somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

এই সেই মা.........

২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই সেই মা.........



ছোট খাটো চেহারার এই অতি মেধাবী ছাত্রীটির ইচ্ছে ছিল বায়ো-টেকনোলজি নিয়ে উচ্চ শিক্ষার। কিন্তু ভারতের যে কলেজ সে পড়তো, সেই কলেজে তখন সেরকম কিছু পড়ানোই হতো না। অগত্যা "হোম সাইন্স" নিয়ে গ্রাজুয়েশন। বাবা-দাদা-রা মজা করে বলতেন "হোম সাইন্স" সাবজেক্টে আসলে শেখানো হয় বাসন মাজা"! মনে মনে দুঃখ পেলেও মেয়েটি চুপ করে শুনতো।

এরপর একটি পত্রিকাতে সে আবিষ্কার করে আমেরিকাতে বায়ো-টেকনোলজি পড়ানো হয়। কাউকে কিছু না জানিয়ে সে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য আবেদন পত্র পাঠিয়ে দেয়। কি আশ্চর্য! ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া-বার্কলে থেকে তার ডাক আসে। এরকম বিশ্ব-বিখ্যাত আমেরিকান ইউনিভার্সিটি তাকে ডাক পাঠিয়েছে শুনে অবাক হয়ে যান তার বাবা-দাদাও!

তাদের অতি রক্ষণশীল তামিল পরিবারে কেউ কখনো ভারতের বাইরে পা রাখেনি, তাই পরিবারের পক্ষ থেকে আসে প্রবল আপত্তি। কিন্তু বাবা মেয়ের পক্ষ নেন এবং বলেন যে তার কাছে যা টাকা-পয়সা আছে তা দিয়ে বড়ো জোর এক বছরের পড়াশুনোর খরচ চলবে, বাকিটা তিনি জানেন না। মেয়েটি বলে সেটাই যথেষ্ট। বাকি পড়ার খরচ তিনি পার্ট টাইম চাকরি করে জোগাড় করবেন।

১৯৫৯ সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া-বার্কলের এডমিশনের লাইনে যে শাড়ি, হাওয়াই চটি পরা মাত্র ৫ ফুট উচ্চতার মেয়েটি দাঁড়িয়েছিল, তার একটু পিছনেই দাঁড়িয়েছিল আর একটি বিদেশী ছাত্র - ৬'-৬" উচ্চতার জ্যামাইকান এক কালো ছেলে, যার নাম ডোনাল্ড হ্যারিস। সে স্কলারশিপ পেয়ে অর্থনীতিতে পিএইচডি করতে এসেছে। আমেরিকার রাজনীতিতে সে এক ভীষণ টালমাটাল সময়। কালো মানুষদের অধিকারের জন্য সারা আমেরিকা জুড়ে শুরু হয়ে গেছে "সিভিল রাইটস মুভমেন্ট"।

১৯৬০ সালে একটি স্টুডেন্ট ফোরামে কালো মানুষদের অধিকারের সপক্ষে একটি অসাধারণ বক্তৃতা দেন ডোনাল্ড হ্যারিস। বক্তৃতার শেষে মুগ্ধ, সেই শাড়ি পরা মেয়েটি, ডোনাল্ড হ্যারিসের সঙ্গে নিজেই আলাপ করে। প্রথম আলাপেই প্রেম আর ১৯৬৩ সালে বিয়ে। ভারতীয় মেয়েটি বিয়ের পর শ্যামলা গোপালন থেকে হয়ে যান শ্যামলা হ্যারিস।



এর পর জন্মায় তাদের প্রথম সন্তান - মেয়েটির নাম রাখেন "কমলা দেবী" - মা লক্ষ্মীর নামে নাম মিলিয়ে! আমেরিকার সিভিল রাইটস মুভমেন্টে ভীষণ ভাবে জড়িয়ে পড়েন শ্যামলা ও ডোনাল্ড হ্যারিস। সেই প্রতিবাদ মিছিলের ভিড়ে, শিশু কন্যাটি পারাম্বুলেটরে বসে বসে দেখেছিলো তার বাবার বক্তৃতা, মায়ের আন্দোলন। পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া সেই ঐতিহাসিক ঘটনা- ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বে আমেরিকাতে কালো মানুষদের অধিকারের লড়াই ও তাতে জয়লাভ।

সে লড়াই থামতে না থামতেই শুরু হয় শ্যামলা হ্যারিসের নিজের জীবনের লড়াই। ১৯৭০ সালে দুটি শিশু কন্যা নিয়ে ডিভোর্সড, সিঙ্গেল মাদারের সে লড়াইটা ছিল একা এবং ব্যক্তিগত। পিএইচডি শেষ করে শ্যামলা হ্যারিস শুরু করেন ব্রেস্ট ক্যান্সার নিয়ে গবেষণা। গবেষক হিসেবে তার সুখ্যাতি ছড়িয়ে পরে সারা পৃথিবীতে। গবেষণার কাজে প্রায় অর্ধেক পৃথিবী ঘুরে ফেলেন এই পাঁচ ফুট উচ্চতার ছোট্ট খাট্টো ডক্টর শ্যামলা হ্যারিস।

শিশু কন্যা দুটিকে কখনো ডে কেয়ার-এ রেখে, কখনো বন্ধুর বাড়িতে রেখে নিজের পড়াশুনো, গবেষণা, চাকরি চালিয়ে গেছেন শ্যামলা। একটু মানসিক শান্তির জন্য মেয়েদের নিয়ে গেছেন কখনো চার্চে, কখনো মন্দিরে। তাদের শিখিয়েছেন রান্না করতে, নিজেদের কাজ নিজে করতে। আর শিখিয়েছেন নিজের অধিকারের জন্য লড়াই করতে।

পারাম্বুলেটরে বসে বসে যে মেয়েটি আমেরিকার সব চেয়ে বড় অধিকারের লড়াইটা দেখেছিলো, দেখেছিলো নিজের মায়ের ব্যক্তিগত জীবনের আপোষহীন লড়াই, সেই ছোট্ট মেয়েটাই আজ নামকরা আইনজীবী ও আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট - কমলা দেবী হ্যারিস !
‎‎
অনেক কিছুতে-ই প্রথম কমলা দেবী হ্যারিস !
‎মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট!
প্রথম কৃষ্ণাঙ্গ!
প্রথম ভারতীয় বংশোদ্ভূত!
তিনি গড়লেন নতুন এক ইতিহাস।

এই ঐতিহাসিক জয়ের পর কমলা হ্যারিস তার মা সম্পর্কে বললেন, মা-ই তাকে শিখিয়েছেন "বাড়িতে বসে থেকে অভিযোগের পর অভিযোগ না করে বরং মাঠে নেমে লড়াই করো"।



কমলা হ্যারিসকে নিয়ে যখন আমেরিকাতে মাতামাতি (তার উইকিপিডিয়া পেজটি এর মধ্যে ৪৮০ বার এডিট হয়েছে) তখন ছোট কন্যা - মায়া হ্যারিস আবার মনে করিয়ে দিয়েছেন:
"You can’t know who Kamala Harris is without knowing who our mother was.”

দুটি শিশু কন্যা কে নিয়ে একা এক ভারতীয় সিঙ্গেল মম, শ্যমলা গোপালন সেদিন ঘরের এবং বাইরের তীব্র লড়াইটা না লড়লে, আমেরিকানরা কি তাদের ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্টটিকে পেত?

ছবি:
১) শিশু কমলা-র সঙ্গে মা, ডক্টর শ্যামলা গোপালন হ্যারিস
২) জেষ্ঠ্যা কন্যা কমলা, মা শ্যামলা, কনিষ্ঠা কন্যা মায়া হ্যারিস
৩) কমলা দেবী হ্যারিস - আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট

সৌজন্যঃ দ্যা হিন্দুস্তান টাইমস থেকে নিজের মতো ভাবানুবাদ করে ২০২০ ফেব্রুয়ারী মাসে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৩
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×