somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

তেল নিয়ে তেলেসমাতি....

২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেল নিয়ে তেলেসমাতি....

সভ্যতা অনেকটা এগিয়ে গিয়েছিল চাকা আবিস্কারের সঙ্গে। সেই চাকাকে সচল রাখতে ব্যবহৃত হয় তেল, সে তেল হতে পারে ভোজ্য তেল, জ্বালানি তেল(পেট্রোল, ডিজেল, অকটেন কেরোসিন ইত্যাদি)। একটি দেশের অর্থনীতিকে সচল রাখতে জ্বালানি তেলের ভূমিকা অনস্বীকার্য। এই তেলের দামের ওপর আমাদের জীবন জীবিকা এখন অনেকটাই নির্ভরশীল।

পেট্রোল বা ডিজেল তৈরি করা যায় না, প্রকৃতির দান। কেউ কেউ হয়তো বলবেন -পুরনো টায়ার, প্লাস্টিক, পলিথিন পুড়িয়েও জ্বালানি তেল তৈরী করে- হ্যা সেটাও ক্রুড অয়েল এরই প্রোডাক্ট থেকে বাই প্রোডাক্ট। অবশ্য এই তেল প্রকৃতিতে যে অবস্থায় থাকে তা হল ক্রুড তেল, তা থেকে আমাদের ব্যবহার উপযোগী করে জ্বালানি তেল। সব দেশের ভাড়ারে অবশ্য তেল থাকে না। যে দেশের ভান্ডারে তেল আছে, তার থেকে বাকিদের ঐ ক্রুড অয়েল কিনতে হয়। তারপর চলে সেখান থেকে পেট্রোল, ডিজেল, গ্যাসোলিন, জ্বালানী গ্যাস ইত্যাদি নিষ্কাষন। এই পর্যন্ত মোটামুটি তেল হীন সব দেশের একই অবস্থা। তেলের দাম নির্ধারণ করার সময় এই নিষ্কাষনের খরচটি তার সঙ্গে যুক্ত হয়ে থাকে- সেটাই স্বাভাবিক ব্যাপার। সব দেশেই এভাবেই হিসাব করা হয়, তবু তেলের দাম, বিশেষতঃ পেট্রোল আর ডিজেলের দাম, বিভিন্ন দেশে বিভিন্ন রকম। অনেক সময় এই পার্থক্য আকাশছোঁযা হয়ে থাকে।

আমাদের দেশে পেট্রোল এবং ডিজেলের দাম অন্যান্য যেকোনো দেশের চাইতে অনেক বেশী। দূরে যাওয়ার প্রয়োজন নেই- আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকানো যাক। এক লিটার পেট্রোল/ ডিজেলের দাম মে, ২০২০ সনে চলছেঃ-
মায়ানমার $0.44/0.42
আফগান $0.54/0.48
পাকিস্তান $0.59/0.49
ভুটান $0.65/0.61
নেপাল $ 0.77/0.71
চিন $0.83/0.72
শ্রীলঙ্কা $0.84/0.56
ভারত $0.95/0.92
বাংলাদেশ $1.05/0.77

প্রশ্ন, এমন পার্থক্য কেন হচ্ছে? প্রথমেই বলেছি যাদের প্রাকৃতিক তেলের ভান্ডার কম বা নেই, তাদের সেটা কিনতে হবে। সেই কেনা দাম প্রায় সবার জন্যই সমান। যোগ রিফাইন খরচ। এই রিফাইন খরচটি যদিও দেশের তৈল শোধনাগারেই হয়, কিন্তু খরচের হিসাব করা হয় বিশ্ব বাজারের সাপেক্ষে।
বাংলাদেশ ক্রুড অয়েল আমদানি করে মূলত কুয়েত ও সৌদি আরব থেকে ব্যারেল প্রতি গড়ে ২১ ডলার হিসাবে। এর সঙ্গে যুক্ত হয় পরিবহন ও রিফাইন খরচ। বাংলাদেশ ছাড়া সব দেশেই তেলের দাম নির্ধারিত হয় আমদানি মূল্য + ট্যাক্স, পরিবহন ইত্যাদি যোগ করে। এখানেও আমাদের পক্ষে শান্তিদায়ক কিছুই দেখা যাচ্ছে না, কারণ বাংলাদেশ সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সেবা খাত না করে বানিজ্যিক খাত হিসেবে দেশের নাগরিকদের সাথে ব্যবসা করছে।

অর্থাৎ গরীব দেশ, উন্নয়নশীল দেশের নাগরিক হলেও আমরা রাস্ট্রীয় তেল বানিজ্যের শিকার।

আজ শুধু জ্বালানি তেল বানিজ্যের কথাই বললাম। তেলের আসল বানিজ্য হচ্ছে "তেল মারা বানিজ্য"(চাটুকারিতা)- যা আর একদিন বলবো।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×