somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

বৃথা হে সাধনা ধীমান.....

০৯ ই মে, ২০২৫ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃথা হে সাধনা ধীমান.....

বিএনপি মিডিয়া সেল এর সদস্য সচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানী সকল পত্রিকা কতৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ কর্মসূচি শুরু করেছেন- বিএনপির এ উদ্যোগ নিঃসন্দেহে ভালো। কিন্তু গত ষোলো বছরেই শুধু নয়, বিএনপির জন্মলগ্ন থেকেই গণমাধ্যম ছাড়াও আওয়ামী-বাম ধারার সাংস্কৃতিক অংগন, কলকাতা কেন্দ্রীভূত বুদ্ধিজীবীরা বিএনপি বিরোধী, বিএনপি বিদ্বেষী ছিলো এবং এখনো আছে। প্রিন্ট-ইলেক্ট্রনিক এমন কোনো মিডিয়া ছিলো না, যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে পিছিয়ে ছিলো। মতি- মাহফুজ গং যে তীব্র বিএনপি বিরোধী, ম্যাডাম খালেদা জিয়া- তারেক রহমান বিদ্বেষী এটা তো প্রমানিত সত্য। তবুও বিএনপি সবাইকে নিয়ে কাজ করতে চায়- এটাই গণতান্ত্রিক উদারতা। বিএনপির উদারতা।


তবে, বিএনপির এই গণতান্ত্রিক উদারতা চর্চায় পজিটিভ কোন ফল পাওয়ার আশা আমি করি না। কারণ, আজীবন মিডিয়া ট্রায়াল শিকার বিএনপি নিজস্ব কোন মিডিয়া কর্মী তৈরী করতে পারেনি। খাম খোর হাড্ডি পাকা সংবাদ কর্মী যারা বিএনপির বিরুদ্ধে- তাদের 'মাইন্ড সেট' হয়ে গিয়েছে, ওরা সুপথগামী হবেনা।

ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সিনিয়র সাংবাদিক @মারুফ কামাল খান সোহেল @আবদাল আহমদ, মুজতবা খন্দকার @আবু রুশদ @শাহেদ আলম, আবু সুফিয়ান @সাইদ খান, এহসান মাহমুদ, মারুফ মল্লিক ছাড়াও যেসব সংবাদ কর্মীগণ ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে তাদের কলম চালিয়েছেন সেইসব অকুতোভয় সংবাদ কর্মীদের সর্বোচ্চ সুযোগ দিয়ে বিএনপি মিডিয়া শক্তিশালী করতে পারে।

সেইসাথে বিএনপির টার্গেট হতে পারে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী কবি, সাহিত্যিক, শিক্ষক, প্রকাশকগণ। তাদেরকে বাংলাদেশী জাতীয়তাবাদের পক্ষে কাজের সুযোগ করে দেওয়া।

প্রতিষ্ঠিত আওয়ামী ব্যবসায়ি নিয়ন্ত্রিত গণমাধ্যমের পেছনে এত সময় না দিয়ে সত্যিকার জাতীয়তাবাদী, দেশপ্রেমিক গণমাধ্যমকর্মীদের নার্সিং করুন, পৃষ্ঠপোষকতা দিন। প্রতিষ্ঠিত গণমাধ্যমের চরিত্র কখনোই বদলাবেনা। হয়তো এখন তাদের অনেকেই বিএনপিকে, খালেদা জিয়া, তারেক রহমানকে নিয়ে স্তুতি করবে। তাদের, ওদের এসব ফ্যাব্রিকেটেড প্রশংসায় বিএনপি যদি পুলকিত হয়, যদি কনভিন্স হয়, তবেই মুশকিল। কারন, এরা সময় সুযোগমত ঠিকই ছোবল দেবে।

আর মিডিয়া সেলকে পুর্নগঠনে উদ্যোগ নিতে এক্ষুনি। দলীয় কর্মীদের পুর্নবাসন থেকে বেরিয়ে সাংবাদিক-লেখকদের হাতে এই সেলকে ছেড়ে দিতে হবে।
সব মিলিয়ে গণমাধ্যম নিয়ে ভাবতে হবে নতুন করে।
শুধু সংবাদপত্র অফিসে সম্পাদকদের সাথে চা কফি খেলে, গণমাধ্যম বিএনপির প্রতি ন্যয্য আচরন করবে ভেবে নিলে ভুলই হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৫ রাত ১০:৩২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯


তিন শ' তিন
মুমিন তো নই, তবু খোদা টিকিয়ে রেখেছে!
প্রেমিক তো নই, তবু প্রেম বিকিয়ে রেখেছে!

তিন শ' চার

ভীষণ একাকী আমি, অপেক্ষায় কেটে যায় বেলা।
হতাশার মাঝে শুধু, পাশে আছে তার অবহেলা ! ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

ক্ষমতা ও সম্পদ বণ্টনের রাজনীতি এবং এলিট সমাজ - নির্বাচনের আগের প্রশ্ন ও পর্যবেক্ষণ

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২১



ভোটের সময় এলেই একটি অতি পরিচিত দৃশ্য চোখে পড়ে। নির্বাচনপ্রার্থী, যিনি অভিজাত শ্রেণির প্রতিনিধি, সাধারণ মানুষের কাছে ভোট চাইতে গিয়েছেন। গ্রামের রাস্তা ধরে হাঁটছেন, বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে... ...বাকিটুকু পড়ুন

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে... ...বাকিটুকু পড়ুন

×