আমার চেহারা নিয়ে আমার কিছুই করার নাই.......
সাধারনত, আমি নিজের ছবি ক্যামেরা বন্দী করতে অনিহা প্রকাশ করি- আমার চেহারা সুন্দর নয় বলে। কোনো গেটটুগেদারে গেলেও ছবি তোলায় নিজেকে এড়িয়ে রাখি। স্যোশাল মিডিয়ায় আমি সক্রিয় থাকলেও নিজের ছবি প্রকাশে শতভাগ অনিহা। সমমনা বন্ধুদের অনুরোধে গতকাল একটা ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। একজন ফেসবুক বন্ধু ইনবক্সে মেসেজ করেছেন- "গতকালের অনুষ্ঠানে আপনার তেমন কোনো ছবি দেখলাম না। যাও দুই একটা ছবি দেখলাম তাও ভালো ওঠেনি----"- সাথে যোগ করে দিয়েছে আমার একটা ছবি- গ্রুপে একজন তরুণ বন্ধু দেখিয়ে মজা করছে!
আমি উত্তরে লিখেছি- 'ছবি ভাল না হলে প্রথম দোষ ক্যামেরা/ মোবাইলের, দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডের, তৃতীয় আলোর, চতুর্থ এংগেলের এবং পঞ্চম যিনি ছবি তুলেছেন তার'।
(নিজের চেহারার ব্যাপারে আমার যেহেতু কোনো হাত নাই তাই মেনে নিয়েছি, প্রতিবাদ করে নিজের দীনতা প্রকাশ করিনি)!
সেই কিশোর বেলা, যখন শতভাগ স্টুডিওর যুগ ছিলো, তখন আমরা কয়েকজন বন্ধু মিলে পিছনে আইফেল টাওয়ার রেখে ছবি তুলেছিলাম। যথারীতি আমার চেহারা আমার মতোই উঠেছে। তবুও নিজেকে শান্তনা দিতে ফটোগ্রাফারকে বললাম- এতো বাজে ছবি উঠেছে!
বয়স্ক ফটোগ্রাফার অনেকটা ধাতানী মেরে বলে- "ছবি খারাপ উঠেছে এসব কথা বলবে না! ছবি আবার ভালো খারাপ কি? যেমন দেখতে তেমনি তো উঠবে!"
আমি আর কথা বাড়াইনি.........
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




