somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

মো বাঙ্গালী.....

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মো বাঙ্গালী.....

এখন ফেইসবুক, ইউটিউবে বানের পানির মতো হুহু করে ভিউয়ার্স বেড়ে যায়- হিরো আলম- মাহফুজুর রহমানের গানে, সুখন নামক মাদকসেবির! গোঁদের উপর বিষফোঁড়া, তার উপর আবার পরীমনি ইস্যূ! কতোটা লেইম হলে, আমরা নিজেদের নগ্ন, ফোঁড়া, দাউদ, তকতকে ঘায়ে ভরা নিতম্বটা বহিঃবিশ্বে প্রকাশ করি।

কেন তারা হিরো আলমের গান টাইমলাইনে শেয়ার করে, কমেন্ট করে। কারন, তারা হিরো আলমের চেয়ে খারাপ অবস্হানে আছে। কেন তারা পরীমনির জন্য লবিং করে? কারণ, তারা পরীমনির চরিত্র ধারণ করে। আসল সমস্যা কোথায়, জানেন? আমাদের মাথায়, মস্তিষ্কে, মননে, চিন্তায়, ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষায়। কেন আপনি নজরুল শোনেন না? কেন আপনি রবীন্দ্রনাথ -লালন শোনেন না? কারণ, রবীন্দ্র -নজরুল -লালন বোঝার মতো ঘিলু নেই মাথায়।

অর্থনীতির ভাষায় বলি, "চাহিদা বাড়লে যোগান বাড়ে, চাহিদা কমলে যোগান কমে" চাহিদা ও যোগান ওতপ্রতভাবে জড়িত"। নিজের মানষিক বিকৃতি, অপারগতা ঢেকে রাখার জন্য, হিরো আলম, পরীমনি ও মাহফুজুর রহমানকে ঢাল হিসেবে ব্যবহার করছেন।

কেন নিজদেশে, বহিঃবিশ্বে নিজের মা, মাতৃভূমিকে, নিজ সাহিত্য, সংস্কৃতিকে ভূলুণ্ঠিত করছেন? একবার ভাবুন। হিরো আলমকে, পরীমনিকে -আমি, আপনি নগ্ন করছি না। নগ্ন করছি আমাদের শিল্প সাহিত্যকে। আজ আমাদের মতোই কিছু বাঙ্গালীনেটিজেনদের জন্যেই বাংলাদেশ হাসির পাত্র।

আসলে জগতের সব মানুষের মধ্যে একশ্রেণীর ব্যর্থ নারী-পুরুষ আছে- যাদের মনে প্রবল বহুগামিতা লালন করে। নানাবিধ প্রতিকূলতার কারণে ফ্রি স্টাইল বহুগামিতা করা সম্ভব হয়ে ওঠে না। যার জন্য তাদের মনের মধ্যে এক ভিন্নরকম আক্রোশ কাজ করে। কারণ, তাদের চোখে বহুগামিতাই সবচাইতে সুন্দর। এরপর থেকে একক ভালো পুরুষ/নারীর প্রতি চরম রাগ জন্মে থাকে। কিন্তু সভ্যতার খাতিরে তা প্রকাশ করতে পারেনা। কিন্তু সুযোগ এলেই বহুগামিতাকে সমর্থন করে, নষ্টদের সমর্থন করে- যা তারা অন্তরে লালন করে। নষ্টদের সমর্থন করে একধরনের মৈথুনান্দ অনুভব করে।

আমি জীবনানন্দের, লালনসাঁইজীর বাংলাদেশের বাঙ্গালী। বাংলাদেশ হিরো আলম, পরীমনি বা মাহফুজুর রহমানের দেশ নয়। এ দেশ আমার, এ দেশ নজরুলের, বেগম রোকেয়ার, জব্বার, রফিকের বাংলাদেশ। এদেশ শের এ বাংলা এ কে ফজলুল হকের, শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ। শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশ।

লেখাটি শেষ করবো বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী, সাহিত্যিক, ঔপন্যাসিক, গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর একটা বাক্য লিখে-
মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না, করে মনুষ্যত্বের মরণ দেখিলে”।

(২০২১ সালে লিখেছিলাম)
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×