somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

বিশ্বসাহিত্য কেন্দ্র এবং অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ স্যার.....

২৩ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বসাহিত্য কেন্দ্র এবং অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ স্যার....

আমরা যারা বিশ্বসাহিত্য কেন্দ্রের 'বই পড়া আন্দোলন' এর সাথে জড়িত ছিলাম তাদের কাছে অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ স্যার হলেন আদর্শ দার্শনিক। তিনি বক্তব্য রাখতেন বিভিন্ন বিষয়ে। অনেক সময়ই গ্রাম বাংলার প্রবাদ নিয়ে ব্যাখ্যা দিতেন, খনার বচণের ব্যাখ্যা দিতেন। বক্তব্য দিতেন অনির্দিষ্ট সময় নিয়ে। এমনও দেখেছি- টানা দুই ঘন্টা বক্তব্য পিনপতন নীরবতায় দর্শক শ্রোতারা শুনছেন, অনেকেই তাঁর বক্তব্য নোট করে নিচ্ছেন। মোদ্দা কথা বেশীরভাগ শ্রোতাদের মতো আমিও তাঁর বক্তব্য গ্রোগাসে গিলতাম.....প্রসংগক্রমে তাঁর বক্তব্য বিভিন্ন যায়গায় ব্যবহার/ প্রয়োগ করি। অনেক বছর বিশ্বসাহিত্য কেন্দ্রে যাওয়া হয়না, তবে স্যারের অনেক বক্তব্য মন-মস্তিস্ক এবং হৃদয়ে স্থায়ী আবাস হয়ে আছে। অনেক বছর আগে তিনি বিভিন্ন সময় ন্যায়নীতি উপদেশ মূলক বক্তৃতায় যা বলেছিলেন তা হুবহু মনে না থাকলেও বিষয়বস্তু ভুলিনি। যেহেতু স্মৃতি নির্ভর করে লিখছি তাই অনেকটাই এলোমেলো হলেও মূল বক্তব্য আমার মতো করে প্রকাশ করছিঃ-

* অপাত্রে দান করবে না। দুর্জনের উপকার করবেনা। মূর্খকে উপদেশ দিতে যাবেনা। অবাধ্য লোককে কিছু করতে বলা নিরর্থক। জড় প্রকৃতির লোককে সৎ বুদ্ধি দান নিষ্ফল। যে নদী প্রবল স্রোতস্বিনী একমাত্র সেই নদীকে বাঁধ দিয়েই জল বিদ্যুৎ তৈরী করা যায়। লোহাকেই ইস্পাতে পরিণত করা যায়, কিন্তু সোনাকে নয়।

* ভীরুর মধ্যে যদি সাহস না থাকে তাহলে তার হাতে শত অস্ত্র তুলে দিলেও সে ব্যবহার করতে পারবেনা। কারো মধ্যে যদি মূল্যবোধ না জন্মায় তাহলে তাকে ন্যায় নীতি ধর্ম কথা বলা নিরর্থক।

* শূন্য থেকে কিছুই নব জন্ম নিতে পারেনা। জন্ম সূত্রে জেনেটিক উত্তরাধিকার না নিয়ে জন্মালে অথবা সদ গুরুর সান্নিধ্যে এসে আত্ম সচেতনতা লাভ না করলে বৃষ্টির ধারার মত জ্ঞান কারো ওপর বর্ষিত হলেও তা মানুষ মুছে ফেলে।

* একমাত্র বদলে যেতে ইচ্ছুক মানুষ ছাড়া কোনো মানুষকে বদলানো যায়না। আপনি ইচ্ছা করলে কাউকে ক্ষমতায়িত করতে পারবেন না, যদিনা তার মধ্যে পরিবর্তনের ইচ্ছা জাগে। তৈল ধারনক্ষম প্রদীপেই তেল দিতে হয়ে। মাটিতে তেল দিয়ে লাভ হয়না। সমুদ্রই বৃষ্টির পানি অক্লেশে ধারণ করতে পারে। খানা ডোবায় সে পানি উপছে পড়ে চারিদিকের রাস্তা ঘাট ডুবিয়ে দেয়।

* প্রকৃতির রাজ্যে একই মাটি পানি বাতাস পেয়েও ভিন্ন ভিন্ন বৃক্ষ হয় কেন? কেন সব বৃক্ষ ফল দেয়না? ফল দিলেও সমান সুস্বাদু হয়না কেন সব ফল? রাষ্ট্র সবাইকে স্বাক্ষর করা শিখাতে পারে, কিন্তু শিক্ষিত নিজেকে হতে হয়। অপাবিদ্যা সবাই লাভ করতে পারে, কিন্তু পরাবিদ্যা গুরুর কাছে লাভ করতে হয়।

* প্রতিভা সৃষ্টিকর্তার দান। তা সবার মধ্যেই কম বেশী আছে। কিন্তু সৃষ্টিকর্তা কাউকে যোগ্য করে পাঠান না। যোগ্যতা অর্জন করতে হয় । সবার আগে যোগ্য হয়ে উঠতে হয় আত্ম জ্ঞানের জন্য।

* একজন ক্ষৌরকর্মী, আমরা যারা প্রচলিত ভাবে নাপিত বলি। পেশাদারী কাজের সময় একজন ক্ষৌরকর্মী যদি রাজার কান ধরে কানের পাশের চুল কিম্বা কানের লোম পরিস্কার করে বলে- "আমি রাজার কান মলে দিয়েছি" সেটা নিতান্তই বাঁদর সুলভ কাজ বৈ অন্যকিছু না। সেই বাঁদর সুলভ স্বভাবের এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে- যারা বিদ্যান, জ্ঞানী-গুণী মানুষের নামে নিন্দা করে, অসম্মান জনক মন্তব্য করে নিজেকে প্রচারণায় রাখতে পছন্দ করে- তারা মূলত ক্ষৌরকর্মীও নয়, স্রেফ নাপিত!
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×