somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

ভি ভি আই পি বিড়ম্বনা……

০১ লা মার্চ, ২০২৩ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভি ভি আই পি বিড়ম্বনা……

গতকাল বিকেল এয়ারফোর্স অফিসার্স কোয়ার্টার এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম একটা কাজে। ৪:৩০ মিনিটে সেই বাসা থেকে বের হয়ে একটা উবার কল দিয়ে কোনো রেসপন্স না পেয়ে হেঁটে মেইন রোডে এসে দেখি জাহাংগীর গেইট থেকে ফ্যালকন ক্লাবের ১০০ মিটার আগে থেকেই বিজয়স্মরণী পর্যন্ত সকল প্রকার যানবাহন এবং পদচারীদেরও আটকে রাখা হয়েছে। রাস্তার দুই পাশে সশস্র পুলিশ ছাড়াও বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা সাদা পোষাকে ততপর। সব ধরনের যানবাহনের স্টার্টও বন্ধ করতে বাধ্য করেছে। একজন মোটোরবাইক চালকের সম্ভবত অসাবধানতায় বামদিকের ইন্ডিকেটর লাইট জ্বলছিল। তা দেখে একজন পুলিশের এস আই কড়া ধমক দিয়ে ইনডিকেটর লাইট বন্ধ করিয়ে দেয়।

৪০ মিনিট পার হয়ে গিয়েছে। পরপর তিনটা হেলিকপ্টার ল্যান্ড করতে দেখলাম। এদিকে পাঠাও মোটোরবাইক যাত্রীরা এবং পদচারী নারী-শিশুরা উশখুশ করছে। একজন পুলিশ এ এস আই দৌড়ে এসে চীতকার করে বলছে- “কেউ হেলবেন্না, একদম নড়াচড়া কর্বেন্না।“
অন্যদিকে একজন পথচারী রাস্তা পারহয়ে উলটা দিকে যাচ্ছিলেন- এক পুলিশ সাথে আরও ২/৩ জন সাদা পোষাকী দৌড়ে এসে তাকে প্রায় চ্যাংদোলা করে টেনে হিচড়ে নিয়ে কয়েক ঘাঁ বসিয়ে দিলো। লোকটা কাঁদো কাঁদো হয়ে বললো- “স্যার ভুল হয়ে গেছে……ট্রাফিক কনস্টবল 'স্যার' সম্বোধন শুনে মনে করলেন- তাঁকে তাচ্ছিল্ল করে স্যার সম্বোধন করেছে! তিনি আরও রেগে গিয়ে হাতের লাঠিটা দিয়ে একটা অশ্লীল ইংগীত করলেন…

পদচারী বললেন- "আমার ডায়বেটিস, পেচ্চাব করতে হইবে……”।
এক পেটমোটা পুলিশ খ্যাক্ষ্যাক করে উঠলো- হাত উলটে হাতের লাঠিটা ঢুকিয়ে দেওয়ার ভংগীতে বললো- "আমার চাকরি খাইতে চাও- গোয়ার মদ্দ্যে ডায়বেটিস হান্ধাইয়া দিমু বাইনচোত! ভি ভি আই পি ডিউটি চলতেছে……"

তখন বিকেল পাঁচটা ২০ মিনিট। তেজগাঁও এয়ারপোর্ট মসজিদ সংলগ্ন গেট থেকে প্রথম চারটা মার্শাল পাইলট মোটর সাইকেল বিকট শব্দে সাইরেন বাজিয়ে বের হয়ে যাওয়ার ৩/৪ মিনিট পর আগে-পিছে এম্বুলেন্স সহ ১৫/২০ টা গাড়ির বহর বের হয়ে বিজয় স্মরণীর দিকে চলে গেলো। সবাই হাফ ছেড়ে বাঁচলো……অনেকেই বন্ধ করা গাড়িতে স্টার্ট দিয়েছে। কিন্তু আবারও পুলিশের হুংকার- "গাড়ীর স্টার্ট বন্ধ করেন, কেউ নড়াচড়া কর্বেন্না।"

আবার সবাই নট নড়নচরন!
পাঁচ মিনিটের বিরতীতে আবারও সাদা রংগের চারটা মোটর সাইকেল বেরিয়ে যাওয়ার পর কয়েক মিনিট পর আগে পিছে এম্বুলেন্স আর ১৫/২০টা গাড়ির বহর বের হয়ে যাওয়ার দশ মিনিট পর আমজনতার জন্য রাজপথ খুলে দেওয়া হলো……

সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৫
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

সুরের বাঁধনে গড়া মানুষের মন

লিখেছেন খায়রুল আহসান, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

সঙ্গীতের কোন ধারাতেই আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অনেক ছোটবেলায় আম্মা আমাদেরকে কিছু কিছু কবিতা সুর করে মুখস্থ শোনাতেন। আমরা সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখনও সেসব সুর করে গাওয়া... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

×