somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

সোস্যাল মিডিয়ায় কমেন্টস সিন্ড্রোম এবং....

০৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোস্যাল মিডিয়ায় কমেন্টস সিন্ড্রোম এবং....

নিম্নলিখিত মন্তব্যগুলি আপনি কি প্রায়ই করে থাকেন?
তাহলে অবশ্যই ইহা 'কমেন্টস সিন্ড্রোম' এবং অতিসত্বর একজন বিশিষ্ট চিকিৎসক এর এডভাইস নিতে ভুল করবেন না। জানেনই তো- "কিওর ইজ প্রিভেনশন দ্যান বেটারনেস"!

(১). "লেখাটা পড়ে গায়ের লোম খাড়া হয়ে গেল"! —আপনার স্ট্রেস হরমোনাল ইমব্যালান্সের বিষয়ে সতর্ক হন। অ্যাড্রিনালিন গ্ল্যান্ডটা একবার সার্ভিসিং করিয়ে নেওয়া দরকার।

(২). "লেখাটা পড়ে গলার কাছে কী একটা যেন আটকে রইল"! -সাবধান! টনসিল ফুলেছে। পেকে পুঁজ না গড়ানো অব্দি তো আপনাদের টনক নড়ে না। তাছাড়াও এক্ষেত্রে সোর থ্রোট থেকে গলার ক্যান্সার অব্দি ওয়াইড রেঞ্জে অনেককিছুই হওয়ার সম্ভাবনা। কাছাকাছি ই এন টি স্পেশালিস্ট দেখিয়ে নিন।

(৩). "মাথাটা ঝিমঝিম করছে"- ইম্মিডিয়েটলি গো ফর আ সিটিস্ক্যান। এ বিষয়ে একটাও কথা বলে সময় নষ্ট করাটা ঠিক হবে না। এরপর হ্যালুসিনেট করতে শুরু করলে কী হবে ভেবে দেখেছেন?

(৪). "পড়ে বাকরুদ্ধ হয়ে গেলাম"! - অতিসত্বর স্পীচ থেরাপিটা করাবেন!

(৫). "লেখাটা পড়ে চোখের পানি বাধ মানছে না"- ড্রাই আইজের হান্ড্রেড পারসেন্ট পসিবিলিটি। লকডাউনে অপথ্যালমোলজি ডিপার্টমেন্ট বন্ধ থাকলে টিয়ার ড্রপ দিতে থাকুন দৈনিক চার বার।

(৬). "কী বলি কিছুই বুঝে উঠতে পারছি না"- এটা খুব একটা মারাত্মক সমস্যা বলে মনে হচ্ছে না। মানে আপনার সিস্টেমে সি পি ইউ তে ইনপুট যাচ্ছে বটে। সেখানে ডেটা প্রসেসিং হচ্ছেও। কিন্তু ট্রান্সমিটারে গণ্ডগোল। বাজারচলতি অ্যান্টি-ভাইরাস লাগিয়ে দেখতে পারেন।

(৭). "মন ছুঁয়ে গেল"!- আপাতত এই ছোঁয়াছুঁয়িটা বন্ধ রাখাই ভাল। কোভিড তো খালি মিউটেশন করছে। মন টু মন ইনফেকশন শুরু হলে ম্যাটারটা আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে।

(৮). "পাগল পাগল লাগছে"- সবচাইতে মারাত্মক। সময় নষ্ট না করে ব্যাঙ্কের কাগজপত্র, লকারের চাবি, গাড়ির চাবি, ইনস্যুরেন্স ইত্যাদি কাগজপত্র বাড়ির লোকজনের হাতে তুলে দিয়ে ডিরেক্টরি ঘেঁটে অ্যাসাইলামে কল করুন। এই একটা রোগে কোনওভাবেই সময় দেওয়া যাচ্ছে না। ওদের গাড়ি আপনার দরজায় এসে হর্ণ দেবার আগে কতজনকে যে আপনি কামড়াতে পারেন তার ঠিক নেই। পারলে যাবার আগে একটা ফেসবুক পোস্ট দিয়ে যান-" পাপন্দার মতো গুটি খেলায় ছয় লাখ টাকা ধরা খাইয়া দেড় মাস পাগল আছিলাম"!

(৯). "আপনি যদি সবসময় আপনার লেখা পোস্টে, মন্তব্যে উগ্র নোংরা ভাষা এবং গালাগাল করেন"- তাহলে আমার কাছে কোনো চিকিৎসা নাই। কারণ, ইহা আপনার পারিবারিক ঐতিহ্য, আপনার রক্তে, জন্মে মারাত্মক ভ্যাজাল আছে... তবে, আপনার জন্য একমাত্র ঔষধ 'গাবুইরা মাইর'!

পুনশ্চঃ ৯ নম্বর ছাড়া অন্য মন্তব্যগুলির প্রতিটি আমি নিজে করেছি এবং আগামীতেও করবো। দূরে থেকে নিজের ভালমন্দ লাগাটাগা ব্যক্ত করার আর তো কোনও ভাষা হয় না। তাই এসব মন্তব্যজনিত নির্দোষ রোগবালাইগুলো নাহয় আমার, আপনার এবং আমাদের থাক। এক চিলতে হাসি আমাদের সাথে রইল মারাত্মক রোগের প্রতিষেধক হিসেবে!

রিমেম্বার দ্যাটঃ যারা এই ধরনের মন্তব্য করেন, বুঝবেন তারা আপনার পোস্ট না পড়েই বেশীরভাগ ক্ষেত্রে এমন আধ্যাত্মিক মন্তব্য করেন।

(চার বছর আগে ফেসবুকে লিখেছিলাম-যা ফেসবুক মেমোরি ফিরিয়ে দিয়েছে)
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪০
১৪টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ফকির-দরবেশ কিংবা পীরে আমার আস্থা নেই, তবে...

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪


ব্যক্তিগত জীবনে আমি প্রথাগত ফকির-দরবেশ কিংবা পীর ধারনায় বিশ্বাস করি না। আমার ধারনা সৃষ্টিকর্তার সাথে মানুষের সম্পর্ক হওয়া উচিত ওয়ান টু ওয়ান, মানে সরাসরি সৃষ্টিকর্তা আর সৃষ্টির সম্পর্ক, মাঝখানে... ...বাকিটুকু পড়ুন

একটি র‍্যাপ সং কীভাবে সপ্তম শ্রেণীর বইয়ের কবিতা হলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৭


আজকে জুলাই আন্দোলনের একটা কবিতা পাঠ করলাম যেটা পড়ে মাথা হ্যাং হয়ে গেছে। এই কবিতা নাকি সপ্তম শ্রেণীর ‘সপ্তবর্ণা’ বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতার নাম ‘সিঁথি’, লেখক হাসান... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ও রাসূলের (সা.) অভিন্ন বুঝ এবং ইমাম শুরা ও আমিরের অভিন্ন বুঝ অভিন্ন ফিকাহ সঠিক ইসলাম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:৪৪




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’... ...বাকিটুকু পড়ুন

হে পহেলা বৈশাখ।

লিখেছেন নাহল তরকারি, ১৩ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

পহেলা বৈশাখ আসলে আগের মত আনন্দ জাগে না। যখন ছোট ছিলাম, তখন খুব ভালো লাগতো। মনে করেন ইন্টার পাশ করার পর থেকে কোন উৎসবে তেমন আনন্দঘন মনে হয় না। পহেলা... ...বাকিটুকু পড়ুন

×