somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

Marina Abramovich - Experiment: Rhythm

২০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Marina Abramovich - Experiment: Rhythm



নিশ্চয়ই আমাদের অনেকেরই মনে আছে Marina Abramovich এর কথা।
মানুষ যে আসলে সমাজ-সন্ত্রস্ত একপ্রকারের জন্তু, এই পোস্টে আবারও সে কথাই বলতে চাইছি।
১৯৭৪ সালে একজন পারফর্মেন্স আর্টিস্ট হিসেবে Marina Abramovich মানব চরিত্রের বিকারগস্ততা নিয়ে একটি এক্সপেরিমেন্ট করেছিলেন, যার নাম দিয়েছিলেনঃ Experiment: Rhythm 0
কী ছিলো সেইবপারফর্মেন্স?

নিজেকে 'বস্তু' হিসেবে তথাকথিত সভ্য সমাজে উপস্থাপিত করা। উনি টেবিলের উপর ৭২ টি জিনিশ ছড়িয়ে রেখেছিলেন এবং ছয় ঘণ্টা একটা ঘরের মধ্যে জড়বস্তুর মতো স্থির দাঁড়িয়ে থেকে দেখতে চেয়েছিলেন, যে বা যারা এই প্রদর্শনী দেখতে এসেছে তারা ঠিক কীভাবে টেবিলে রাখা জিনিশগুলি তার উপর ব্যবহার করে।
"টেবিলে ৭২ টি অবজেক্ট রয়েছে, এগুলি যে ভাবে ইচ্ছে আমার উপর ব্যবহার করা যেতে পারে"- ঠিক এই বাক্য সম্বলিত একটি নোটিশ বোর্ড নিয়ে আব্রামোভিচ ঘরের মাঝখানে দাঁড়িয়েছিলেন:
পারফর্মেন্স: আমি বস্তু (Object)।
"আমার উপর যা কিছু করা হবে, সে সবকিছুর দায়ভার আমার।
সময়কাল: ৬ ঘণ্টা (রাত ৮-টা থেকে ২-টো)"

সেই নির্দিষ্ট ছয় ঘণ্টার মধ্যে যা যা ঘটেছিল খুব কম করে বলতে গেলেও বলতে হয় ভয়াবহ, বীভৎস, নারকীয়।
প্রথম থেকে দ্বিতীয় ঘন্টাঃ মৃদু আলো আঁধারিতে প্রথম সামান্য টিপ্পনী তামাশার মধ্যে সীমাবদ্ধ ছিল। কেউ মারিনা-কে হাল্কা ছুঁয়ে দিয়েছে। কেউ-বা হাত ধরে, কাপড় ধরে টেনেছে। কেউ কেউ তাকে কিছুটা অন্তরঙ্গভাবে স্পর্শ করেছে।
তৃতীয় ঘন্টায় তার পরিধেয় সমস্ত কাপড় কেটে/ছিড়ে ফেলা হয়। চতুর্থ ঘণ্টায় শুরু হয় যৌন নির্যাতন। শুধু যৌন নির্যাতনেই শেষ নয়, ব্লেড দিয়ে তার মসৃণ ত্বক, শরীরের স্পর্শ কাতর স্থানে আঘাত, আঁচড় কাটতে শুরু করে..
Marina Abramovich এই পারফর্মেন্সটার প্রতি এতটাই দায়বদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে, তিনি ঠিকই করে নিয়েছিলেন ধর্ষণ বা হত্যার চেষ্টা হলেও, প্রতিরোধ করবেন না।

শেষ দু'ঘণ্টার অবস্থা আরও খারাপ হয়েছিল। Marina Abramovich পরে বলেছিলেন, “I felt raped, they cut off the clothes, they stuck me with thorns of rose in the stomach, aimed the gun to my head, another came apart.”
নির্দিষ্ট ছয় ঘণ্টা শেষ হলে, হল রুমের সব আলো জ্বেলে আব্রামোভিচ যখন উপস্থিত দর্শকদের মধ্যে হাঁটতে শুরু করলেন, তখন কেউ আর তার মুখের দিকে তাকাচ্ছিল না। যারা তাকে এতক্ষণ ধরে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, তারা যেন সবাই মারিয়নাকে এড়িয়ে যেতে চাইছে। এতক্ষণ যা যা হয়েছে, ওই ঘরের ভিতর যারা তাকে নির্যাতন ক'রে প্রভূত মজা পেয়েছে, সেই তারাই যেন মুহূর্তে সব ভুলে গেছে, কেউ কিছুই করেনি তেমন ভাব করছে (বা ভুলে যাওয়ার ভান করছে)।

সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×