে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে সবকিছু। কোনো ইন্টেনশনই দেখছি না তাদের মধ্যে। **

সাইমন ডুলঃ
[*সাউথ আফ্রিকার সাথে ম্যাচটায় একটা স্ট্যাট দেখানো হয়েছিলো যে টি২০ বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচ খেলা ৫ জনের মধ্যে ২ জনই বাংলাদেশের সাকিব ও মুশফিক, তখন তিনি এই কথাগুলো বলেন*] মুশফিক টানা ৩৩ ম্যাচ টি২০ বিশ্বকাপে খেলেছে! অন্যান্য দেশের যারা টানা এত ম্যাচ খেলে তাদের মধ্যে একটা কমন জিনিস খেয়াল করেছি- সেটা হলো তারা নিজে দায়িত্ব নিয়ে দলকে জেতাতে পারতো। কিন্তু এমন কোনো গুণ মুশফিক বা রিয়াদের মধ্যে দেখছি না। আমি অবাক হই তারা প্রতি বিশ্বকাপে দলে জায়গা পেয়ে যাচ্ছে কিভাবে!

মার্ক নিকোলাসঃ
বাংলাদেশ টি২০ বিশ্বকাপে সব মিলিয়ে ৭টি ম্যাচ জিতেছে, যার মধ্যে মাত্র একটি জয় শক্তিশালী দলের বিপক্ষে, সেটাও প্রথম বিশ্বকাপে...... বাংলাদেশের অভিজ্ঞ প্লেয়াররা এতগুলো ম্যাচ বিশ্বকাপে খেলেছে, বিশ্বকাপে তাদের পারফরম্যান্স সবচেয়ে ভালো হওয়ার কথা ছিলো। কিন্তু তাদের পারফরম্যান্সেও কোনো উন্নতি নেই। ২০১৬ সালের মুশফিকের পারফরম্যান্স আর ২০২১ সালে মুশফিকের পারফরম্যান্সের মধ্যে পার্থক্য কোথায়? উন্নতির কার্ভটা কোন জায়গায়? মুশফিকের এই বাজে অবস্থার কারণ কি আতহার? [*আতহার আলী খান এমন এক স্টুপিড উত্তর দিয়েছিলেন যেটা লেখার রুচি নেই*]

মুরালি কার্তিকঃ
বলতে খারাপ লাগছে - আমি যখন বাংলাদেশের বিপক্ষে খেলেছি, তখন তারা যে এপ্রোচে খেলতো এখনও একই এপ্রোচে খেলে। প্রাণহীন ক্রিকেট একদম। নামিবিয়া, স্কটল্যান্ড বাংলাদেশের চেয়ে কম্পিটিটিভ ক্রিকেট খেলছে এখন।

এছাড়া নাসের হুসাইন, ইয়ান বিশপরাও অনেক সমালোচনা করেছিলেন কয়েকজন বললেন। তবে প্রথম তিন ম্যাচের ধারাভাষ্য ফলো করা হয়নি আমার।

যা ই হোক, শেষ দুই ম্যাচে ধারাভাষ্যকারদের এই কথাগুলো ভালো লেগেছে আমার, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

~স্পোর্টস ব্যাকগ্রাউন্ড
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×