somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েক'টি খণ্ড কাব্য

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
একটাসময় শেষরাতে ঘুমভাঙানি ভাবনা এলে কবিতার প্রয়াসে
শব্দে- শব্দ মিলিয়ে স্বস্তি খুঁজতাম
এখন স্বস্তি খুঁজি আজব ঐসব ড্রামাটিক দৃশ্যাবলীতে!
কিং কর্তব্য বিমূঢ়!
কি অদ্ভুত মনস্তাপ আমাদের-
একজন ষাটোর্ধ বৃদ্ধের জীবনযুদ্ধ ততটা আহত করেনা
যতটা আহত করে নায়িকার খণ্ডকালীন বিরহী কল্পনা।

২.
ভাবছি, ভেতরের সুচালো অনুভূতিগুলোকে সাজিয়ে গুছিয়ে
লোকালয়ে বের করে স্বপক্ষে তীব্র জনমত সৃষ্টি করবো
তারপর, নিশ্চিন্তে গুটি গুটি পায়ে এগুবো সামনে- আরো...
আরো সামনে
থামবো একদম পাপের উঠোনে, পাপ গিলে!
চারদিকে কি তুমুল ব্যস্ততা...
যথোপযুক্ত মন্তব্যের এতো সময় কার আছে বলো?!


৩.
ডাস্টবিনে কাঁদছে তিনদিনের মানবশিশু!
ঈশ্বরভক্ত বোবা চোখ দৌড়ুচ্ছে উপাসনালয়ে
কোথায় ঈশ্বর?! মসজিদে- মন্দিরে- চার্চে...
যাজকদের রন্ধ্রেরন্ধ্রে ফতোয়াবাজি মিথ-
জারজ...
বেজন্মা...
পাপফল!
বহুকাল আগে, একপাল ম্যাকিয়্যাভেলিয়ান ধুরন্ধর কৌশলে
কর্ম গুলিয়ে নিয়েছে ধর্মের বর্তনে।
তারপর থেকে ঈশ্বরভক্ত বিবেক ফতুয়ার বিক্রিয়ায় বিগলিতপ্রায়!

৪.
সাপ্তাহিক পুথি গল্পের আসরে পাড়ার ছেলেবুড়োদের মিলনমেলা
জোনাকসন্ধ্যার কিচিরমিচির, হৈ হোল্লা...
চাঁদ ডেকে জোছনা মেখে ঘুমপাড়ানো 'মা' কিম্বা
কিচ্ছা বলা বাবার সংখ্যা এখন বিলুপ্তপ্রায়!

আমাদের উঠানের প্রাচীন খোলামেলা 'হাওয়া-ঘরটা সেই কবে থেকে ইতিহাস।
পুকুরের মধ্যখানে নিশ্চুপ দাঁড়িয়ে আছে একটি একতলা ভবন
তার ডানে পার্লার, বামে জিমনেশিয়াম, পেছনে 'বেবী কেয়ার'
আর সামনে অত্যাধুনিক বৃদ্ধাশ্রম!

বউছেলেদের মুখে মুখে 'পেরেন্ট'স কেয়ারের' সাইনবোর্ড।
বাড়ছে প্রতিনিয়ত "মা-মমতার" ব্যবধান-
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

×