somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

ঢাকা-বরিশাল নৌপথে দিনের বেলা ভ্রমণ ........

২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা - বরিশাল/বরিশাল - ঢাকা নৌপথে দিনের বেলা বিগত বছরগুলোতে শুধু মাত্র গ্রীন লাইন জাহাজ কোম্পানির দুটি জাহাজ চলাচল করতো। যাত্রী সল্পতায় একটা জাহাজ বন্ধ করে, এক জাহাজেই দৈনিক আপ-ডাউন করে চালাতে বাধ্য হয়(বরিশাল - ভোলা রুটেও এই কোম্পানির দুটি জাহাজ চলাচল করে)। মোটামুটি ভালোই চলছিলো। বর্তমানে কর্নফুলী নেভিগেশনও বিশাল আকৃতির একটা জাহাজ দিনের বেলা আপ-ডাউন সার্ভিস চালু করায় এক জাহাজের যাত্রী দুই ভাগ হয়ে ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্থ হলেও যাত্রীদের কোনো উপকার হচ্ছেনা।
আমি সাধারণত গ্রীন লাইন জাহাজে যাতায়াত করি। গ্রীন লাইন জাহাজে নিচতলায় ৩৮০ সীট, দোতলায় ২২০ সীট। আমি যেদিন বরিশাল যাই- সেদিন যাত্রী পেয়েছে সাকুল্যে ১৯৫ জন!


জাহাজের সুপারভাইজার এর সাথে কথা বলে জানলাম প্রতি ট্রিপে গড় লোকসান ৫০,০০০/-! তবুও জাহাজ চলছে। দুই ঈদের সময় জাহাজের লোকসান কাটিয়ে উঠতে পারে।


একনজরে গ্রীন লাইনঃ ঢাকা থেকে বরিশাল যাত্রার সময় সকাল ৮ টা, বরিশাল পৌঁছে দুপুর ২ টায়। আবার বরিশাল থেকে ছাড়ে বেলা ৩ টায়, ঢাকা পৌঁছে রাত নয়টায়। ঢাকা সদর ঘাট লঞ্চ টার্মিনালের পূর্ব দিকে লালকুঠি লঞ্চ টার্মিনাল থেকে গ্রীন লাইন জাহাজ যাতায়াত করে। ঢাকা বরিশাল নৌপথে দূরত্ব ১৪৯ কিলোমিটার। এই দূরত্ব পৌঁছাতে সময় লাগে ছয় ঘন্টা।
ঢাকা -বরিশাল উভয় পথে ভাড়া নিচ তলায় ৮০০/-, উপর তলায় ১১০০/-।
গোটা জাহাজ কেন্দ্রীয় ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। নিচ তলার সীটগুলো তুলনামূলক ছোট। অন্যদিকে দোতলার সীটগুলো অনেক বেশী প্রশস্ত এবং আরামদায়ক। নিচতলায় ইঞ্জিনের শব্দ আছে৷ দোতলায় ইঞ্জিনের শব্দ নাই।

সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

×