প্রফেসর ড. এ.টি.এম. জিয়াউদ্দিন জানান, যন্ত্রটি প্লষ্টিকের পাইপ দিয়ে তৈরী ইনজেকশন পদ্ধতিতে একটির পর একটি গুটি ইউরিয়া নরম কর্দমাক্ত কৃষি জমিতে প্রয়োগ করা যায়। যন্ত্রটি ঘন্টায় শতকরা প্রায় ১০০ ভাগ দক্ষতার সাথে ১০ শতাংশ জমিতে গুটি ইউরিয়া প্রয়োগ করতে সক্ষম। হস্ত চালিত প্লাষ্টিকের তৈরী যন্ত্রটির ওজন এক কেজি, মূল্য আনুমানিক ৫০০ টাকা। ক্ষুদ্র কৃষকের কৃষি উৎপাদনের খরচ ও সার অপচয় রোধসহ জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর বলে প্রমাণিত হয়েছে । IFDC/USAID এর আর্থিক সহায়তায় পরিচালিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রকল্পের আওতায় এক সারি বিশিষ্ট ইনজেকটর টাইপের গুটি ইউরিয়া যন্ত্রটির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বর্তমানে IFDC ঢাকা অফিসে কর্মরত কৃষি প্রকৌশলী ড. মোঃ আব্দুল ওহাব। বিগত নভেম্বর ২০১১ হতে সেপ্টেম্বর ২০১২ পর্যন্ত চালু উক্ত প্রকল্পের প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য গবেষক প্রফেসর ড. এ.টি.এম. জিয়াউদ্দিন । তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের কারখানায় ও জামালপুরের মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরী করা হয় যন্ত্রটির কয়েকটি নমুনা। মাঠ পরীক্ষায় যন্ত্রটি সফল ভাবে উত্তীর্ণ হয়। যন্ত্রটি আরো নিখুত ভাবে তৈরী ও বাজারজাত করার লক্ষে প্রাণ গ্রুপের আর.এফ.এল প্রতিষ্ঠানকে IFDC কর্তৃক দায়িত্ব প্রদান করা হয়। । বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকা মহাদেশের উন্নয়নশীল বিভিন্ন দেশে ক্ষুদ্র চাষীদের ব্যবহারের জন্য IFDC/USAID কর্তৃক যন্ত্রটির সরবরাহ করা হয়। তারই ফলশ্রুতিতে সেনেগালে অতি সম্প্রতি সফর কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দৃষ্টি আর্কষিত হলে তিনি যন্ত্রটির ভূয়সী প্রশংসা করেন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর ঐকান্তিক আগ্রহ এবং বাংলাদেশের IFDC এর রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ বেগম ইসরাত জাহানের অব্যহত অনুপ্রেরণায় এ সাফল্য দ্রুত অর্জিত হয়। এ সাফল্যে IFDC/USAID এর পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গর্ব অনুভব করছে।
বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল হক বাকৃবির সুনাম বয়ে আনার জন্য গবেষকবৃন্দকে অভিনন্দন জানান।
[সূত্রঃ http://www.shobujbangladesh24.com]
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


