somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

ট্রাম্পের প্রশাসনে একের পর এক ভারতপন্থী লোকজন নিয়োগ হচ্ছে...

১৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ট্রাম্পের প্রশাসনে একের পর এক ভারতপন্থী লোকজন নিয়োগ হচ্ছে...


বলাই বাহুল্য, আগামী ৪ বছর বাংলাদেশকে বিপদে ফেলার সবরকম চেষ্টাই ভারত করবে। এবং এখানে যদি আমেরিকাকে আংশিকভাবেও যুক্ত করা যায়, তাইলে সেই বিপদ সামাল দেওয়ার প্রস্তুতি কি সরকারের আছে? এখনও পর্যন্ত সরকার আমেরিকাতে কোন লবিস্ট নিয়োগ করেছে বলে শুনিনি। এখন পর্যন্ত এই সরকারের ব্যাপারে আমেরিকাতে খুব ভালো কোন নিউজ হচ্ছে বলেও শুনিনি।

লুটেরা আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালাতে, সাথে তো ভারত আছেই। ভারতীয় এবং বাংলাদেশের ভারতপন্থীরা ঘোষণা দিয়েই বাংলাদেশের বর্তমান সরকারের উপর নিষেধাজ্ঞা আনার চেষ্টা করতেছে।

সাধারণত আমেরিকার সরকার পরিবর্তন হলেই আমেরিকার ফরেন পলিসি চেঞ্জ হয় না- এটা যেমন সত্য, গত টার্মে ট্রাম্প বেশ কিছু ডিসিশন আমেরিকান ফরেন পলিসির বাইরে গিয়ে নিয়েছিলো, এটাও সত্য। তবে ডেমোক্রেটিকরা বর্তমান সরকারের জন্য যতটা সহায়ক ছিলো, রিপাবলিকানরা তা হবেনা- এটাও বাস্তবতা।

ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধানের দায়িত্ব পেয়েছে সন্ত্রাসী সংগঠন ইসকন এর একজন সদস্য। বাংলাদেশ বিদ্বেষী এই মহিলার প্রভাব ট্রাম্পের উপর অবশ্যই আছে। শোনা যাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বেও আসতে যাচ্ছেন একজন ভারতপন্থী।

তো এরা যখন ট্রাম্পের কানের কাছে বাংলাদেশের বর্তমান সরকার বিরোধী কথা বারবার বলতে থাকবে, সে প্রভাবিত হবে এটাই স্বাভাবিক। এবং প্রভাবিত হয়ে বাংলাদেশ বিরোধী ডিসিশন নিয়ে ফেলতেই পারে, যেহেতু লুচ্চা স্বভাবের মানুষকে প্রভাবিত করা সহজ।

আওয়ামীলীগ যখন প্রোপাগান্ডার পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে, তখন সরকারের কিছু না করে, নির্লিপ্ত বসে থাকাটা খুবই ভয়ঙ্কর বাজে একটা ব্যাপার হচ্ছে। কিন্তু বর্তমান সরকার চাইলেই রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ লোকজনের সাথে যোগাযোগ বাড়িয়ে, লবিং বাড়িয়ে এবং বাংলাদেশের পক্ষের বন্ধু বাড়িয়ে সেই থ্রেট নিউট্রালাইজ করতে পারে। যাতে ট্রাম্প কোন বাজে ডিসিশন নিতে চাইলে ওকে বাঁধা দেওয়ার মতো যথেষ্ট প্রভাবশালী লোকজন মার্কিন সরকারে থাকে।

ট্রাম্প লুচ্চা, বদমায়েশ, পাগল যা ই হোক, ট্রাম্প আপনার বন্ধু না হোক, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্পের বন্ধুদের আপনি বন্ধু বানান, যাতে তারা আপনাকে ট্রাম্পের শত্রুতা থেকে রক্ষা করতে পারে। একই সাথে প্রয়োজনে টাকা খরচ করে আমেরিকার দুইজন সাংবাদিককে ঢাকায় এনে রেখে দেন। উনাদের কাজ হবে- উনারা সরেজমিনে দেখবেন, নিজের চোখে দেখে আওয়ামীলীগের প্রোপাগান্ডা মিথ্যা প্রমাণ করবেন।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×