somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

Confusing......

০৯ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Confusing......!

সবগুলোই মনীষীদের মহান উক্তি! আপনিই ভেবে দেখুন- কোনটা মানবেন, কোনটা মানবেন নাঃ-

১) একজন বলেছেন --
"দশে মিলি করি কাজ,
হারি জিতি নাহি লাজ।''
অমনি আর একজন বলে বসলেন-
"অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।''

২) সেই ছোটবেলা থেকে শুনে আসছি ---
"সদা সত্য কথা বলিবে।"
আর একজন বললেন--
"কদাচিৎ অপ্রিয় সত্য কথা বলিও না।"
সত্য বলবে তাও বাছবিচার!

৩) কেউ বলছেন-
"সৎসঙ্গে স্বর্গবাস,
অসৎসঙ্গে সর্বনাশ!"
অন্য একজন বললেন-
"উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।"


৪) কেউ বলছেন---
"পড়াশোনা করে যে,
গাড়িঘোড়া চড়ে সে!"
চমৎকার কথা। মুখ গুঁজে আদাজল খেয়ে লেগে পড়লাম পড়াশোনা করতে, মার্সিডিজ না হোক টয়োটা প্রিমিও তো চড়তে পারব।
অমনি আর একজন বললেন-
"পড়বি, শুনবি, থাকবি দুঃখে, মৎস্য মারিবি, খাইবি সুখে।"
মানে পড়াশোনা না করে, ওই সময়টা মাছ-টাছ ধরো, ফুর্তি- করো, সুখে থাকবে!

৫) কেউ বলছেন---
"চুরি করা মহাপাপ।"
কেউ বললেন-
"চুরি করা মহাবিদ্যা,
যদি না পড়ো ধরা।"
অর্থাৎ চুরি করো! ধরা পড়িও না!

৬) একজন বললেন-
"দারিদ্র্য মানব জীবনে
এক মহা অভিশাপ!"
এর মধ্যে কবি নজরুল বলে বসলেন-
"হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সম্মান!"
তাহলে ভেবে দেখুন,
গরীব না বড়লোক--
কি হওয়া উচিত!

৭) "পৃথিবী টাকার গোলাম।"
আবার একজন বললেন-
"টাকা মাটি, মাটিই খাটি।"

৮) কেউ একজন বলেছেন - "নেই মামার থেকে কানামামা ভালো!"
ভাবলাম কিছু না থাকার থেকে কিছু তো আছে- এই নিয়ে সন্তুষ্ট থাকি। তখন আরেকজন বলে দিলেন "দুষ্টু গরুর থেকে শুন্য গোয়ালে ভালো।"

৯) একজন বললেন -"কাজ করে যাও, ফলের আশা করো না"।
ভালো কথা সাতপাঁচ না ভেবে কাজে লেগে গেলাম। তো অন্য কেউ বললেন -"ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না!" কি জ্বালা! কার কথা শুনি?

১০) একজন বললেন-
"চোরের মায়ের বড় গলা"
আর একজন বললেন-
"চোরের মা লুকিয়ে লুকিয়ে কাঁদে।''
কি সাংঘাতিক পরস্পর বিরোধী কথা!

(তিন বছর আগের পোস্ট পুনঃ প্রচার)
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×