somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

একটা জনমত জরিপ....

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা জনমত জরিপ....

নিজ উদ্যোগে একটা জরিপ কাজে গত কয়েক দিন বিভিন্ন শ্রেনি পেশার মানুষদের সাথে কথা বলেছি। নিজের রাজনৈতিক অবস্থান থাকলেও নিরপেক্ষ মতামত জানতে, বুঝতে নিজেকে শতভাগ নিরপেক্ষ রেখেছিলাম। কিন্তু যাদের সাথে কথা বলেছি তাদের অনেকেই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না হলেও সবাই রাজনৈতিক সচেতন (আমাদের দেশের সবাই রাজনীতির সাথে জড়িত না হলেও অত্যন্ত রাজনৈতিক সচেতন- তা নিয়ে সন্দেহের অবকাশ নাই)।

যাই হোক, আমি যে ৩২ জন মানুষের সাথে কথা বলেছি তাদের মধ্যে যারা আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক তারা প্রায় সবাই একবাক্যে জামায়াতের পক্ষে কথা বলেছে এবং সরাসরি বিএনপির বিরুদ্ধে। আওয়ামী লীগ সমর্থক হয়েও তারা কেন জামায়াতের পক্ষে তার উত্তরে বলেছে- "বিএনপি ঠেকাতে"!

"বিএন ঠেকাতে হবে কেন?"- এর জবাবে বলেছে- 'সময় সুযোগ মতো জামায়াতকে সহজেই উৎখাত করা যাবে- যা বিএনপিকে করা যাবেনা।"

যারা জামায়াতের নেতা কর্মী সমর্থক তারা নিজেদের পক্ষেই বলবে তা স্বাভাবিকতা এবং নিজ দলের প্রার্থীকেই ভোট দিবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, অনেকেই জামায়াতের সাংগঠনিক বিষয়ে প্রসংশা করলেও তাদের মধ্যে মাত্র দুইজন জামায়াতে ভোট দিবে।

ছাত্র আন্দোলনের ছাত্রদের নতুন রাজনৈতিক দলের বিষয়ে একেবারেই নিরুৎসাহিত এবং অবজ্ঞা করে উড়িয়ে দিয়েছেন বেশীরভাগ মানুষ। ছাত্রদের নতুন রাজনৈতিক দল সম্পর্কে অনেক শিক্ষিত এবং খেটে খাওয়া মানুষের মূল্যায়ন হচ্ছে- "ওরা তো ছাত্রলীগ আর ছাত্র শিবিরের লোক। ওরাইতো গত ১৫/১৬ বছর চাঁদাবাজি, মারামারি করেছে। ওরা আওয়ামী-জামাতের দোসর। ওরা রাস্তায় শ্লোগান দিতে পারে, মব সৃষ্টি করতে পারে, কিন্তু ভোটের রাজনীতিতে ওদের গ্রহণ যোগ্যতা নাই বা ঠাঁই পাবেনা"।

আবার বিএনপি নামধারী কিম্বা একদা বিএনপি পরিবারের নেতা কর্মী সমর্থক সদস্য ছিলেন তাদের বড়ো একটা অংশই ছাত্রদের নতুন দলের প্রতি অত্যন্ত নমনীয় এবং বিএনপির বিরুদ্ধে কঠোর অবস্থানে। এই শ্রেণীর প্রায় সবাই ২০০৭ সাল থেকেই বিএনপি তে তাদের অবস্থান হারিয়েছে বিভিন্ন অপকর্মের জন্য। এরা গত পনেরো ষোল বছর নিজেদের সেফ জোনে রেখে ফেসবুকে বিএনপি সমর্থকদের ধোকা দিয়ে সদ্য পলাতক সরকারেরই সুবিধাভোগী ছিলেন। এখন সরাসরি জামায়াতের পক্ষে না বলে ছাত্রদের নতুন দলের পক্ষে বলে।

যারা আওয়ামী-জামায়াতী নন কিন্তু বিএনপির প্রতি দুর্বল তারা বিএনপি নেতৃত্বের অথর্বতার কথা বলেছেন, হতাশা ব্যক্ত করেছেন। বিএনপির ব্যার্থতার মূল কারণ উল্লেখ করেছেন- বিএনপির সিনিয়র নেতাদের বক্তব্যে সমন্বয়হীনতা। দেশ বিদেশে বিএনপি বিরুদ্ধ অপ-প্রচারণার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে না পারা। শারীরিক চলত শক্তিহীন নেতারা বিএনপির বোঝা। মধ্য স্তরের সব নেতাদের মধ্যে নিজেকে সর্বেসর্বা ভাবা। তৃণমূল কর্মী সমর্থকদের মূল্যায়ন না করা। বিএনপি রাজনীতিতে সময়ের চাহিদার সাথে একাত্ম হতে পারেনি, জনগণের স্পেশালি তরুণদের মনোভাব বুঝতে পারছেনা, অথচ ভোটের রাজনীতিতে তরুণদের ভূমিকা অনেক বড়ো সেই তরুণ ভোটারদের কাছে টানতে না পারা। সব চাইতে বড়ো অভিযোগ, যুগযুগ ধরে বিএনপির বিরুদ্ধে প্রশাসন, আওয়ামী-ইন্ডিয়া সাড়াশি আক্রমণের পরেও তাদের বিরুদ্ধে বিএনপি নেতাদের সহানুভূতিশীল, নমনীয় আচরণ এবং দোদুল্যমানতা মেনে নিতে পারছেনা!"


বিএনপির প্রতি নমনীয় সাধারণ মানুষের প্রায় সবারই মতামত- ' বিএনপি যদি ভেবে থাকে খালি মাঠে গোল দিবে তাহলে মস্ত বড়ো ভুল করবে। জনাব তারেক রহমানের উচিৎ দ্রুত সময়ে দেশে ফিরে এসে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা এবং দেশ্যব্যাপী কর্মী সমর্থকদের সাথে মাঠে নামা। বিএনপির উচিৎ ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদের মনোভাবকে সম্মান জানিয়ে আওয়ামী-ইন্ডিয়া বিরোধিতায় একাত্মতা প্রকাশ করা এবং গুরুত্বপূর্ণ কিছু সংস্কারে সহযোগিতা করা। দলীয় প্রার্থীদের মনোনয়নের বিষয়ে এখনই যোগ্য প্রার্থীদের মাঠে কাজ করার নির্দেশনা দেওয়া এবং একই সাথে প্রতিটি আসনে আগে থেকেই বিকল্প প্রার্থী ঠিক করে রাখা। '
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×