somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

আব তেরা ক্যায়া হোগা কালিয়া!

২৩ শে মে, ২০২৫ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আব তেরা ক্যায়া হোগা কালিয়া!"


অনেকেই আপত্তি জানাচ্ছেন, কেন সেনাপ্রধান নির্বাচনের প্রসঙ্গ তুললেন? কিন্তু বিষয়টা একটু ভেবে দেখা দরকার, তিনি কি কোনো টেলিভিশন সাক্ষাৎকারে বা জনসমক্ষে বক্তব্য দিয়েছেন? না।
তিনি শুধুমাত্র অভ্যন্তরীণ একটি বৈঠকে, যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রশাসনিক রূপরেখা নিয়ে আলোচনা হয়ে থাকে, সেখানে উল্লেখ করেছেন যে, বাংলাদেশ সেনাবাহিনী একটি নির্বাচিত সরকার অধীনেই কাজ করতে চায়।

অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে, এখন বিএনপি বা অন্য কোনো বিরোধী দল নির্বাচনের কথা বললেও বলা হয় তারা ষড়যন্ত্রে লিপ্ত, আবার সেনাবাহিনী যদি নির্বাচনের পক্ষে অবস্থান নেয়- তখনও আপত্তি ওঠে।

এটা এক ভয়ংকর প্রবণতা- যেখানে ‘নির্বাচন’ শব্দটাই হয়ে উঠেছে এক ধরনের নিষিদ্ধ উপাদান। আর তখনই বোঝা যায়, গণতন্ত্রকে কী ভয়াবহভাবে সংকুচিত করে ফেলা হয়েছে। নির্বাচন ছাড়া গণতন্ত্র যেমন অসম্পূর্ণ, তেমনি নির্বাচন ছাড়া ক্ষমতা ভোগ করা এক ধরনের জোচ্চুরি- রাষ্ট্রের, জনগণের এবং ভবিষ্যতের প্রতি।

দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ!
এরজন্য ৯০% দায়ী জুলাই আন্দোলনের ছাত্র সম্বয়করা। তারা আন্দোলনের সকল কৃতিত্ব কুক্ষিগত করে দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রামে যারা সর্বস্ব হারিয়েও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন তাদেরকে অবজ্ঞা অপমান অপদস্ত তুচ্ছতাচ্ছিল্য করে অরাজকতা সৃষ্টি করে- নিজেদের অনির্দিষ্টকাল ক্ষমতা ধরে রাখতে চেয়েছে।

ছাত্র সমন্বয়করা সিভিল প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনীসহ সকল বাহিনীগুলোকে অবজ্ঞাই শুধু করেনি, নিয়ন্ত্রণ করতে উদ্ধতভাব প্রকাশ করেছে।

সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, মাহাফুজ আলম, নাসির উদ্দীন পাটোয়ারী, হান্নান মাউসুদ গং নিজেদের সর্বেসর্বা ভেবে বিএনপিকে রাজনীতি থেকে বের করার পরিকল্পনা করেছিলো। ওদের সাথে যোগ দিয়েছে- উড়ে এসে জুড়ে বসা কোথাকার কোন এক খলিলুর রহমান! সাথে আরও আছে উপদেষ্টা আদিলুর রহমান, সৈয়দা রেজওয়ানা হাসান এবং এনজিও সিন্ডিকেট উপদেষ্টারা। সত্যি বলতে, ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কোনো নিয়ন্ত্রণ না আছে/ছিলো তার উপদেষ্টা পরিষদে এবং প্রশাসনে।

সব শেষে ফেসবুকের কিছু উজবুক এবং প্রবাসী কয়েকজন ইউটিউবারের বাদ্রামীতো ছিলোই- যারা নির্বাচনের কথা শুনলেই তেলে-বেগুনে জ্বলে উঠে ইউনুস সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখতে চান! এই উজবুক শ্রেণীর প্রথম টার্গেট ছিলো এবং আছে- বিএনপিকে ঠেকানো। আর ওদের বটবাহিনী যারা বিএনপিকে টেম্পুস্টান্ড বলে দমিয়ে রাখতে সর্বশক্তি নিয়োগ করেছে- ওরা এখনো জানেনা যেকোনো খারাপ পরিস্থিতিতে- "আব তেরা ক্যায়া হোগা কালিয়া!"
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২৫ সকাল ১০:৪১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×