somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

প্রতারণার আর এক নাম জ্যোতিষী......

১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতারণার আর এক নাম জ্যোতিষী!

মানুষ বিপদে পড়লে কোথায় না ছোটে। নেতা, মন্ত্রী, দেবস্থান, গোরস্থান থেকে শুরু করে জ্যোতিষীদের দরবারে। আর এই জ্যোতিষী বাবাজী, মাতাজীরা মানুষের দুর্বলতা, অসহায়তা, কুসংস্কার এবং অসচেতনতাকে হাতিয়ার করে তাদের সর্বস্বান্ত করার জন্য শুরু করে তাবিজ, কবজ, মাদুলি, ঠিকুজি, কোষ্টি ও বশীকরণের সম্মোহনী খেলা।

জ্যোতিষ কোনো শাস্ত্র নয়, নয় বিজ্ঞান কিংবা দর্শন। স্রেফ মানুষের অবৈজ্ঞানিক চিন্তাধারার ফসল। কতগুলো মনগড়া কথা বলে, কখনও ভয় দেখিয়ে তাদের ফাঁদে ফেলে পয়সা উপার্জনের ফিকির। বর্তমান বিশ্বায়নের যুগে কেউ ভেক ধারী সন্ন্যাসী সেজে, কেউ বা ধোপদুরস্থ ভদ্রলোক সেজে খদ্দের ধরার জন্য জাল বিছিয়ে বসে থাকে বিভিন্ন টিভি চ্যানেলের রমরমা বিজ্ঞাপনে। সেইসব বিজ্ঞাপনের মডেল হয় সিনেমা নাটকের বাতিল হওয়া কিছু নটনটী -যারা পেশাগত জীবনের মূলত যৌনকর্মী হিসেবেই গতর খাটাতো। ওরাই মডেল সেজে টিভি, খবরের কাগজে দেয় গাল ভরা বিজ্ঞাপন। তাদের মতে রাহু, কেতু, রবি এবং চন্দ্র নাকী গ্রহ! কিন্তু তার সন্ধান আজ পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীরা পেলেন না!!

সৌরজগতের কয়েক লক্ষ মাইল দূরে থাকা শনি গ্রহ নাকি খুবই দুষ্টু গ্রহ। যার প্রতি তার নজর পড়ে তার জীবন একদম বরবাদ হয়ে যায়! হ্যাঁ জ্যোতির্বিজ্ঞানীরা না পারলেও সৌরজগতের সেই গ্রহগুলোকে আমাদের এই স্বনামধন্য জ্যোতিষীরা তাদের তন্ত্র, মন্ত্র, মাদুলি তাবিজ আর পাথর দিয়ে বশীভূত করতে পারে। হররোজ বেশ মোটা টাকার বিনিময়ে তা করে থাকেন! আশ্চর্য এরা যে সবাই তন্ত্র সাধক ,মাতৃসাধক, জীন বিদ্যা বিশারদ কিম্বা জ্যোতিষ বিশ্ববিদ্যালয়ের 'গোল্ড মেডালিষ্ট'! এরা সবাই এইট পাস প্রফেসর। আজগুবি নামের সব ডিগ্রি নিয়ে তারা প্রতিনিয়ত মানুষের সেন্টিমেন্টে সুড়সুড়ি দিয়ে, গালভরা কথা বলে একশ্রেণির দুর্বলচিত্তের শিক্ষিত/অর্ধ শিক্ষিত/অশিক্ষিতদের সম্পূর্ণ বোকা বানিয়ে যাচ্ছে।

জ্যোতির্বিজ্ঞান একটা ফলিত বিজ্ঞান। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ানো হয়। কিন্তু জ্যোতিষ নয়। জ্যোতির্বিজ্ঞানের গবেষণা হয়। সেই গবেষণার পরীক্ষালব্ধ প্রমাণের কারণেই আজ মানুষ মহাকাশে পাড়ি দিচ্ছে। মনে রাখবেন, জ্যোতির্বিজ্ঞান আর জ্যোতিষ এক বিষয় নয়।

সাধু সাবধান! শুধু লিটন দেওয়ান, প্রফেসর হাওলাদার নয় এরকম বহু শাস্ত্রী, বাবাজী, মাতাজী ভেক তন্ত্রসাধক প্রতিনিয়ত মানুষ ঠকিয়ে চলেছে। ভবিষ্যতেও ঠকাবে। এদের বিরুদ্ধে না আছে কোনো আইন না আছে গণ আন্দোলন। আমার আপনার সচেতনতা, বিজ্ঞানমনস্কতা এবং গণমাধ্যম গুলির ব্যাপক প্রচারই পারে এই অভিশাপ থেকে মুক্তি দিতে।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৭
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮



ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ... ...বাকিটুকু পড়ুন

ISD মোবাইল, TNT ফোন।

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৮

২০০১ সালে কম মানুষের হাতেই মোবাইল ছিলো। মোবাইল ছিলো বড়লোকী পরিচয়। সে সময় সকল মোবাইল থেকে ইন্টারনেশন্যাল ফোন ও টেলিফোন থেকে কল আসার সুবিধা ছিলো না। মুষ্টিমেয় সিমের বিদেশ থেকে... ...বাকিটুকু পড়ুন

'মানুষ' হওয়া খুব সোজা, 'মুসলমান' হওয়া কঠিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৪



একটু আগেই ভাবছিলাম, মানুষ হওয়াটা খুব সহজ। বাবা-মা জিংজিং করে আমাদের পৃথিবীতে এনেছেন, এতে আমাদের কৃতিত্ব কোথায়! কোন কৃতিত্ব নেই। আমরা অটো ভাবেই 'মানুষ' হিসেবে জন্মগ্রহণ করেছি। দুইজন মানব-মানবীর... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধের দায় হযরত আলীর (রা.) হলে আমরা হযরত মুয়াবিয়াকে (রা.) কেন দোষ দেব?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৪৪



সূরাঃ ৯ তাওবা, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। সদকা বা যাকাত ফকির, মিসকিন, এর কর্মচারী, মোয়াল্লাফাতে কুলুব (অন্তর আকৃষ্ট),দাসমুক্তি, ঋণ পরিশোধ, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য। এটা আল্লাহর বিধান।... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

×