somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

সেকাল আর একাল.......

২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আখতার হামিদ খান ছিলেন কুমিল্লা বার্ডের (Bangladesh Academy for Rural Development) প্রতিষ্ঠাতা। জ্ঞানে, কর্মে, দূরদর্শীতায় ছিলেন অনন‍্য। ছিলেন মানবদরদী।

পঞ্চাশের দশকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নেন। সে সময়ে কুমিল্লার গ্রামীণ মানুষদের জীবন-যাপন তাকে ব‍্যাথিত করে। তাদের জীবনকে বদলানোর স্বপ্ন দেখেন তিনি। আমেরিকার মিশিগান স্টেইট ইউনিভার্সিটিতে তিনি ট্রেইনিং নিতে যান। সেখান থেকে ফিরে আমেরিকার ক্ষুদ্র ঋণ (মাইক্রো ক্রেডিট) সহ বহু মডেল ও পরিকল্পনার ফিউশন ঘটিয়ে প্রতিষ্ঠা করেন বার্ড (BARD)।
একজন অবাঙ্গালী হয়েও তিনি একটা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন পঞ্চাশের দশকের বাংলায়। যেন তেন বিষয় না!

প্রেসিডেন্ট আইয়ুব খান একদিন কুমিল্লা বার্ডের (BARD) প্রতিষ্ঠাতা আখতার হামিদ খানকে ফোন করেছিলেন। তিনি তখন ক্লাস নিচ্ছিলেন। আখতার হামিদ তার সহকারীকে বলেছিলেন, প্রেসিডেন্টকে বলো পরে ফোন করতে। আমি ক্লাস নিচ্ছি। —আজকের বাংলাদেশে এটা ভাবা যায়!

স্বাধীনতা যুদ্ধের সময় ড. কুদরাত-ই-খুদা পাকিস্তানে চাকরি করতেন। পিসিএসআইআর-এর চেয়ারম‍্যান ছিলেন। পাকিস্তান সরকারের বেতন নিয়েছেন। কিন্তু এই লোকটাকে বঙ্গবন্ধু যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে নিয়ে এসেছেন। বিসিএসআইআরএর (সাইন্স ল‍্যাব)-দায়িত্ব দিয়েছেন। স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠন হয়েছিলো তার নামে—কুদরাত-ই-খুদা শিক্ষা কমিশন।

আজকের দিনে এটা করতে গেলে, বহু অসভ‍্য চেতনাবাজ বলতো—একটা পাকিস্তানীকে কেন বাংলাদেশে আনা হলো? কিন্তু বঙ্গবন্ধু জানতেন, বিদ্বানের কোন জাত-জাতীয়তা থাকে না। বিদ্বান ছাড়া দেশ গড়া যায় না।

আহমদ ছফা ফোন করেছেলিনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। খালেদা জিয়ার পিএস আহমদ ছফাকে চিনতে পারে নাই। পরে আহমদ ছফা খালেদা জিয়াকে বলেছিলেন, কেমন পিএস রাখেন যে আহমদ ছফাকে চেনে না!

একটা সময় ছিলো দেশের রাষ্ট্রপ্রধানরা, নেতারা বিদ্বানদের সম্মান করতো। সমীহ করতো, সম্মানজনক ভয়ও পেতো। কোন ইগো ছিলো না। যে যার কর্ম, দায়িত্ব ও সম্মান নিয়ে থাকতে পারতো।

আজকের বাংলাদেশে বিদ্বানের কোন সম্মান নেই। বিশ্ববিদ্যালয়ের ভিসি মনোনয়ণ পায় দলীয় নেতার আনুগত্যে- তা হোক সে ছা-ছিংগাড়া- ছামুচা টাইপের মেরুদণ্ডহীন কেউ। ভিসি হয়ে ছাত্র সংগঠনের নির্দেশে দৈনন্দিন রুটিন ওয়ার্ক করে, পুলিশ প্রহরায় চলাচল করে। বিদ্বানকে ছাড়িয়ে, নোংরারা শুধু নেতার পদলেহন করে চেয়ার দখল করে বসে আছেন। সংস্কৃতিও বদলেছে অনেক। আজ, বিদ্বানকে পুতুলের মতো নাচায় নেতা আর আমলাতন্ত্র! আহা বাংলাদেশ!
…………………

(ফেসবুক বন্ধু রাউফুল আলমের লেখা থেকে সংকলিত)
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×