somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জীবন সুন্দর হোক......

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন সুন্দর হোক......

একটা প্রবাদ আছে- "টাকা দিয়ে সব কেনা যায় না"। যেমন- সুখ, সম্মান, ভালোবাসা ইত্যাদি। আমি এই প্রবাদে একেবারেই বিশ্বাসী না। এই ভীষন প্রতিযোগিতামূলক পৃথিবীতে একটা মিনিমাম ভদ্রোচিত জীবন কাটাতে হলে অবশ্যই অর্থের দরকার আছে- তবে টাকা দিয়ে এসব কেনা যায় না। এগুলো মার্কেটের শপ থেকে শপিং করা যায় না এটা ঠিক।

কিন্তু আপনাকে সম্মানজনক একটা জীবন করতে হলে একটা সম্মানজনক পেশাতে থাকতেই হবে এই যুগে। দেখেনতো একজন বেকারকে সমাজ সম্মান করে? কঠিন সত্য হচ্ছে, লেখাপড়ার পেছনে অর্থ, সময় পরিশ্রম ইনভেস্ট করে যখন আপনি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাঙ্কার, শিক্ষক, ল'য়ার, বিজনেস ওনার কিম্বা একজন কর্পোরেট এক্সিকিউটিভ হয়ে উঠবেন- তখন যে সম্মান সমাজ আপনাকে দিবে তা আপনি বিশ্বের তুখোড় সুন্দরী, ম্যাচোম্যান হয়েও কখনোই পাবেন না বেকার থাকলে, দোকানদার হয়ে, আম গুড় কেক বিক্রেতা হয়ে অথবা বসে বসে বাবার সম্পত্তি ভোগ করে। শুনতে রুঢ় হলেও এটাই বাস্তবতা।

ভালোবাসা পেতে হলেও অবশ্যই আপনার একটা সাউন্ড এবং সিকিউরড ফাইন্যান্সিয়াল সেটেল লাইফ লাগবে এ যুগে। নাহলে একজন পুরুষ হলে আপনি কখনোই একজন প্রশাসনে ভালো অবস্থানে থাকা স্ত্রী পাবেন না। আজকাল তো ডাক্তার, ইন্জিনিয়ার, বহুজাতিক কোম্পানির পদস্থ ইত্যাদি পেশাদার পুরুষেরা বিয়ের সময়ে আলাদা করে বলেই দেয়- মিনিমাম অনার্স পাশ হতে হবে ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এলাকার সোনা মিয়া ব্যাপারী কলেজ থেকে না। ছেলেরাও এখন চায় পেশাগত মানানসই একজন যোগ্য স্ত্রী, শোকেসে সাজিয়ে রাখার জন্য তুলতুলে পাপেটিং স্ত্রী নয়। বেকার শোপিছ স্ত্রী এখন আর কোন স্ট্যান্ডার্ড পুরুষ চায় না।

জরুরী না কখনোই সমাজের সব ছেলেদের স্ত্রীকে প্রথম শ্রেণির জব করা উপযুক্ত স্ত্রী পেতেই হবে। তবে সমস্যা হচ্ছে, আজকাল অধিকাংশ পুরুষই আশা করে একজন স্ট্যাব্লিসড নারীকে স্ত্রী হিসেবে। কিন্তু যখন নিজের অযোগ্যতার জন্য তা পান না তখন এই ব্যার্থ পুরুষেরাই ইনফিরিওরিটি কমপ্লেক্স থেকে এসব বলে বেড়ায়- "উচ্চ শিক্ষিত চাকরি করা নারীরা সংসারী হয় না"। আরে উজবকু, উচ্চ শিক্ষিত কর্মজীবি নারীর তো নিজেরই হ্যাডাম আছে সংসার সাজানোর জন্য ঘর তৈরি করার। সে কেন একজন ঘরহীন, পরিচয়হীন, কম শিক্ষিত, চরিত্রহীন, financially unstable পুরুষের ফাঁদে পা দিয়ে নিজের জীবনকে আমৃত্যু দৌঁড়ের উপরে রাখবে? এক দুদিন চলে বেকার পুরুষকে পোষা কিন্তু আজীবন বেকার, আনহেলদি লাইফ স্ট্যাইল মেইনটেইন করা পুরুষকে বেবি সিটিং করার কোন মানেই হয় না। পুরাই সময় নষ্ট প্রোজেক্ট এটা। শিক্ষিত এবং ফাইন্যান্সিয়ালী সেটেল কোনো নারী কেন এই ঝুঁকি নিবে? সে কি হাবা নাকি? একজন ফাইন্যান্সিয়ালী সেটেল পুরুষই বা কেন আইডেন্টিহীন বেকার নারীকে পালবেন এই যুগে? পুরুষের ক্লাস বোঝা যায় তার স্ত্রীকে দেখে, ইট'স জাস্ট সিম্পল।

এবার আসুন সুখের বিষয়ে। সুখ এক অলীক বিষয়। একে দেখা যায় না, ধরা যায় না। শুধু অনুভব করা যায়। মানে পুরোটাই মাইন্ড সেটের বিষয়। আপনার যখন পেটে হেলদি ফুড থাকবে, মাথার উপরে নিশ্চিত ছাদ থাকবে, ভদ্রোচিত শৌখিন পোশাক থাকবে আলমারিতে, শরীর মনের যত্ন নিতে আপনি ক্যাপাবল থাকবেন তখন মন খারাপ বলুন আর অসুখ বলুন, সবকিছু কিউর করার জন্য আপনি উপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু টাকা পয়সা না থাকলে রুম বন্ধ করে ফ্যাচফ্যাচ করে কান্নাকাটি করা আর ভিক্টিম কার্ড প্লে করা ছাড়া আর কিছুই করতে পারবেন না।

সুতরাং উঠুন, রেডি হন, বেরিয়ে পড়ুন ক্লাস করতে কিংবা অফিসের দিকে। অনেক অর্থের দরকার নেই জীবনে, কিন্তু মিনিমালিস্টিক লাইফ স্ট্যাইল মেইনটেইন করার জন্য অতোটুকু অর্থ সৎ পথে রোজগার করুন। নারী পুরুষ সবার জন্যই কথাগুলো প্রযোজ্য।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেব আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫০


রমজান মাসের শেষ দিককার কথা। আব্বা-আম্মার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে গেলাম নানাকে দেখতে। মায়ের দিকের এই আত্মীয়র হার্টে চারটা রিং বসানো হয়েছে, কিন্তু কেবিনে ঢুকে বুঝলাম তার জবান এখনো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

×