somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

মাথাপিছু ২৫৯১ ডলার আয় এবং অভাব....

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাথাপিছু ২৫৯১ ডলার আয় এবং অভাব....

পান্থপথে টিসিবি'র ট্রাক সেল প্রজেক্টের একটা ট্রাকে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হয়। একই চিত্র ফার্মগেট আনন্দ সিনেমার কাছেও। কয়েক দিন আগে সকাল ১০ টায় যখন ঐ পথে যাচ্ছিলাম তখন একটু সস্তায় পণ্য কেনার জন্য প্রতিটা ট্রাকের পিছনে অন্তত তিন শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়েছে। যাদের দেখে সবাইকে নিম্ন বিত্তের মনে হয়নি বরং দেশের সংখ্যাগরিষ্ঠ নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের বয়স্ক নারী পুরুষ মনে হয়েছে। আগে দেখা যেত, টিসিবির ট্রাকসেল থেকে পণ্য কিনতে লাইনে দাড়ানো বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। আর এখন মধ্যবিত্ত থেকে মোটামুটি সচ্ছল পরিবারের লোকজনও সুযোগ পেলে টিসিবির পণ্য কিনছেন। সংকোচবোধ থেকে মুখ ঢেকে একটু সাশ্রয়ী মূল্যে তেল, ডাল, চিনি ক্রয় করতে গেছে। আবার সচ্ছল পরিবারের কেউ কেউ বাসার কাজের বুয়াকে দিয়েও পণ্য সংগ্রহ করছেন।


তিন ঘন্টা পর যখন আবার ঐপথে ফিরছিলাম তখনও শতশত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে সামান্য কম দামে কিছু পণ্য কেনার জন্য! খোঁজ নিয়ে জানলাম ইতোমধ্যে এক ট্রাক পণ্য সেল করা হয়েছে, আরও এক ট্রাক পণ্য সেল চলছে... । এখনো যত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে তাদের জন্য আরও পাঁচ ট্রাক পণ্য দরকার। কিন্তু এই এলাকার জন্য সপ্তাহের পাঁচ দিনে প্রতিদিন বরাদ্দ মাত্র দুই ট্রাক পণ্য! লাইনে দাঁড়ানো লোকদের মধ্যে মাত্র এক চতূরাংশকে দিতেই দুই ট্রাক পণ্য শেষ।
"আমরা সিংগাপুর, কানাডা, মালেশিয়া কেও ছাড়িয়ে গিয়েছি", "আমরা এখন মধ্যম আয়ের দেশ, অমুক বেঁচে থাকলে এতোদিনে আমরা উন্নত দেশের তালিকায় প্রথম সারিতে স্থান পেতাম", "জাতীয় প্রবৃদ্ধিতে আমরা ভারত পাকিস্তান নেপালকে ছাড়িয়ে গিয়েছি"- তার প্রমাণ- পাঁচ-দশ টাকা কমে এক কেজি আলু পেঁয়াজ কেনার জন্য দিনমান রাস্তায় দাঁড়িয়ে থাকা!


এবার আসুন, কিভাবে প্রমাণিত হবে আমাদের মাথাপিছু ২৫৯১ ডলার আয় হচ্ছে। যখন পত্রিকায় পড়বেন হাসপাতালে নবজাতকের জন্ম দানের বিল পরিশোধ করতে নিজের সন্তানকেই বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করতে হয়। যখন শুনবেন ঋণ জর্জরিত ব্যবসায়ী ঋণ পরিশোধ করতে নাপেরে আত্মহত্যা করেছে। যখন একটি পরিবার এক লিটার ভোজ্য তেল কিনতে অসমর্থ হয়ে ২০ টাকার তেল কিনে পলিথিন ব্যাগে করে বাড়ি ফেরে। যখন দেখবেন সাধারণ মানুষ চিকিৎসার অভাবে ধুকেধুকে মারা যাচ্ছে তখন ক্ষমতাসীন মন্ত্রী এমপি আমলারা ট্যাক্সের টাকায় সর্দিকাশির চিকিৎসার জন্য মাসে মাসে সিংগাপুর, লন্ডন আমেরিকা যায় এবং মালেশিয়া, থাইল্যান্ড, সিংগাপুর, দুবাই, লন্ডন আমেরিকা, কানাডায় প্রাসাদ বানায়......
.....এরা পুকুর কাটা শিখতে, খিচুড়ি রান্না শিখতে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে যায়..… এরা একটা বালিশের কাভার, জানালার পর্দা কেনার পেছনে লাখ লাখ টাকা খরচ করে… এরা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মুল্যে নিম্নমানের রাস্তা, ফ্লাইওভার তৈরি করে…. আম জনতার মৌলিক চাহিদা- অন্ন বস্র খাদ্যের চাহিদা না মিটিয়ে দরকার না হলেও হাজার হাজার কোটি টাকা খরচ করে আকাশে স্যাটেলাইট পাঠায়......

কতো বাবা-মা আছেন বৃষ্টি ভিজে, রোদে পুড়ে লাইন দিয়ে ৫/১০ টাকা কমে টিসিবি'র পণ্য কিনে সংসারে একটু আর্থিক সাশ্রয় করতে আপ্রাণ চেষ্টা করছে। আর নিষ্কর্মা ছেলে টং দোকানে দিনভর আড্ডায় একটার পর একটা বেনসন ফুকছে...মাসে হাজার টাকার মোবাইল ইন্টারনেট বিল দিয়ে ফেসবুকে ফাত্রামি করছে!
সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ!
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×