somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

মৃনালীনিকে শোক সইবার ক্ষমতা দাও ইশ্বর...

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃনালীনিকে শোক সইবার ক্ষমতা দাও ইশ্বর...

স্বামী হারানোর ১০দিনের মাথায় ঘাতক পিকআপ চালক মৃনালীনির পাঁচ সন্তানকে হত্যা করেছে। দুর্ঘটনায় আহত আরো তিন সন্তান হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেই মায়ের বুকজুড়ে এখন কষ্টের পাহাড়। চোখের সামনে অমানিশার অন্ধকার।
এর চেয়েও বড় কষ্ট হলো বৃদ্ধা শাশুরীকে আমৃত্যু পাঁচ পুত্রবধূর সাদা শাড়ির বিধবার বেশ দেখে যেতে হবে। তাদের কারো হাতে শাঁখা নেই, কপালে সিঁদুর নেই, ঘরজুড়ে বিষাদের ঢেউ, হাহাকার আর শুণ্যতা!


সবকিছুই চোখের সামনে মুছে নিয়ে গেছে নিয়তি।
অসহায় পাঁচজন পুত্রবধূর হৃদয়জুড়ে আর্ত্মনাদ বারবার শাশুড়িকেও ছুয়ে যাবে।
শিশু অর্ক, আয়ুষ্মান ও অভি কি হারিয়েছে, তা উপলব্ধি করার বয়স হয়নি। তবুও মাথা মুড়িয়ে অবুঝ শিশুদের বাবার আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হয়েছে। ওরা তো আর কোনদিন বাবা ডাকতে পারবে না। পৃথিবী থেকে বাবা শব্দটি এখন ওদের কাছে অতীত। একজন শিশুর জন্য বিষয়টি কতোটা কঠিন, নির্মম নতুন করে বলে বোঝাবার নয়।

বাবার জন্য সন্তানের হৃদয়ে হাহাকার, শূণ্যতা, অপূর্ণতা তো থেকেই যাবে। বাবার অভাবে সব আবদারগুলো এখন থেকে জমা থাকবে অভিমানের খাতায়। হয়ত বারবার ডুকরে কেঁদে ওঠবে ওরা। নাতি-নাতনির কান্নার শব্দে নিঃশব্দে অশ্রু ঝড়াবেন ‘মৃনালীনি’।
তার তো সবই গেছে। স্বামীর মৃনালিনী বলে ডাক, সন্তানদের মা ডাকার নিষ্পাপ উচ্চারণ সবই কেড়ে নিয়েছে ভাগ্য। হয়ত সবার মুখের দিকে তাকিয়ে মা মৃনালীনি আরো পাথর হবেন। সন্তানদের হত্যার বিচার চেয়ে পথে পথে ঘুরতে হবে তাকে।

কি এমন ভালোর জন্য মৃনালীনির এতকিছু কেড়ে নিলে ইশ্বর। বলা হয় ইশ্বর যা কিছু করেন তা ভালোর জন্যই। স্বামী আর সন্তানদের কেড়ে নিয়ে তুমি যতো ভালোই দাও তা মৃনালীনি চান না, চান না তার পাঁচ পুত্রবধূ ও নাতি-নাতনিদের কেইউ। জীবনের এমন কঠিন পরীক্ষায় আর কাউকে ফেলো না।
ইশ্বর তাকে শোক সইবার ক্ষমতা দাও। মৃনালিনীর মানসিক শক্তিতে যেন পুরো পরিবারটি টিকে থাকতে পারে, ঘুরে দাঁড়িয়ে আলোকিত যেন হয় ভবিষ্যৎ প্রজন্মের জীবন।

(এই হৃদয় ছুঁয়ে যাওয়া লেখাটা লিখেছেন বিশিষ্ট সাংবাদিক রাজন ভট্টাচার্য্য, আমি যতসামান্য ছোট করে শেয়ার করেছি)
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×