somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

বিনয় এবং আত্মশ্লাঘা.....

২৩ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিনয় এবং আত্মশ্লাঘা...


"বিনয় একটা অভাবাত্মক গুণ। আমার যে অহংকারের বিষয় আছে এইটে না মনে থাকাই বিনয়, আমাকে যে বিনয় প্রকাশ করিতে হইবে এইটে মনে থাকার নাম বিনয় নহে।"--রবীন্দ্রনাথ ঠাকুর

ভদ্রতা শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো Manners বা Common sense যার বাংলায় তর্জমা করলে হয় মার্জিত ব্যবহার বা কাণ্ড-জ্ঞান।

আজকাল অবশ্য কাণ্ড-জ্ঞানের খুবই অভাব দেখা যায়, সেটি আমার মতন তিন কুড়ির মানুষেরা হাড়ে হাড়েই টের পান। টের পান রাস্তায়, ঘাটে বা হাটে বাজারে এবং সোশ্যাল মিডিয়ায়। আজ এই ভদ্রতা নিয়েই একটি গল্প বলি, গল্পটি অনেক আগে একটি বইয়ের পড়েছিলাম।

একদা ফ্রান্সের রাজা চতুর্থ হেনরী তার পারিষদদের নিয়ে প্যারিস নগরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সে সময়ে একজন ভিক্ষুক তাকে টুপি খুলে অভিবাদন জানালে প্রত্যুত্তরে রাজা চতুর্থ হেনরীও নিজের টুপি খুলে ভিক্ষুকটিকে অভিবাদন জানান।
এমন অভাবনীয় কাণ্ড দেখে রাজার পারিষদবর্গের একজন যৎপরোনাস্তি অবাক হয়ে রাজাকে বিনয়ের সাথে বললেন- মসিঁয়ে, 'রাজা হয়ে একজন রাস্তার ভিখারিকে এমন ভাবে সেলাম করাটা ঠিক হলো না'!

রাজা নির্বিকার চিত্তে এবং স্মিত হাসিতে সেই পারিষদটিকে বললেন, “আমার রাজ্যের সামান্য ভিক্ষুকদিগের অপেক্ষাও ভদ্রতায় কম হওয়ার আকাঙ্ক্ষা আমার নাই”।
তাৎক্ষণিক উচিৎ জবাবে পারিষদটি চুপ করে যান।

হিন্দিতে একটি প্রবাদ আছে, "বিদ্যা দদাতি বিনয়ং"- অর্থাৎ, বিদ্যা অনিয়ম শেখায় না শেখায় বিনয়।
বিনয়, সভ্যতা, সৌজন্যতা, ঔদ্ধত্য, অহংকার এগুলো পারিবারিক এবং ব্যক্তিগত অর্জন। সময়ের সাথে তাল মিলিয়ে যৌথ পরিবার প্রথা হারিয়ে যাওয়ার এখন ছোট পরিবার প্রথা গড়ে উঠেছে। স্বামী স্ত্রী মিলে একটা সংসার। দুজনেই চাকুরীজীবি। সন্তান জন্ম নিলে দিনের অধিকাংশ সময় সন্তান লালন পালনের দায়িত্ব বর্তায় বেতনভুক বুয়ার হাতে। শিক্ষিত মা বাবার সেইসব সন্তানদের প্রাথমিক শিক্ষা(আচার-আচরণ) হয় কাজের বুয়ার কাছে। যার প্রতিফলন দেখা যায় সর্বত্র।

হয়তো, অনেকেই বলবেন, যারা কাজের বুয়ার কাছে লালিত পালিত হয়নি, তাদেরও অনেকেরই মুখের ভাষা খারাপ, অনেকেরই বিনয় ভদ্রতা সৌজন্য বোধের অভাব তাদের লেখায়, কথায় প্রকাশ হয়'!

হ্যা, হয়তো তারা কাজের বুয়ার কাছে লালিত পালিত হয়নি তবে তাদের পারিবারিক আবহই অমন...যা তাদের মা বাবার থেকে সন্তানেরা রপ্ত করেছে। সন্তানের প্রথম পাঠ যদি ভালো না হয় তাহলে জিন্দেগীতে সেটা বদলানো খুব সহজ নয়।

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এই লেখা বিশেষ কাউকে উদ্দেশ্য করে লেখা নয়। সোস্যাল মিডিয়ায় একশ্রেণীর আঁতেল আছে যারা যেকোনো বিষয়কে 'আত্মশ্লাঘা' মনে করে তেতে উঠেন! বিষয়টা "চোরের মন পুলিশ পুলিশ"।

(চার বছর আগের লেখা- ফেসবুক মেমোরি থেকে)
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×