somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

ডাক টিকিটে নজরুল.....

২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডাক টিকিটে নজরুল.....

জীবদ্দশাতেই কবি নজরুল নিজেকে দেখে গেছেন ডাকটিকিটে। এমন রাজকীয় সমাদর জগতের কম মনীষীরই জুটেছে। কাজী নজরুল ইসলামকে নিয়ে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে প্রকাশিত ডাকটিকিট নিয়ে আজকের পোস্টঃ-
১৯৬৮ সালে তত্কালীন পাকিস্তান ডাক বিভাগ কবি নজরুলকে নিয়ে প্রথম ডাকটিকিট প্রকাশ করে। ডাকটিকিট অবমুক্ত করার আগেই ডাক বিভাগ টিকিটের ছবিসহ প্রচার মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে। তখন ডাকটিকিটে ধরা পড়ল মস্ত বড় ভুল। কবির জন্মবর্ষ ১০ বছর পিছিয়ে লেখা হয়েছে ১৮৮৯ খ্রিষ্টাব্দ। অবশেষে ভুল সংশোধন করে এক মাস পর অবমুক্ত করে নজরুলের ডাকটিকিট। ভুল তবু রয়েই গেল, এবার কবিতায়। ডাকটিকিটে ছাপা হলো-‘গাহি সাম্যের গান/মানুষের চেয়ে নাহি কিছু বড়/নাহি কিছু মহীয়ান।’
নজরুলের ‘মানুষ’ কবিতায় আছে-‘মানুষের চেয়ে বড় কিছু নাই/নহে কিছু মহীয়ান।’ দ্বিতীয় দফায় আর সংশোধনে না গিয়ে ডাক বিভাগ ওই ভুলসমেতই ডাকটিকিট প্রকাশ করে ১৯৬৮ সালের ২৫ জুন। যদিও তা প্রকাশ হওয়ার কথা ছিল কবির জন্মদিন ২৫ মে তারিখে। ১৫ ও ৫০ পয়সা সমমূল্যের টিকিট দুটো একই নকশায় হলেও ছিল ভিন্ন ভিন্ন রঙের। ডাকটিকিটের পাশাপাশি উদ্বোধনী খাম আর বিশেষ সিলমোহরও প্রকাশ করে।



আমার সৌভাগ্য হয়েছিল জীবিত কবি নজরুলকে সামনা সামনি দেখার এবং তাঁর জানাযায় শরীক হওয়ার। ১৯৭৬ সালে কবি ইন্তেকাল করেন। বাংলাদেশ ডাক বিভাগ কবির প্রথম মৃত্যুবার্ষিকীতে দুটো ডাকটিকিট প্রকাশ করে। ১৯৭৭ সালের ২৯ আগস্ট কবির প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রকাশিত ৪০ পয়সা ও দুই টাকা ২৫ পয়সা মূল্যমানের সেই ডাকটিকিটে কবির প্রতিকৃতিসহ তাঁর রচিত বাংলাদেশের রণসংগীতের চারটি চরণ-
‘ঊষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত,আমরা টুটাব তিমির রাত,বাধার বিন্ধ্যাচল’
এবং ‘বিদ্রোহী’ কবিতার দুটি চরণ-
‘বল বীর-চির উন্নত মম শির!’

পরবর্তীকালে ১৯৯৯ সালে কবির শততম জন্মদিনকে ঘিরে বাংলাদেশ ডাক বিভাগ আরও একটি ডাকটিকিট প্রকাশ করে। ছয় টাকা মূল্যমানের বর্ণিল ডাকটিকিটে পুনরাবৃত্তি হয়েছে ‘মানুষ’ কবিতার অংশবিশেষ।
১৯৯৯ সনে ভারতের ডাক বিভাগও কাজী নজরুল ইসলামের শততম জন্মবর্ষ স্মরণীয় করে তিন রুপি মূল্যমানের একটি ডাকটিকিট প্রকাশ করে।

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে সৈনিক কবি নজরুল বাঙালি পল্টনের সঙ্গে করাচিতে অবস্থান করেছেন। তখন তিনি ফারসি ভাষা সাহিত্যে জ্ঞান লাভ করেন। পরবর্তীকালে ফারসি কবিতার প্রতি কবির অনুরাগ আমরা খুঁজে পাই তাঁর অনেক কবিতা ও সংগীতে। ২০০৪ সালের ৩ জুন ইরান-বাংলাদেশের বন্ধুত্ব উপলক্ষে প্রকাশিত ১০ টাকা মূল্যের দুটি আলাদা ডাকটিকিটে প্রাসঙ্গিকভাবেই স্থান পেয়েছেন পারস্যের কবি হাফিজ সিরাজী ও বাংলাদেশের কাজী নজরুল ইসলাম- যা একই সাথে বাংলাদেশস্থ ইরানী দূতাবাস যৌথ ভাবে উন্মোচন করে।
কবি নজরুলের ‘বিদ্রোহী কবি’ ভূষিত হয়েছিলেন তাঁর ‘বিদ্রোহী’ কবিতার জন্য। যা তিনি লিখেছিলেন ১৯২১ সনে। বিদ্রোহী কবিতা রচনার ৯০ বছর পূর্তিতে ‘আন্তর্জাতিক নজরুল সম্মেলন-২০১১’ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ ২০১১ সালে নজরুলের চারটি ডাকটিকিটসহ একটি ‘স্মারক’ প্রকাশ করে। স্মারকীতে বিদ্রোহী কবিতার নিম্নোক্ত অংশটি ছাপা হয়-
বল বীর-বল উন্নত মম শির! শির নেহারি’ আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রির! বল বীর-বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়াখোদার আসন ‘আরশ’ ছেদিয়া, উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর! মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটিকা দীপ্ত জয়শ্রীর! বল বীর-আমি চির-উন্নত শির!

সৈনিক বেশে নজরুলের আলোকচিত্র ঘিরে রেখেছে চারটি বর্ণিল ডাকটিকিট, প্রতিটি টিকিটের বুকে রয়েছে কবির নানা বয়সের প্রতিকৃতি আর তার পাশে বিদ্রোহী কবিতার ১২টি চরণ। বিদ্রোহী কবিতার নির্দিষ্ট অংশের ইংরেজি অনুবাদ ‘স্মারক পাতা’র সারসংক্ষেপ। ১০০ টাকা মূল্যমানের এই স্মারক পাতা পারফোরেশন এবং পারফোরেশনবিহীন দুভাবেই ছাপা হয়। প্রতিটি ১০ টাকা মূল্যমানের ডাকটিকিটে কবির প্রতিকৃতি ছাড়াও বাংলাদেশে তার স্মৃতিবিজড়িত স্থাপত্যও উঠে এসেছে। ডাকটিকিট ও স্মারক, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর অবমুক্ত করেছে ডাক বিভাগ।

কাজী নজরুল ইসলামকে নিয়ে যথাক্রমে পাকিস্তান, বাংলাদেশ, ভারত এককভাবে এবং বাংলাদেশ-ইরান যৌথ ভাবে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। একই ব্যক্তিকে উপমহাদেশের তিনটি দেশ তাদের ডাক প্রকাশনার মাধ্যমে স্মরণ করেছে এমন ঘটনা বিরল।

তথ্যসূত্রঃ "ডাক টিকিটে কবি নজরুল" স্বারক গ্রন্থ ১৯১১ ইং
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৪
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×