somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

আমার প্রিয় কিছু ওয়েস্টার্ন মুভির নাম এবং ঢাকার চায়নিজ রেস্টুরেন্টের নাম.....

১০ ই জুন, ২০২২ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার প্রিয় কিছু ওয়েস্টার্ন মুভির নাম এবং ঢাকার চায়নিজ রেস্টুরেন্টের নাম.....

কয়েক দিন আগে সুপ্রিয় ব্লগার মরুভূমির জলদস্যু তার কয়েকটা প্রিয় ওয়েস্টার্ন মুভি নিয়ে পোস্ট দিয়েছিলেন। তারপর থেকেই ভাবছি- আমার প্রিয় মুভিগুলোর একটা তালিকা করা যায় কিনা। কিন্তু জীবনে এতো বেশী মুভি দেখেছি যা থেকে শর্ট লিষ্ট করা মোটেই সহজসাধ্য নয়। তারপরও ঝটপট যেসব মূভির কথা মনে পরেছে- সেগুলোর একটা তালিকা করে ফেললাম।

আমার প্রিয় কিছু ওয়েস্টার্ন মুভির নামঃ Sunflower "Summer holiday ", Birds are flying or crying "ভীষণ মনে দাগ কেটেছিলো যুদ্ধ শেষে সবাই ফিরে আসে কিন্তু ছবির নায়িকার প্রেমিক ফিরে আসেনা। আকাশটাতে অন্ধকার নেমে আসে আর একঝাক পাখি উড়ে যায়।'Summer Holiday', The Great Race (Jack Lemmon এবং Tony Curtis), The BlackBeard Ghost (Sir Peter Ustinov), In Search of Castaways (Maurice Chevalier এবং Hayley Mills), Genghis Khan (Omar Sharif এবং Stephen Boyd).

আমরা যখন দলবেঁধে ওয়েস্টার্ন মুভি দেখতে যেতাম তখন মুভি দেখার আগে পরে চায়নিজ রেস্টুরেন্টে নিদেন পক্ষে একটু স্যুপ খেতাম। প্রসঙ্গত তখনকার কয়েকটি বিখ্যাত চায়নিজ রেস্টুরেন্টের কথা স্মরণ করছি। আমার কৈশোর যৌবনের ঢাকার চীনা রেস্তোরাঁর কয়েকটি নাম:

ঢাকায় চাইনিজ আলিয়েনের পরিবার ১৯৫৭ সালে "ক্যাফে চায়না" নামে গুলিস্তানে একটি রেস্টুরেন্ট দেয়। অনেকের মতে, এটাই চায়নিজদের দ্বারা পরিচালিত ঢাকার প্রথম রেস্টুরেন্ট- যা আমি দেখিনি। অনেকের মতো আমারও দেখা এবং জানা ঢাকার প্রথম চাইনিজ রেস্টুরেন্ট "চৌ চিন চৌ"(চৌ চিন চোং)- গুলিস্তান সিনেমা হলের তিন তলায়। দ্বিতীয় চায়নিজ রেস্টুরেন্ট বলাকা সিনেমা হলের তৃতীয় তলায়- 'বাং চিং'। "চৌ চিন চৌ" এবং "বাং চিং" চায়নিজ রেস্টুরেন্টের মালিক ছিলেন চায়নিজ।

গুলিস্তানের ঊল্টোদিকের 'লা সানি'। লা সানি' রেস্টুরেন্টের মালিক হচ্ছেন আমাদের দেশে সুপ্রসিদ্ধ
LIHUA CHINESE DRY CLEANERS, পরিবার, যেটাকে আমরা লীফা চাইনিজ ড্রাই ক্লিনার্স নামেই বেশী চিনি। ধানমন্ডি ২ নম্বর রাস্তার মুখের কাছাকাছি মীরপুর রোডের ওপরে এ্যালিয়ঁস ফ্রাসেঁর কাছে 'সাংহাই' এবং কাউলুন রেস্তোরাঁ, তোপখানা রোডের ওপরে 'ক্যান্টন রেস্তোরাঁ'। তোপখানা রোডে আরও কয়েকটা বিখ্যাত চায়নিজ রেস্টুরেন্ট ছিল 'নানকিং', ম্যান্ডারিন' আর 'ক্যান্টনীজ'- সবগুলোই প্রথম দিকে চায়নিজ মালিকানায় থাকলেও পরবর্তীতে অর্থাৎ স্বাধীনতার পর বাংগালী মালিকানাধীন হয়ে যায়।

সরাসরি বাংগালী মালিকানায় 'টুংকিং,', 'চাংপাই', 'জিয়ান' যুক্ত হলো দেশ স্বাধীনতার পর।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×