somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

চেয়ার যখন রোগের ঔষধ হয়.......

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"এটা চেয়ার নয়, এটা আপনার রোগের চিকিৎসার এক ধরনের ঔষধ"!

অনেক দিন যাবত ব্যাক পেইনে ভূগছি....স্পোর্টস মেডিসিন স্পেশালিষ্ট ডক্টর, নিউরো মেডিসিন, নিউরো সার্জন দেখিয়েছি...প্রায় ৪৫ বছর আগে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র- ধুমাইয়া বাইক চালাই। একবার বাইক দূর্ঘটনায় ব্যাক বোনে আঘাত পেয়েছিলাম। দূর্ঘটনার ৫/৬ বছর পর (PLID) Lumbar Intervertebral Disc Prolapse Surgery (L4, L5) করিয়ে ছিলাম। মোটামুটি ভালোই চলছিলো.....২০০৬ সালে ওখান থেকেই বোন ক্যান্সারের সূত্রপাত, bone marrow transplant করে মোটামুটি সুস্থ্যই ছিলাম।
২০১৮ সনের অক্টোবর মাসে সেই কালো দিনগুলোতে শারিরীক নির্যাতনের কারণে আবার সমস্যা মারাত্মক বেড়ে যায়..... Severe traumatic pain থেকে আবারও সেই সমস্যায় আক্রান্ত হওয়ার ছয় মাস পর নিউরো মেডিসিন ডক্টর দেখিয়েছি... ছয় মাসের বেশি সময় সি আর পি মিরপুর হাসপাতালে ফিজিওথেরাপি নিয়েছি। কিছুটা উপশম হলেও কয়েক মাস পর পর আবারও সমস্যা দেখা দেয়...
গত বছর একজন "হাড় ভাংগা বিশেষজ্ঞ" ডাক্তারের এডভাইস মতো তিন মাসে ২৪ সেশন লেজার থেরাপি নিয়েছি....সাময়িক উপশম বোধ করলেও সমস্যার সমাধান হয়নি।

আবারও সি আর পি হাসপাতালে ফিজিওথেরাপি নিতে থাকি। সি আর পি হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট এডভাইস করেছিলেন রিভলভিং চেয়ার, নরম গদি ওয়ালা সোফায় না বসতে, হার্ড বেডে ঘুমাতে। অফিসে কাঠের চেয়ার ব্যবহার করতে বলেছিলেন। তিনি আমাকে রেফার করলেন সি আর পি টেকনিক্যাল টীম বিভাগে। ওখানে একজন টেকনিশিয়ান আমার শরীরের বিভিন্ন মাপজোক নিয়ে চেয়ারের একটা খসড়া স্কেচ করে দিলেন।

এই স্পেশাল চেয়ার বানানোর জন্য বেশকিছু ফার্নিচারের দোকান আছে সি আর পি হাসপাতাল এবং পংগু হাসপাতালের কাছাকাছি। সি আর পি হাসপাতালেরই ফিজিওথেরাপিস্ট যিনি আমাকে ছয় মাসের বেশি ফিজিওথেরাপি দিয়েছেন তিনি তার পরিচিত একটা ফার্নিচারের দোকানের ঠিকানা দিলেন।

স্বভাবতই আমি কিছু কেনার আগে দরদাম ফয়সালা করে নেই। সেই দোকানে যেয়ে বিস্তারিত বলে জিজ্ঞেস করলাম- "কতো খরচ পরবে?"
বিহারী দোকানী উর্দু-বাংলা মিশিয়ে বলেন- "আপনার কাছে কি বেশী নিয়াম? একটা চেয়ার বেইচ্চা কি আমি কুটিপতি অইয়া যাইয়াম!"

এরপর আর কথা চলে না- সৌজন্য বলে কথা!
ফিজিওথেরাপিস্ট এর সৌজন্যে এবং দোকানীর কথায় আস্থা রেখে সেগুণ কাঠের একটা চেয়ারের অর্ডার দিয়ে দুই হাজার টাকা অগ্রিম দিয়ে আসি। ফার্নিশার্স দোকান মালিক দুই হাজার টাকার মানি রিসিট দিয়েছে, কিন্তু চেয়ারের টোটাল দাম লিখেনি। ৪/৫ দিন পর দোকানী ফোন করে জানায় - "চেয়ার রেডি, দোকানের ডেলিভারি বয় আপনার বাসায় চেয়ার পৌঁছে দিবে। চেয়ারের দাম ২০ হাজার টাকা। ডাক্তার সাবের ইজ্জতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিসি। দাম ১৮ হাজার টাকা। দুই হাজার টাকা অগ্রিম, বাকী ১৬ হাজার টাকা বিকাশে পাঠায়া দেন"।

দাম শুনে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। দোকানী বলে- "ছাব, এটা চেয়ার নয়, এটা আপনার রোগের চিকিৎসার এক ধরনের ঔষধ"!

আমি এতো টাকায় চেয়ার কিনবো না বলে ফোন রেখে দেই। ফিজিওথেরাপিস্টকে ঘটনা জানাই। আমি চেয়ার ডেলিভারি নেইনা। কয়েকদিন আগে দোকানী তার দোকানের এক ছেলেকে দিয়ে চেয়ার পাঠিয়ে দিয়েছে, সাথে দশ হাজার টাকার বিল এবং ডেলিভারি বয়কে ২০০/- টাকা দিতে বলেছে....

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×