somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

ও, হেনরী এবং এনসিপি নেতা হান্নান মাসুদ......

২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ও. হেনরি কাঁদবে, ইনফ্লেশনও লজ্জা পাবে

ও. হেনরির 'The Gift of the Magi' গল্পে ডেলা তার লম্বা চুল বিক্রি করে স্বামীর জন্য ছোট্ট একটা চেইন কিনেছিল।

সময়টা ছিল বিংশ শতকের শুরু-
মানুষ তখনও চুল বিক্রি করে ছোট উপহার কেনা গাণিতিক নিয়মে চলত।

কিন্তু দেখুন সময় কত বদলেছে!
একবিংশ শতাব্দীর প্রথমার্ধ পেরোতেই বাংলাদেশ আবিষ্কার করেছে নতুন অর্থনীতি- “রিভার্স ইনফ্লেশন ইকোনমিক্স”।

এ যুগে হান্নান মাসুদ (সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি, জুলাই বিপ্লবের সমন্বয়ক) সাহেব তার নাতিদীর্ঘ (মানে মাথার এক চতুর্থাংশ ঢাকতেও লজ্জা পায় এমন) চুল বিক্রি করে কিনে ফেলেছেন- দেড় একর জমি, তিনটা পুকুর আর পাঁচ তকা একটা বাড়ি। সব মিলিয়ে একটা ছোটখাটো মৌজা!
বাহ! এমন ROI (Return On Intelligence—না থাক, শুধু Return On Hair) তো ওয়ারেন বাফেটও জীবনে দেখেনি।

ও. হেনরি যদি আজ বেঁচে থাকতেন-
গল্প লিখতেন না, বরং মাসুদ সাহেবের ইন্টারভিউ নিতে লাইনে দাঁড়িয়্র প্রশ্ন করতেনঃ

★ “স্যার, আপনার চুল কত ক্যারাটের ছিল?”
★ "এটা কি সোনার চেয়ে দামি?”
★ "পুকুর তিনটা কি কন্ডিশন হিসেবে পেয়েছেন?”

অর্থনীতিবিদরা তো পুরো হতভম্ব!
যেখানে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়ছে, সেখানে মাসুদ সাহেবের চুলের রিটার্ন রেট সোনার দামের চেয়েও দ্রুতগতিতে আকাশ ছুঁয়ে গেছে। এমন অবস্থা দাঁড়ালো যে ভবিষ্যতে হয়তো IMF বইয়ে নতুন অধ্যায় যোগ করবে-
“Case Study: চুল-ভিত্তিক সম্পদ সৃষ্টির এক অনন্য নজির।”

আর আমরা সাধারণ মানুষ?
গালে হাত দিয়ে ভাবছি-
“কোথায় গেলে চুল বিক্রি করে অন্তত দুমুঠো চাল পাওয়া যাবে?”
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০২
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×