somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

"ভালো হয়ে যাও মাসুদ”…

২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“ভালো হয়ে যাও মাসুদ”………

মানুষ দেখে শেখে, ঠেকে শেখে। কিন্তু নিজের জীবনের উপলব্ধির থেকে শেখা পাঠ সব থেকে কার্যকরী পাঠ। তারপরও মাসুদ ভালো হয়ে যায়না।

নিজ উপলব্ধি থেকে বুঝেছি- সৎ থাকার বিকল্প নেই। প্রথমে মনে হবে এত অসতের ভিড়ে আমরা বোধ হয় নগণ্য, কিছু সময় জীবন এত কঠিন হবে মনে হবে আমরাই বোধ হয় এই সময়ের সব থেকে দুর্বল, অক্ষম। ঠিক এই সময়টাতে মানুষকে ধৈর্য্য ধরতে হয়। সময় ধীরে ধীরে বুঝিয়ে দেয় চাপের মুখে মাথা না নোয়াতে। অসৎতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে- সে যতই তুমি একা হও, সময় তোমাকে এগিয়ে রাখবেই। শিরদাঁড়া বিক্রি না করলে প্রথমে অনেক কষ্ট সাপের মত চেপে ধরবে কিন্তু সময় সেই বাঁধন, সেই জট নিজেই খুলে দেবে।

আগে যেখানে মনে হচ্ছিলো এই পৃথিবীতে যত নৈতিক পাঠ শিখেছিলাম সব ভুল, মিথ্যে। আজ বুঝছি যে তা নয়। সময় ধীরে ধীরে আপনাকে এগিয়ে দিচ্ছে, জিতিয়ে দিচ্ছে। বিশ্বাস রাখুন। নিজের কর্মে, নিজের সততায়, নিজের নৈতিকতায় বিশ্বাস রাখুন। দশটা অসৎ লোকের ভিড়ের সামনে প্রাথমিক ভাবে নিজেকে সময়ের নিরিখে বোকা মনে হলেও নিজের শিরদাঁড়াকে শক্ত রাখুন, দেখবেন- সেই জিতে যাওয়ার সুখের কাছে পৃথিবীর সব ধন সম্পত্তি, প্রতিপত্তি তুচ্ছ।

এই যে উপলব্ধি যেখানে নিজেকে চিনতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন ঠিক কতটা চাপ আপনি সহ্য করেও নিজেকে বিকিয়ে দেন নি, সেই উপলব্ধি মৃত্যু অবধি নিজের জীবনকে মূল্যবান করে দেয়। তাই ১০০ তে ৯৯ বেইমান হলেও বাকি ১ নম্বর আলাদা মানুষটা হয়ে দেখুন, অপার সুখ। সব দলাদলির উর্দ্ধে, ফাঁকা ব্যাঙ্ক ব্যালেন্সে, গৃহহীন, ক্ষুধায় জর্জরিত হলেও নিজেকে রাজা মনে না হলে- ক্লেদমুক্ত মনে হবে। তারপরও যদি কেউ ভালো না হয়- তাহলে তার জন্য তুমি আর ভালো হবে না মাসুদ’ বলা ছাড়া আর কোনো উপায় নাই।

সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×