somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

আমি কিছুই হতে পারিনি.....

০২ রা জুলাই, ২০২২ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কিছুই হতে পারিনি.....

স্বাধীনতার আগেই বাবা-চাচারা ছাড়াও আমাদের বৃহত্তর পরিবারের অনেকেই প্রতিরক্ষা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। বাহিনীতে যোগ দেওয়ার বয়সী শিক্ষিত যারা তাদের প্রায় সবাইর টার্গেট প্রতিরক্ষা বাহিনীর গর্বিত অফিসার হওয়া। স্বাধীনতার পূর্বাপর বৃহত্তর যৌথ পরিবারের ৮ জন ক্যাডেট কলেজের ছাত্র। সকলেরই টার্গেট লেফট রাইট লেফট্... মাঝখান থেকে আমি এইচএসসি তে উঠেই ইচ্ছা প্রকাশ করছি বাংলা সাহিত্যে অনার্স-মাস্টার্স করবো এবং পেশা হিসেবে সাহিত্য সংস্কৃতি চর্চায় যুক্ত থাকবো- যা ক্যাডেট কলেজের ছাত্রদের মধ্যে অকল্পনীয় ভবিষ্যৎ পেশা। আমার ফুফাতো ভাই অকাল প্রায়ত কবি আবুল হাসান আমার ধ্যানজ্ঞান। ছড়াকার তপংকর চক্রবর্তী, সেজান মাহামুদ, কবি মাহাবুব কবীর আমার ঘনিষ্ঠ বন্ধু... আমার কবি হবার ইচ্ছার বিরুদ্ধে আমার মূল অবিভাবক আব্বা/বুবু কেউ নন। বরং আব্বা আমার লেখা গল্প কবিতা পড়ে উৎসাহ দিতেন। একদিন বলেছিলেন, "Most of the people who have done very well in Bengali literature have studied in English literature (for example, many famous poets are named). If you study English literature, you will be able to learn by reading the writings of "রথী মাহারাথী" of world literature. So you can do Honors-Masters in English Literature
"। কিন্তু চাচা, মামারা আমার কবি হওয়ার ঘোর বিরোধী। আমার এক মামা যিনি তখন ঢাকা জেলা দায়রাজজ তিনি আমার হাত থেকে 'জীবনানন্দ দাশের কবিতা সমগ্র' বইটি নিয়ে কফি খেতে খেতে খানিকক্ষণ নাড়া চাড়া করে বলেছিলেন- "মিনিংলেস, ভবিষ্যৎ নেই"! স্পষ্ট মনে আছে আজও।

কলেজে আমি পিটি, ড্রিল, স্পোর্টস, ডিবেট এবং এক্সামে কারোর থেকেই খুব পিছিয়ে ছিলামনা। কিন্তু "মিনিংলেস, ভবিষ্যৎ নেই"-সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী সারাক্ষণ আমাকে আচ্ছন্ন করে রাখত। সেই মেলানকলিয়াকে অগ্রাহ্য করার জন্য রোজ ঘাম ঝরাতাম। বাস্কেটবল আর ভলিবল গ্রাউন্ডে সমস্ত বিষাদকে আছড়ে মেরে ফেলতাম। কিন্তু কবিতা গল্প লেখা আমি ছাড়তে পারিনি... রাতে পড়তে বসে হঠাৎ বইপত্র সরিয়ে রেখে রুল টানা খাতায় কবিতা লিখতাম।

তখন পড়েছিলাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত 'চিড়িয়াখানা' গল্পটি, যেখানে এক বাংলায় এম. এ. কোথাও চাকরি না পেয়ে চিড়িয়াখানার মৃত বাঘের খাঁচায় বাঘের চামড়া আর মুখোশ পরে দর্শকদের আনন্দ দেবার চাকরি করত। পাশের খাঁচায় থাকত একটি সিংহ। একদিন সে নকল বাঘের হাত কামড়ে ধরে লোহার রডের ফাঁক দিয়ে। বাংলায় এম. এ. মৃত্যুভয়ে চিৎকার করে উঠলে সিংহটি তাকে সতর্ক করে দিয়ে চিৎকার করতে বারণ করে- 'চুপ চুপ! আমিও বাংলার এম.এ."। এসব রসিকতার গল্পও আমাকে নৈরাশ্যের কিনারায় নিয়ে যেত(বাঘ / সিংহের ব্যাপারটা এখন আর মনে নেই। তবে নৈরাশ্যটা আজও ভুলিনি)।

আমাদের বাংলার শিক্ষকও একদিন আক্ষেপ করে বলেছিলেন, "চাকরির বাজারে বাংলায় এম এ-র স্থান সবার পিছনে।" সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন, 'যে ভাষার ভাত দেবার মুরোদ নেই সেই ভাষা নিয়ে আমরা আদিখ্যেতা করছি।' (২১ শে ফেব্রুয়ারি উপলক্ষ্যে)- এসব কথা প্রতিদিন হতাশা বাড়িয়ে দিত গোপনে।

অনেক কিছু চিন্তা না করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে ভর্তি হলাম। তারপর ৪০-৪৫ বছর কেটে গেল। আমার পরিচিতদের মধ্যে বাংলা সাহিত্যে অনার্স-মাস্টার্স অনেকেই এখন কলেজ-বিশ্ববিদ্যালয়ের কৃতী অধ্যাপক। অনেকেই শিক্ষকতায় খুব সফল রয়েছেন। একদা আমার দুই সহপাঠী দুই ক্যাডেট কলেজের অধ্যক্ষ পদ থেকে এবং তিন সহপাঠী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসর নিয়েছেন। দুইজন সচিব পদ থেকে অবসর নিয়ে একজন এখন বিটিআরসি'র চেয়ারম্যান অন্যজন পিএসসি’র চেয়ারম্যান।

আর চারপাশে তাকিয়ে দেখছি, আমাদের প্রথম যৌবনের চাইতে অনেক বেশি সম্ভাবনাময় তরুণ তরুণী এখন কবিতা লিখছে, সাহিত্য সংস্কৃতির পুরোভাগে। তাদের ভাষা-ব্যবহার, ভাবনার গভীরতা, জীবনকে দেখার চোখ প্রতিনিয়ত মুগ্ধ করে আমাকে। কবিতা বা সাহিত্য নিয়ে, খ্যাতি অথবা খ্যাতিহীনতা নিয়ে আমার আর কোনও নৈরাশ্য নেই। কিন্তু আমার বাংলা সাহিত্যে অনার্স-মাস্টার্স পড়া হয়নি, এমনকি সাহিত্য সংস্কৃতির সেবক হওয়া হয়নি।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০১
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বাঁধ নেই সে বাধ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের মিথ্যাচার।

লিখেছেন রাবব১৯৭১, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:২৮

[যে বাঁধ নেই সে বাধ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের মিথ্যাচার।
------------------------------------------------------------------------
একটি কার্যকর গণতন্ত্রে সংসদ হওয়া উচিত মিথ্যা ও বিভ্রান্তির বিরুদ্ধে শেষ প্রতিরোধক। এখানে তথ্য যাচাই হয়, তৈরি... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নাবিকের মনের নোঙর

লিখেছেন খায়রুল আহসান, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২২

ছুটি শেষে যে নাবিক গৃহত্যাগ করে
ফিরে চলে পোতাশ্রয়ে নোঙর করা
তার জাহাজ পানে, জিজ্ঞেস করোনা
তাকে কখনো তার গন্তব্যের কথা।

তার মনে গেঁথে থাকে ফেলে আসা
প্রিয়জনের কান্নাভেজা মুখ আর চোখ,
বাংলার শ্যামল প্রান্তরে... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

এই পাড়েতে পদ্মা বহে, ঐ পাড়ে গঙ্গা।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:১৩

এইযে নদী দেখছো!
নদীর এ পাড়ে বহে পদ্মা।
আর ঐ পাড়েতে গঙ্গা।
একই নদীর ভিন্ন নাম
ভিন্ন জাগায় ভিন্ন কাম।
এই পাড়ে যা গা ভেজানো
ঐ পাড়ে তা পাপ ঘুচানো।
গঙ্গা-স্নানে পবিত্র হয় তাদের সারা গা।
এই পাড়েতে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×