somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

নির্ঘুম রাতের নির্যাস.....

২০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্ঘুম রাতের নির্যাস.....

আমি দীর্ঘদিন যাবতই অনিদ্রাতে ভুগি। নির্ঘুম রাত যতই বাড়ুক - তবুও আমি নিয়ম করে রাত সাড়ে দশটা নাগাদ বিছানায় যাই। যদিও নির্ঘুমের জন্য আমার তেমন একটা অসুবিধা হয় না। আজীবন রাতটাই আমার কাজ করার, লেখালেখির চিন্তা ভাবনা করার প্রিয় সময়। এই ঘুম না হওয়া সময়ে বিবেকের তাড়না, ইহলৌকিক-পরলৌকিক চিন্তাভাবনার যে স্বচ্ছতা থাকে সেটা দিনের বেলায় পাওয়া খুবই মুশকিল। দিনের বেলা মনোযোগের অভাব সুস্পষ্ট। যাই হোক, আমার অনিদ্রার গল্প শোনাতে চাইনা। একটা অদ্ভুত ঘটনা শেয়ার করতেই এই লেখা।

ঘুম হোক বা নাহোক রাত সাড়ে তিনটা থেকে চারটায় আমি উঠে পরি। ফজরের নামাজ আদায় শেষ করে কিছুক্ষণ কোরআন তেলওয়াত করি। সেই করোনা কাল থেকে শুরু। সম্ভবত আমার কন্ঠস্বর শুনেই একটা দুটো শালিক পাখি এসে আমার ঘরের বারান্দার গ্রীলের উপর বসে ঠোঁট দিয়ে টুকটুক করে আওয়াজ করে, কিচিরমিচির শব্দ করতে থাকে; ততক্ষন পর্যন্ত- যতক্ষণ না আমি ওদের দিকে তাকাই। ওদের দিকে তাকালেই ওদের ঠকঠকানি, কিচিরমিচির বন্ধ হয়ে যায়।

ওরা বসে থাকে। অপেক্ষায় থাকে কখন আমি ওদের জন্য কিছু খাবার দেবো.....। কখনো বাসী রুটি ছোট ছোট টুকরো করে কিম্বা চাল/ভাত রেখে দেই- খাবার দেওয়ার সাথে সাথেই কয়েকটা চড়ুই পাখিও তাবলীগ জামাত খেতে আসে। ওরা ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকায় এবং খাওয়া শুরু করে। শালিক-চড়ুইদের তাবলীগ জামাতে খাওয়া শেষ হলেই ওরা উড়ে যায়। আবার পরেরদিন সকালে ফিরে আসে এবং একই ঘটনার পুনরাবৃত্তি। গোটা করোনাকাল থেকে এই অভিজ্ঞতা হচ্ছে আমার, আর পরিবর্তন হয়েছে শালিক চড়ুইদের সংখ্যা। দুটো শালিকের যায়গায় এখন ছয়টা শালিক। চড়ুইদের সংখ্যা আটটা।

মজার ব্যাপার হচ্ছে, শালিক পাখিরা আমার মতোই ছবি দেখাতে আগ্রহী নয়। বেশ কয়েকদিন ছবি তোলার চেষ্টা করেছি- সাথে সাথে ভয় পেয়ে উড়ে গিয়েছে এবং পরদিন জানালার পাশে আসেনি! আসলে পাখিদের অভ্যাসের সঙ্গে আমার প্রাত্যহিক অভ্যাসের একটা রিলেটিভ সম্পর্ক তৈরি হয়ে গেছে। পাখিগুলো কোনোদিন না এলে সত্যিই আমার মনখারাপ হয়ে যায়।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৪
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ব্লগারদের পোস্ট নিয়ে একটা সংকলন বের করতে চাই

লিখেছেন ডার্ক ম্যান, ০৯ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫১

আমি একটা প্রকাশনা প্রতিষ্ঠান চালু করতে চাচ্ছি। তাই আমার প্রত্যাশা প্রথম বইটা হবে সামুর ব্লগারদের পোস্ট সংকলন।
আপনারা যদি চান, তাহলে আপনাদের লেখা যেকোনো প্রিয় পোস্ট সেখানে দিতে পারেন।... ...বাকিটুকু পড়ুন

ছায়ার মোনাজাত

লিখেছেন কাবিল, ০৯ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫১



ফজরের আগের সেই নীরব সময়টা—যখন আকাশ আর জমিনের মাঝে এক অদৃশ্য দরজা খুলে যায়।
আমি ওযু করে নামাজের জন্য দাঁড়ালাম। চারপাশে এমন নীরবতা, যেন পৃথিবীটা কারো গভীর চিন্তার মধ্যে ডুবে... ...বাকিটুকু পড়ুন

অনু কবিতা

লিখেছেন সামিয়া, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



(১)
গল্প স্বল্প আড্ডার ভেতর
ডাকে পুরোনো দিন,
বিষন্ন স্মৃতির পাতা
ক্লান্ত বিলীন।

(২)
শোকের ধুলো জানালাতে,
বসে থাকে রোদ না মেখে,
হারিয়ে গেলো কারো মুখ
ভুল ঠিকানায় নাম লিখে।

(৩)
চায়ের ধোঁয়ায় মুখ লুকিয়ে
একাকী নিরালায়,
গল্প শেষেও... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গের নির্বাচন 2026 : BJP কি জিততে চলেছে ?

লিখেছেন গেছো দাদা, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৫

আসন্ন বিধান সভা নির্বাচনে(2026) কি পশ্চিমবঙ্গ রাজ্যে BJP জিততে চলেছে?
আসুন জেনে নিই প্রকৃত সম্ভাব্য রেজাল্ট।
রাজ্য সরকারের IB এবং মোদী সরকারের গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে,কোন দল কত আসন পেতে পারে... ...বাকিটুকু পড়ুন

আমরা যে আসলে কী চাই, নিজেরাও জানি না

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৬



কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই দৃশ্য—হতাশার গল্প আর সমালোচনার স্রোত। বিশেষ করে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন সাহেবকে নিয়ে নানামুখী আলোচনা বেশ জমে উঠেছে। ক্ষমতায় আসার দুই মাসও... ...বাকিটুকু পড়ুন

×