somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

Size doesn't matter, performance does......

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Size doesn't matter, performance does......


আরতি ডোগরা(Arti Dogra), উচ্চতায় মাত্র তিন ফুট সাত ইঞ্চি(3'-7")! তার কাজ, অধ্যবসায় ও সাফল্যের মাধ্যমে তিনি নিন্দুকদের মুখ বন্ধ করে হয়ে উঠেছেন পিছিয়ে পড়া নারীর রোল মডেল। বর্তমানে তিনি রাজস্থানের আজমীর জেলার ডিসি(ডেপুটি কমিশনার) পদে নিযুক্ত। ওনার জন্ম উত্তর খণ্ডের দেরাদুনে।

সমাজ আরতিকে বৈষম্যের চোখে দেখত, কিন্তু তাঁর বাবা-মা সবার উপরে নিজের সন্তানকে খুবই ভালবাসত, স্বপ্ন দেখতো। তাঁকে উপযুক্ত শিক্ষা দিয়ে এতটাই স্বাবলম্বী তারা বানিয়েছে যে, আজ গোটা সমাজ তাঁকে ভালোবাসার চোখে দেখে এবং তাঁকে সন্মান দেয়। আরতি নিজের কার্যকালে প্রশাসক হিসাবে বিভিন্ন উচ্চ পদে থেকে অনেক উল্লেখ যোগ্য কাজ করেছেন। আর তিনি কোন মানুষকেই অছ্যুত হিসেবে দেখেন না। ওনার কাছে সবাই সমান। ছোট বেলায় তাকে যে বঞ্চনা সহ্য করতে হয়েছে, সেই বঞ্চনার শিকার আর কাউকে হতে দেবেন না বলে পণ করেছেন।


আরতি ডোগরার বাবা রাজেন্দ্র ডোগরা সেনাবাহিনীর একজন কর্নেল। মা কুমকুম ডোগরা স্কুল শিক্ষিকা। ১৯৭৯ সনে আরতির জন্মের পর কম্বাইন্ড মিলিটারী হসপিটালের ডাক্তাররা বলে দিয়েছিলেন- বাচ্চার ভবিষ্যত শারীরিক খর্বতার বিষয়। যখন আরতি ধীরে ধীরে বড় হতে লাগল, তখন শুরু হয় তাঁর প্রতি সামাজিক বঞ্চনা। নানা প্রতিকূলতার সাথে লড়াই করে আরতির বাবা-মা তাঁকে অন্যসব সাধারণ বাচ্চাদের সাথেই স্কুলে ভর্তি করেন। অনেক আপত্তি স্বত্বেও ওনারা পড়াশোনা নিয়ে কম্প্রোমাইজ করেননি। আরতি দেরাদুনের বেলহাম গার্লস স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং দিল্লীর লেডি শ্রীরাম কলেজ থেকে ইকোনমিক্সে গ্রাজুয়েশন করেন। এরপর Indian Administrative Service এর প্রস্তুতি নেওয়া শুরু করেন তিনি। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আরতি ২০০৬ সালে IAS (Indian Administrative Service) অফিসার হিসেবে যোগদান করেন।


উচ্চতা কম হলেও, পেশাগত জীবনে প্রতিটি ক্ষেত্রে সুদক্ষ প্রশাসক হিসাবে আরতি নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। এমন নারী পরিবার বা সমাজের নয়, গোটা দেশের গর্ব। নিজের কর্ম গুনে তিনি যে উচ্চতায় পৌঁছেছেন, ছোটবেলার সেই নিন্দুকরা সেখানে তাকে শুধু সমীহ করতে পারেন , দূর থেকে রীতিমতো মাথা উঁচু করে দেখেন সেই খর্ব মেয়ের উচ্চতর সাফল্য।

(কোলকাতার আনন্দ বাজার পত্রিকার রিপোর্ট থেকে এই লেখাটা দুই বছর আগে ফেসবুকে লিখেছিলাম)

আজও আমাদের সমাজে কিছু অবিবেচক মেয়েদের বোঝা ভাবে। আর সেই মেয়ে যদি শারীরিক দিক থেকে অন্য সকলের মতো না হয়, তাহলে তো তাকে গোটা সমাজই অন্য নজরে দেখে। যেন বিয়ের বাজারে আকর্ষণীয় পাত্রী ছাড়া তার সফল হওয়ার আর কোন মূল্য বা উদ্দেশ্য থাকতে পারে না।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৪
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×