somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

বাংলায় নীলচাষ ও ফরাসি বিপ্লব.....

২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলায় নীলচাষ ও ফরাসি বিপ্লব.....

আমাদের দেশে আমরা যারা নীল চাষ দেখিনি, তাদের কাছে দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ'ই নীল চাষের প্রতিচ্ছবি হলেও নীল গাছের অস্তিত্ব এখনো রাজশাহী ছাড়াও দেশের বিভিন্ন হর্টিকালসেন্টারে দেখা যায়। নীল গাছের পাতা অনেকটাই সজনে পাতার মতো। খুব সুন্দর ফুলে মৃদুমন্দ সুবাস আছে। নীলগাছ হল উষ্ণ ক্রান্তীয় অঞ্চলের এক রকম ঝোপ জাতীয় উদ্ভিদ। ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির আমলে বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে এবং ভারতের বিহার অঞ্চলে নীলচাষ ব্যপক প্রসার লাভ করে। কারণ ইওরোপের বাজারে ভারতীয় নীলের চাহিদা ছিল দীর্ঘ দিন ধরে, দামও ছিল যথেষ্ট ভালো। প্রাচীন কাল থেকেই ভারতে অল্প-বিস্তর নীলচাষ হয়ে এসেছে।

ভারতীয় মশলার মতো ভারতীয় নীল ভেনিসের ব্যবসায়ীদের মাধ্যমে প্রথমে ইতালিতে ঢুকেছিল ত্রয়োদশ শতকে। ফ্রান্স এবং ইংল্যান্ডে আকাশচুম্বী দামে বিক্রি হত ভারতীয় তথা বাংলার নীল। খরচ কমানোর জন্য বস্ত্র ব্যবসায়ীরা ইওরোপের ঠাণ্ডা অঞ্চলে চাষ হয় এক রকম কম গুণমানের নীলের (woad) ব্যবহার করত, কিন্তু তা গুণে নিম্ন মানের হওয়ায় বাজার পায়নি।

কিন্তু ভারতীয় নীলের চাহিদা বাড়তে থাকায় স্থানীয় চাষীরা রাজার কাছে দরবার করে ভারতীয় নীলের আমদানি বন্ধ করার আর্জি জানায়। প্রচার করা হয় ভারতীয় নীল ব্যবহার করলে জামা-কাপড় দ্রুত নষ্ট হয়ে যায়। জার্মানিতে ভারতীয় নীলকে 'শয়তানের রং' ( Devil's dye) নাম দিয়ে ১৫৭৭ সালে নিষিদ্ধ করা হয়েছিল। ১৬০৯ সালে ফ্রান্সের রাজা ৪র্থ হেনরি ঘোষণা করেছিলেন ভারতীয় নীল বিষাক্ত এবং তা ব্যবহার করলে যন্ত্রণাদয়ক চর্মরোগ হয়ে মৃত্যু হতে পারে।

কিন্তু বস্ত্র প্রস্তুতকারকরা বার বার রাজাদের কাছে উল্টো আর্জি জানায়- ভারতীয় নীলের আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে।
ইতিমধ্যে আবিষ্কার হয়েছে আটলান্টিকের অপর পাড়ে নতুন দু'টি মহাদেশ। ইওরোপীয়ানরা ভিড় জমাতে শুরু করেছে সেখানে উপনিবেশ তৈরি করতে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আবহাওয়া ভারতের মতো ক্রান্তীয় হওয়ায় ফরাসিরা প্রথম সেন্ট ডোমিনিকে ভারতীয় নীলচাষ শুরু করে সপ্তদশ শতক নাগাদ। তাদের দেখাদেখি পর্তুগিজরা ব্রাজিলে, ইংরেজরা জামাইকাতে এবং স্পেনীয়রা ভেনেজুয়েলায় নীলের চাষ শুরু করে। ফলে ইওরোপের দীর্ঘ দিনের চাহিদা পূরণ হতে থাকে।


নীলচাষের জন্য দরকার ছিল প্রচুর শ্রমিক। পাশাপাশি ঐ অঞ্চলে কফি, তামাক, আখের চাষও বাড়তে থাকে। শ্রমিকের জোগান আসতে থাকে আফ্রিকা থেকে দাসব্যবসায়ীদের মাধ্যমে। ইংলণ্ডে শিল্প বিপ্লবের ফলে কারখানায় প্রচুর কাপড় তৈরি হতে থাকে তার সাথে বাড়তে থাকে এই নীলের চাহিদা। কিন্তু বাদ সাধল ফরাসি বিপ্লব। ১৭৮৯ সালে যে ফরাসি বিপ্লব হয় তার মূল মন্ত্র ছিল- সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। তাছাড়া ১৭৯১ সালে ফরাসি অধিকৃত সেন্ট ডোমিনিকে দাস বিদ্রোহ ভয়াবহ আকার ধারণ করে। বিদ্রোহীরা জমির ফসল পুড়িয়ে দেয়, অনেক প্ল্যান্টারকে হত্যা করে। ভলতেয়ার, রুশোর মন্ত্রে দীক্ষিত ফ্রান্স তাদের উপনিবেশগুলিতে দাসপ্রথা বন্ধ করে এবং ভাটা পড়ে নীল চাষে।

কপাল পোড়ে বাংলার চাষীদের। ইংরেজরা খুব ধূর্ত জাত। আমেরিকার উপনিবেশে দাসপ্রথা থাকলেও ১৭৭৬ সালেই আমেরিকা স্বাধীনতার ঘোষণা করেছে। ইংরেজদের 'নৈতিকতা'বোধ বাদ সাধল। ইংরেজরা কখনো সরাসরি দাস ব্যবসার সঙ্গে জড়ায়নি । তারা পার্লামেন্টে আইন করে ব্রিটিশ সাম্রাজ্যে দাসপ্রথা নিষিদ্ধ করে ১৮০৭ সালে। শস্তার শ্রমিকের খোঁজে তারা ভারতের দিকে নজর দেয়। এখানে ইস্ট ইণ্ডিয়া কোম্পানি ব্যবসার সাথে সাথে দেশের শাসনভারও পেয়েছে। তার ফায়দা তুলতে তারা ভারতের পূর্বাঞ্চলে (বাংলা এবং বিহার) নীলচাষ করতে শুরু করে অষ্টাদশ শতকের শেষ দিকে। তৈরী হল নীলকুঠি আর নীলকর সাহেব। ১৮১০ সালে ইওরোপে ভারতীয় নীল ৯৫ শতাংশ বাজার দখল করেছিল, ১৭৮৮ সালে যা ছিল মাত্র ৩০ শতাংশ।
তারপর বাকিটা লেখা আছে ইতিহাসের পাতায় আর 'নীলদর্পণে'। নীলচাষীরা আইনের চোখে দাস নাহলেও বাস্তবে প্রায় ক্রীতদাসে পরিণত হয়েছিল।

(স্বয়ং উইলিয়ম কেরি এক সময় ছিলেন নীল কুঠির ম্যানেজার। অবশ্যই তিনি ব্যতিক্রমি চরিত্র। মুচির কাজ শিখেও তিনি খ্রিস্টান মিশনারি হয়ে এদেশে এসেছিলেন। কিন্তু তিনি ছিলেন শিক্ষাপ্রসারে নিবেদিত প্রাণ।)

গত দুই মাসে বেশ কয়েকবার রাজশাহী এবং বৃহত্তর বরংপুর জেলায় আসা যাওয়ার মধ্যে রাজশাহীর হর্টিকালচার সেন্টারে গিয়েছিলাম মূলত নীল গাছ এবং রেশম চাষ বিষয়ে ধারণা পেতে গিয়েছিলাম। তখন ফুল-ফল সহ নীল গাছ এর ছবিটা তুলেছিলাম রাজশাহীর হর্টিকালচার সেন্টার থেকে। নিতান্তই কৌতূহল বশত ওখান থেকে নীল চারা এনে টবে লাগিয়েছি)

তথ্যসূত্রঃ প্রমোদ সেনগুপ্তঃ নীল বিদ্রোহ ও বাঙ্গালি সমাজ
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১



সূরাঃ ৫৫ রাহমান, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
৩। তিনি মানুষ সৃষ্টি করেছেন।
৪। তিনিই তাকে শিখিয়েছেন বাইয়ান (ভাব প্রকাশ... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য ট্রাম্প, তাহলে আমি আমার... ...বাকিটুকু পড়ুন

×