somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

ডাকসু নির্বাচনঃ ন্যায়সংগত আন্দোলনের ঐতিহ্য ও আজকের প্রজন্মের দায়িত্ব....

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডাকসু নির্বাচনঃ ন্যায়সংগত আন্দোলনের ঐতিহ্য ও আজকের প্রজন্মের দায়িত্ব

বাংলাদেশের ইতিহাসের প্রতিটি ন্যায়সংগত আন্দোলনের সূতিকাগার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের স্বাধীনতার সংগ্রাম, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী গণআন্দোলন কিংবা ২০০৭-০৮ সালে সেনা-তত্ত্বাবধায়ক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ- জাতীয়তাবাদী ছাত্রদলের জন্মলগ্ন থেকে প্রতিটি অপশক্তি বিরোধী আন্দোলনে এই বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে ছাত্রদল। তাঁদের ত্যাগ, রক্ত ও আত্মদানেই আজকের স্বৈরাচার মুক্ত বাংলাদেশ।



গত ষোলো বছরের বাস্তবতাঃ
গত ষোলো বছরে সবচেয়ে বেশি নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। গণতন্ত্র, স্বাধীনতা ও ভোটাধিকারের আন্দোলনে তাঁরা ছিল অগ্রভাগে। তাদেরকে সামনে রেখে সাধারণ ছাত্রছাত্রীরা স্বাধীনতাবিরোধী শক্তিকে কখনোই গ্রহণ করেনি। কিন্তু শিবির ছাত্রলীগের ছত্রছায়ায় ঢুকে গত ষোলো বছর ধরে ক্যাম্পাসে সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন আর গুপ্ত হামলার রাজনীতি চালিয়েছে।
আজ সেই নীতি নৈতিকতা ভ্রষ্ট 'শিবির-ছাত্রলীগের আঁতাতের দল' আবার ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো অন্যায়ের পাশে দাঁড়ায়নি।

ডাকসু নির্বাচন কেন গুরুত্বপূর্ণ?
ডাকসু শুধু একটি ছাত্র সংসদ নয়, বরং এটি হলো বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার প্রতীক। এখানে যে দল নেতৃত্ব পায়, তারা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতেও অগ্রণী ভূমিকা রাখে। তাই ডাকসু নির্বাচন মানেই নতুন প্রজন্মের দায়িত্ব-
অন্যায়ের বিরুদ্ধে রায় দেওয়া।
নির্যাতনকারীদের প্রত্যাখ্যান করা।
মেধাবী, বিবেকবান নেতৃত্বকে প্রতিষ্ঠিত করা
আজকের দায়িত্ব।
যারা গত ষোলো বছর নির্যাতিত হয়েছে, তারাই আজ গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। যারা সন্ত্রাস করেছে, তারা আবার ভুয়া গণতন্ত্রের মুখোশ পরে ভোট চাইছে।
এখন সময় এসেছে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার।

সন্তানসম মেধাবী ছাত্রছাত্রীদের কাছে আবেদন;
আগামীকাল নির্ভয়ে ভোট দিন।
জয়যুক্ত করুন ছাত্রদলের প্যানেলকে।
মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাঙ্গন নয়- এটি বাংলাদেশের ইতিহাসের দিশারী। এই বিশ্ববিদ্যালয় আবার নেতৃত্ব দিক ন্যায়, অধিকার ও গণতন্ত্রের।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×