কেউ শুনতে চায়না, সবাই শোনাতে চায়....
০১ লা মে, ২০২৫ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কেউ শুনতে চায়না, সবাই শোনাতে চায়....
আত্মকেন্দ্রীক দুনিয়ায় এখন আনন্দ বা দুঃখ হলে ভাগ করে নেবার মানুষের খুব অভাব। ধরুন আপনি একটি আনন্দ সংবাদ ভাগ করে নিতে চান। যাকে বলছেন সে তখন হয় না শোনার ভান করবে, ব্যস্ততা দেখাবে কিংবা তার কোন বন্ধু-স্বজনের গালভরা গল্প আপনাকে শুনিয়ে দেবে। মানে আপনি যে আনন্দের পারদে চড়ে ভাগ করে নেবেন বলে বললেন, উল্টো সে এমন দেখিয়ে শুনিয়ে দিল- "এ এমন কি! আমার অমুক"- বলে তাঁর সুখ/দুঃখের ঝাঁপি খুলে আপনাকে সুযোগই দিল না।
এবার ধরুন, আপনি দুঃখের কোন মুহূর্ত একলা বোধ করছেন। হয়ত ভাবছেন কাউকে বলে হালকা হই। যেই বলবেন, হয় সে তাঁর জীবনে আপনার থেকেও আরো দুঃখ তার আছে তা উগরে দেবে। ভাবখানা এমন যে, দুঃখের প্রতিযোগিতাইয় সে আপনার থেকে যোজন যোজন এগিয়ে।
কাজেই, আনন্দ বা দুঃখ যাই হোক- ভাগ তার সঙ্গেই করুন, যে আপনার অনুভূতি গুলোকে হৃদয় দিয়ে অনুভব করবে, উল্টো আপনার অনুভূতির ওপর চেপে বসবে না।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২৫ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস...
...বাকিটুকু পড়ুন
কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন