somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

রক্ষণশীল ইরানে একজন প্রতিবাদী অভিনেত্রী তারানেহ আলিদুস্তি....

২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রক্ষণশীল ইরানে একজন প্রতিবাদী অভিনেত্রী তারানেহ আলিদুস্তি....

রক্ষণশীল ইরানের অনেক কিছুই আমার অপছন্দের হলেও আমি ইরানী সিনেমার ভক্ত। ইরানীর সিনেমা বিশ্ব সিনেমা জগতে অনেক বড়ো ভূমিকা রাখছে, যেমনটি ইদানীং কোরিয়ান সিনেমাও খুব ভালো করছে। ইরানী ফ্লিম ইন্ডাস্ট্রীতে আমার অনেক জন বিখ্যাত পরিচালক এবং অভিনেতা- অভিনেত্রী আছেন যারা সিনেমা প্রেমীদের মন জয় করে নিয়েছেন। ইরানী আইন শৃংখলা বাহিনী ‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগে ১৭/১২/২০২২ ইং তারিখ আটক ইরানের জনপ্রিয় অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। ইরানের বিভিন্ন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ইরানজুড়ে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। আর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই বিক্ষোভকে উসকে দেওয়ার অভিযোগ তারানেহ আলিদুস্তির নামে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার জানায়, নিজের করা দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো নথি দিতে ব্যর্থ হওয়ায় পুলিশ আলিদুস্তিকে গ্রেপ্তার করেছে।



আদর্শবান কবি, সাহিত্যিক, লেখক শিল্পীরা কখনও রক্তচক্ষুর কাছে, লোভের কাছে, স্বৈরাচারী স্বেচ্ছাচারী ক্ষমতার সাথে মাথা নত করেন না। তাঁরা বলেন, করেন- করাটা, বলাটাই তাঁদের আদর্শিক কাজ। ধোপদুরস্থ জামাকাপড় পরে মঞ্চে দাঁড়িয়ে হাততালি পাবার লোভে নয়, তাঁরা নিজস্ব দায়িত্ববোধ থেকে বলেন এবং করেন। রাষ্ট্রের বিরুদ্ধে, ক্ষমতার বিরুদ্ধে, অথবা প্রচলিত সব রকম বিধি-ব্যবস্থার বিরুদ্ধে। প্রকৃত কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিল্পীরা এভাবেই লিখে এবং বলে গেছেন বারবার। কেউ শুনেছে, কেউ শোনেনি। রাষ্ট্র কবেই বা শিল্পীর কথামত সিদ্ধান্ত নিয়েছে? যদিও এখনকার রাজাদের ‘ওই জায়গাগুলো’ থাকে না, তাই “রাজা তোর কাপড় কোথায়?”--- এই কথা জিজ্ঞেস করে এইসব রাজাদের লজ্জিত করা যায় না।



বিশ্ববাসী জানেন, পুলিশ হেফাজতে মাশা আমিনি নামের এক নারীর মৃত্যুর জেরে অনেক দিন ধরেই ইরানে চলছে বিক্ষোভ। এই বিক্ষোভ থেকে আটক মোহসেন শেখারি নামে এক আন্দোলনকারীকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেয় ইরান সরকার। আর এই মৃত্যুদণ্ড নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন তারানেহ আলিদুস্তি নামের প্রখ্যাত ইরানী অভিনেত্রী। এ সময় তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য এটি লজ্জা। এত রক্তপাত দেখেও তারা চুপ করে আছে।

৩৮ বছর বয়সী এই অভিনেত্রীর গ্রেপ্তারের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন মধ্যপ্রাচ্যের একাধিক চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা। এর আগেও ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে আটক হয়েছিলেন তারানেহ আলিদুস্তি। ২০১৮ সালে পুলিশ এক নারীকে লাঞ্ছিত করলে টুইট করে প্রতিবাদ করেন এই অভিনেত্রী। প্রতিবাদের শাস্তিস্বরূপ ২০২০ সালে পাঁচ মাস জেলে কাটাতে হয়েছে তাঁকে।



আসলে আমি এখানে সিনেমার রিভিউ লিখছি না, তবুও প্রসংগত বলছি- পরিচালক আসগর ফরহাদির অস্কার পাওয়া সিনেমা- দ্যা সেলসম্যান। অভিনেত্রী তারানেহ আলিদুস্তি অভিনীত দ্যা সেলসম্যান সিনেমাটি আমি দেখেছিলাম। আর্থার মিলারের ‘দ্য ডেথ অফ আ সেল্সম্যান’ নিয়ে নাটকও হয়েছে ইরান ছাড়াও অনেক দেশে। সিনেমার ঘটনাটি এমনঃ-এক দম্পতি নতুন ফ্লাটে উঠেছে। সেখানেই ঘটে ভয়াবহ দূর্ঘটনা। সিনেমার চরিত্র রানার (তারানেহ আলিদুস্তি) উপর অজানা অচেনা কেউ হামলা করে। প্রতিবেশীদের থেকে জানা যায় তাদের ফ্লাটে এর আগে একজন দেহব্যবসায়ী মহিলা থাকতেন। সন্দেহ করা হয় সেই মহিলার কোন কাস্টমারই রানার উপরে হামলা করেছে। একসময় ধরা পরে অপরাধী। ধরা পড়ার পর অপরাধীর কি শাস্তি প্রাপ্য সেটা নিয়েও চলে একধরণের সাইকোলজিক্যাল টানাপোড়ান। শাহাব হোসেইনি এমাদ চরিত্রে তার আকর্ষক, ব্রুডিং অভিনয়ের জন্য কানে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। তারানেহ আলিদুস্তিও একটি যন্ত্রণাদগ্ধ চরিত্রে অসাধারন সুন্দর অভিনয় করেছেন- যা দর্শক হৃদয়ে যন্ত্রণার প্রতীক হয়ে থাকবে।

আসগার ফারহাদির যেকোনো সিনেমার শেষেই উঠে আসে মানবিকতা। এটাও তার ব্যতিক্রম নয়। নিতান্তই রহস্যজনক ভাবে সিনেমার কাহিনী শুরু হলেও শেষ অবধি অন্যদিকেই চলে যায়।

ছবিঃ স্যোশাল মিডিয়ার সৌজন্যে।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ব্লগারদের পোস্ট নিয়ে একটা সংকলন বের করতে চাই

লিখেছেন ডার্ক ম্যান, ০৯ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫১

আমি একটা প্রকাশনা প্রতিষ্ঠান চালু করতে চাচ্ছি। তাই আমার প্রত্যাশা প্রথম বইটা হবে সামুর ব্লগারদের পোস্ট সংকলন।
আপনারা যদি চান, তাহলে আপনাদের লেখা যেকোনো প্রিয় পোস্ট সেখানে দিতে পারেন।... ...বাকিটুকু পড়ুন

ছায়ার মোনাজাত

লিখেছেন কাবিল, ০৯ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫১



ফজরের আগের সেই নীরব সময়টা—যখন আকাশ আর জমিনের মাঝে এক অদৃশ্য দরজা খুলে যায়।
আমি ওযু করে নামাজের জন্য দাঁড়ালাম। চারপাশে এমন নীরবতা, যেন পৃথিবীটা কারো গভীর চিন্তার মধ্যে ডুবে... ...বাকিটুকু পড়ুন

অনু কবিতা

লিখেছেন সামিয়া, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



(১)
গল্প স্বল্প আড্ডার ভেতর
ডাকে পুরোনো দিন,
বিষন্ন স্মৃতির পাতা
ক্লান্ত বিলীন।

(২)
শোকের ধুলো জানালাতে,
বসে থাকে রোদ না মেখে,
হারিয়ে গেলো কারো মুখ
ভুল ঠিকানায় নাম লিখে।

(৩)
চায়ের ধোঁয়ায় মুখ লুকিয়ে
একাকী নিরালায়,
গল্প শেষেও... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গের নির্বাচন 2026 : BJP কি জিততে চলেছে ?

লিখেছেন গেছো দাদা, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৫

আসন্ন বিধান সভা নির্বাচনে(2026) কি পশ্চিমবঙ্গ রাজ্যে BJP জিততে চলেছে?
আসুন জেনে নিই প্রকৃত সম্ভাব্য রেজাল্ট।
রাজ্য সরকারের IB এবং মোদী সরকারের গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে,কোন দল কত আসন পেতে পারে... ...বাকিটুকু পড়ুন

আমরা যে আসলে কী চাই, নিজেরাও জানি না

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৬



কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই দৃশ্য—হতাশার গল্প আর সমালোচনার স্রোত। বিশেষ করে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন সাহেবকে নিয়ে নানামুখী আলোচনা বেশ জমে উঠেছে। ক্ষমতায় আসার দুই মাসও... ...বাকিটুকু পড়ুন

×