somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

পুরস্কার কোনও সৃষ্টির মানদন্ড হওয়া উচিত.......

১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'পুরস্কার' কি কখনও কোনও সৃষ্টির মানদন্ড হওয়া উচিত?
অথচ হয়, সেটাই হয় প্রতিনিয়ত।

আমাদের প্রতিবেশী একটি মেয়ে একেবারেই সাধারণ ছবি আঁকে। মেয়েটির বাবা রাস্ট্রের একজন বিখ্যাত আমলা। ওদের গোটা বাড়িতে অনেকগুলো শো'কেসে বেশ নামি পুরস্কার স্মারক রাখা। দেখে জানতে চাইলাম। উত্তরে জানলাম সব আঁকার প্রতিযোগিতায় পেয়েছে। তখন তাঁর আঁকা ছবির খাতা দেখতে চাইলাম, দেখে তো পুরো অবাক। একেবারে অতি সাধারণ আঁকা।

একটা উদাহরণ দিই... আমার পরিচিত বন্ধুর কিশোরী মেয়েটি দুর্দান্ত ছবি আঁকে। অথচ দুর্দান্ত আঁকা সেই মেয়েটি আঁকার জন্য কোনও পুরস্কার কখনও অর্জন করতে পারেনি।

তার মানে কি তাকে ইচ্ছা করে দেওয়া হয়নি? না বিষয়টা ঠিক তেমন নয়। ভালো আঁকা মেয়েটি প্রতিবার যোগ্য প্রতিযোগীদের মুখোমুখি হয়। যেখানে তার থেকেও ভালো আঁকা মেয়ে পুরস্কার ছিনিয়ে নেয়। অপর পক্ষে পুরস্কার পাওয়া মেয়েটি প্রতিবার এমন প্রতিযোগী পায়, যারা তার থেকেও খারাপ আঁকে।

এবার আর একটা বিষয়। আমার এক ধনাঢ্য ব্যবসায়ী বন্ধুর বিশাল অফিসে গিয়েছি। যেয়ে দেখি- গোটা অফিস জুড়ে বিভিন্ন রকম মেডাল, ক্রেস্ট ভর্তি একটা শোকেস..... আমি খুঁতিয়ে খুঁতিয়ে পুরস্কারগুলো দেখছি। হঠাত চোখ আটকে গেলো "শেরে-বাংলা স্মৃতি স্বর্ণ পদক- ২০২০” নামক ক্রেস্টের দিকে.... এই পুরস্কার প্রবর্তক এবং দাতা সংগঠনকে (কবি?) আবদুল খালেক, শেরে বাংলা স্মৃতি ফাউন্ডেশনের এর সভাপতি, তার স্ত্রী সংগঠনের সাধারণ সম্পাদক, মেয়ে সদস্য সচিব এবং কয়েকজন প্রতিযশা আমলা এবং রাজনৈতিক নেতা উপদেষ্টা, পৃষ্ঠপোষক) আমি খুব ভালো করে চিনি এবং জানি। এই পদক নামে যতটা ভারীই হোক প্রাপ্তি সহজ এবং শতভাগ বানিজ্যিক। অর্থাৎ কয়েক লাখ টাকা ডোনেশনের দিয়ে দুই হাজার টাকার ক্রেস্ট কিনতে হয়।

এবার দর্শক বা লেখার জগতে পাঠকের সাইকোলজির যদি ব্যাখা করি...
আমরা পুরস্কারকে যোগ্যতা মান মানসিক ভাবেই মেনে নিয়েছি। যখন আমাদের সামনে পুরস্কার প্রাপ্ত কেউ আসেন, আমরা আগে থেকেই মেনে নিয়ে তার ছবি, দেখি বা লেখা পড়ি... তিনি বা তারা পুরস্কার পেয়েছেন, কাজেই উপযুক্ত।

আমাদের মস্তিষ্ক যাচাই করার প্রতি আকর্ষণ হারায়।
লেখার জগতে দেখেছি- ঈদ সংখ্যায় কিম্বা অন্য যেকোনো বিশেষ সংখ্যায় যে বা যারা লিখবে, সে বা তারা তত বড়ো লেখক। এইভাবনা মানুষের মনে গেঁথে গিয়েছে। যে যত প্রতিযোগিতা জিতবে সে তত বড়ো।

আমরা বাহারি মোড়কে আকৃষ্ট হয়ে, খোঁজার চেষ্টাটাই ত্যাগ করেছি।
তবে, ব্যতিক্রম তো থাকবেই। কিছু পুরস্কারের কদর সত্যিই করতে হয়।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা মতামত... 'ভালো' সৃজনশীল, সৃষ্টি নিভৃত সাধনা ছাড়া সম্ভব নয়। তাই প্রকৃত সৃষ্টি করতে হলে, নিজেকে নিজের অন্তরে লুকিয়ে ফেলতে হবে। আর সৃষ্টির যারা কদর করবে... তাদের ছাই সরিয়ে দেখতেই হবে। না হলে নকলের ভিড়ে সবাই হারিয়ে যাবে।

আমি মনে করি, লেখকের ক্ষেত্রে পাঠকপ্রিয়তা আর শিল্পীর ক্ষেত্রে তার দর্শক প্রিয়তা- এর থেকে বড়ো পুরস্কার নেই। বাংলা সাহিত্যের পুরস্কার ব্যাপার টা একেবারেই লেখা লেখির মান/ পরিমাণ/ গভীরতার সংগে ডাইরেক্ট রিলেটেবল না। তবে পুরস্কার নবীনদের উৎসাহ দেয়। কিক স্টার্ট করে দেয়।

যিনি নিভৃত সাহিত্য সাধক, তার লেখা পুরস্কৃত হলে পাঠক তাকে পড়েন, তা লেখার মানদণ্ড যেমনই হোক। আবার পুরস্কার অযোগ্যদের অতিউৎসাহও দেয়- যা আখেরে ক্ষতি। এখন অতি সহজেই যে কোনও পুরস্কার পাওয়া যায়। ফলে ঠিক কতটা খাটলে একটা পুরস্কার পাওয়া যায়, সেটা বোঝা আর কারোর পক্ষে সম্ভব হয় না। এখন যোগ্যতম কে পুরষ্কৃত হতে দেখিনা। আগেও হয়নি তা নয়।

পুরস্কারের সাথে সুযোগ ব্যাপারটা আসে। যেকোনো উপলক্ষে লেখা প্রতিযোগিতায় বেশীরভাগ সময়ই অতি নিম্নমানের হয়েও ছেপে যায় বিভিন্ন পত্রিকায়। এর একটা বড়ো কারণ যোগাযোগ।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×