আবিষ্কার!
টাক্লা মুরাদের মাথায় সিলিং ফ্যান পড়ে গুরুতর আহত....
নিউজটা পড়ে আমি তাকিয়ে আছি আমার ফ্যানের দিকে...ফ্যান বন্ধ করে তাকিয়ে আছি ডেড শ্লো হয়ে আসা ফ্যানের দিকে....১ মিনিট ৪ সেকেন্ড পর ফ্যান পুরোপুরি থেমে গিয়েছে।
আবারও সিলিং ফ্যান চালিয়ে ১০ মিনিট পর পর ৩ বার বন্ধ করে চিৎ হয়ে ঘড়ি ধরে দেখলাম সুইস বন্ধ করার পর ফ্যান থামতে ১ মিনিট ৪ সেকেন্ড লাগে।
আপসোস, এই আবিষ্কারের পরও আমি একজন বিশিষ্ট বিজ্ঞানী/বৈজ্ঞানিক হিসেবে স্বীকৃতি পাবো না।
উল্লেখ্য যে, ২০২০ সনের লক ডাউনের সময় আবিষ্কার করেছিলাম প্রতিটা লেক্সাস বিস্কুটে ২২ টা ফুটো আছে। তখনও আমার আবিষ্কারের জন্য কোনো রকম আন্তর্জাতিক কিম্বা জাতীয় পুরস্কার দূরের কথা ফেসবুকের কোনো বন্ধুও একটা সাউথ-মাউথ পুরস্কার দিলেন না!
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



