somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

যেখানে পরিক্ষাই ব্রাত্য....

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেখানে পরিক্ষাই ব্রাত্য....

বরাবরের মতোই আজ ঘটা করে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হয় না, কিম্বা নামকাওয়াস্তে পরীক্ষা দিতে হয়- তবু ঘটা করে রেজাল্ট প্রকাশিত হয়!

মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক শুধু পরীক্ষা নয়, এটা একটা আবেগ। প্রয়োজন তো বটেই তারপরেও দীর্ঘ স্কুল জীবনের শেষ দাঁড়ি টানা হয় উচ্চমাধ্যমিকে। আমরা অনেক আগের মানুষ যখন টানা ৬ ঘন্টা পরীক্ষা দিতে হত, দুটি করে পেপার এর একই দিনে। এখন বুঝতে পারি কি অসম্ভব চাপ ছিলো সেটা, কিন্তু প্রতিবছর বিশাল সংখ্যক শিক্ষার্থী সেই চাপ নিতো, সাফল্য ও পেতো। শেষ পরীক্ষার দিন মুক্তি এবং মনখারাপের সেই এক অদ্ভুত অনুভূতি। বন্ধুদের জড়িয়ে ধরে কেঁদে ফেলা, তারপরে সব ভিন্ন ভিন্ন পথের পথিক হওয়া। মাধ্যমিক বা উচ্ছমাধ্যমিক এর এই আবেগ টুকু কেউ ভুলতে পারিনা আমরা। এখনো নতুন কারোর সাথে আলাপ হলে চট করে জেনে নিই কোন ব্যাচের SSC/HSC.

একের পর এক পরীক্ষা বাতিল হলো, বড্ড কষ্ট হচ্ছে এই ছেলেমেয়েগুলোর জন্যে। করোনা অনেকের অনেক কিছুই কেড়ে নিয়েছে কিন্তু একটা প্রজন্মের কাছে বড্ড বেশি দাম নিয়ে নিলো। বিশেষ করে যারা নিয়মিত পড়াশোনা করে, বহুদিন ধরে লালন করছে উচ্চমাধ্যমিকে ভালো ফল করার স্বপ্ন, তাদের মানসিক অবস্থাটা কি কঠিন বুঝতেই পারছি। জীবনের একটা দামী অধ্যায় থেকে তারা বঞ্চিত হলো! পরবর্তী সময়েও তাদের মূল্যায়নে একটা কথাই ঘুরে ফিরে আসবে কোভিড ব্যাচ, পরীক্ষা দিতে হয়নি....

জানি জীবনের দাম অনেক বেশী, কিন্তু কিছুই কি করা যেতোনা? এত শিল্প কারখানা, অফিস খোলা, এত দোকান পাট খোলা, উপনির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন কোনো কিছুই বাদ গেলোনা, অথচ প্রতিদিন মাত্র ৩ ঘন্টা সময় বিশেষ ভাবে চিন্তা করে এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ স্বপ্নের জন্যে ব্যয় করা যেতোনা?

আমার সহপাঠীদের মধ্যে অনেকেই আছেন দেশ সেরা কলেজ অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর, অধ্যাপক, অনেক বন্ধুই শিক্ষা মন্ত্রনালয়ের সর্বোচ্চ পদের আমলা- যাদের সাথে কথা বলেছি, সবাই বলেছেন- 'সরকার ইচ্ছা করলে অবশ্যই পরিক্ষা নেওয়া যেতো কিন্তু........ '। মুর্খ অশিক্ষিত হয়ে বেঁচে থাকার চাইতে শিক্ষিত হয়ে মরাও সম্মানের- এই সহজ সত্যটা আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী বোঝেননা।

ক্লাস বন্ধ রেখে, সব স্কুল কলেজকে কাজে লাগিয়ে শুধু মাত্র পরীক্ষার্থীদের বিশেষ নিয়ম মেনে দূরত্ব বজায় রেখে ১০/১২ দিন পরীক্ষা নেবার ব্যবস্থা করা কি খুউব কঠিন হতো? একজন অবিভাবক হিসেবে এই প্রশ্ন গুলো বারবার ঘুরে ফিরে আসছে, আসছেই....
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×