somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

মাতৃত্ব.....

২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাস্তার একপাশে একটা রিকশা গ্যারেজে ওদের আস্তানা। বেড়ালটা মা হারিয়েছিল। তারপর থেকে মা-কুকুরই ওকে আগলে রেখেছে। বড় হচ্ছে কুকুর ছানাদের সাথে। কেউ খাবার দিলে একসাথে ভাগাভাগি করে খায়। একসাথে ওদের খুনসুটি, খেলা করা দেখতে ভালোবাসে সবাই। মানুষ নিজে সহাবস্থানে থাকতে ভুলে গেছে বলেই বোধহয় অন‍্য প্রাণীদের মধ‍্যে নিজের হারিয়ে যাওয়া গুণগুলো প্রাণ ভরে দেখে।



কাল সন্ধেবেলা সেই প্রাণের আনন্দ হঠাৎই খানখান হয়ে গেল। হঠাৎ শুনি ব‍্যস্ততম রাস্তার রিকশা, গাড়ী বাইকের হর্নের আওয়াজ খানখান করে একটা কুকুরছানার চীৎকার। ছবির বাঁদিকে বেড়ালছানার দিকে তাকিয়ে আছে যে পুচকেটা সেই ছানাটা।
সে যে কি চীৎকার কানফাটানো। দেখি গতির আনন্দে বাইক চালক একটা কুকুর ছানার পিছনের দুটো পা-ই পিষে দিয়ে গেছে।

বরফ আনা হল। পা-টা টেনে ধরে যখন চেষ্টা করছি হাড়টা সোজা করার দেখি যন্ত্রণা ভুলে মুখের দিকে অপলক তাকিয়ে আছে। ওইটুকু প্রাণ বোধহয় বুঝেছে যে এই লোকগুলো অন্তত চেষ্টা করছে ওর যন্ত্রণাটা ভাগ করে নেওয়ার। মানুষ মানুষের ভালোবাসা বোঝেননা, কিন্তু বোবা প্রাণীদের মধ্যে কুকুর বেড়াল খুব ভালোভাবেই বোঝে- কে বা কারা ওদের ভালোবাসে....

কেউ হয়তো বলবেন- এদেশে মানুষেরই জীবনের মূল‍্য নেই তো সামান‍্য কুকুরছানার? প্লিজ কেউ ওভাবে বলবেন না, ভাববেনও না। কারণ জীবনের সব কিছুর প্রতি উদাসীন হতে হতেই বোধহয় মানুষ এমন গতিশীল হিংস্র খুনী হয়ে ওঠে।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×