somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

দোয়া এবং বাস্তবতা.....

১৪ ই জুন, ২০২৫ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দোয়া এবং বাস্তবতা.....

দুরত্ব ২০০০ কিলোমিটার।
সেখান থেকেই আক্রমন। একেবারে বেডরুম লক্ষ‍্য করে। বেডরুম বিধ্বস্ত, টার্গেট কিল্ড কিন্তু পুরো ভবন অক্ষত! কি নিদারুণ প্রযুক্তি, বিজ্ঞানের কি অবাক করা ব‍্যাবহার!

আর আমাদের পান-চুন-হাকিমপুরী জর্দা খাওয়া বাচাল হুজুররা আছেন শুধু দোয়া নিয়ে।
যত হাদিয়া, তত বড় দোয়া।
মুসলিম বিশ্ব ধ্বংস হবে না তো কি হবে?




(১) ২০২৫ইরানে ইসরায়েলের হামলা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে-
ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল।
হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভ্যুলেশনারি গার্ড এর কমান্ডার হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ বলছে, ইসরায়েলি হামলায় দেশটিতে ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হওয়ার তথ্যও জানানো হয়েছে।
ইরানে হামলার পরপরই 'পাল্টা হামলার শঙ্কায়' নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলি সরকার।
আইডিএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন জানিয়েছেন, ইসরায়েলি ভূখণ্ডের দিকে একশোটি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। সব ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম।

এর আগে ইরান ও ইসরায়েলের মাঝে পাল্টাপাল্টি হামলা দেখা গেলেও ইরানের মাটিতে এমন সরাসরি সামরিক অভিযান ইরান-ইরাক যুদ্ধের পর এবারই প্রথম।

ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নইলে আরও 'ভয়াবহ হামলার' হুঁশিয়ারি তার।



(২) ইসরায়েলে ইরান দফায় মিসাইল হামলা চালিয়েছে। দ্যা থার্ড ওয়েভ।

সকাল প্রায় ৭:৩০ টায় বাংলাদেশ সময় (ইসরায়েল সময় সকাল ৪:৩০), ইরান "অপারেশন ট্রু প্রমিস ৩"-এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় ওয়েভ অফ ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। আইডিএফ এই তৃতীয় ওয়েভের কথা শিকার করেছে।

আইডিএফ জানিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া মিসাইলগুলোর কিছু আয়রন ডোম ইন্টারসেপ্ট করেছে আর কিছু তেল আবিব ও রামাত গানে আঘাত করে ক্ষতি সাধন করেছে।

এখন পর্যন্ত তিনটি ওয়েভ অফ হামলায় মোট অন্তত ৬৩ জন ইসরায়েলি আহত এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত এর নিহতের সংখ্যা কম হওয়ার কারণ ইসরায়েলের জনগণ এখন সব ভূগর্ভের ব্যাংকারে সেইফলি অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টায়, ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটা বড় ধরনের হামলা চালিয়েছে, যার প্রতিক্রিয়ায় এখন পর্যন্ত ইরান করেছে তিনটি বড় হামলা।

সিচুয়েশন খুব ভোলাটাইল আর ডাইনামিক। উভয় দেশের এয়ার ডিফেন্স সিস্টেম খুব একটিভলি কাজ করছে।

(সূত্রঃ বিবিসি বাংলা)
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২৫ দুপুর ১২:২১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×