somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যান্ত্রিকতা বনাম আত্মিকতা

১০ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পৃথিবীর অধিকাংশ মানুষ নিজের ভেতরের স্বত্ত্বাটাকে লুকিয়ে রেখেই সারাটা জীবন পার করে দেয় ।
অতিমাত্রায় যান্ত্রিক জীবন যাপনই তাদের যন্ত্রাংশে পরিনত করে মাত্র .......
অথবা ' পাছে লোকে কিছু বলে ' এই মানসিকতা তাদের যান্ত্রিকতার যোগান দেয় ।
তাই তার কাছে তার অন্তরের সৌন্দর্য চিরকাল অনাবিষ্কৃতই থেকে যায় । নিজেকে না জেনে , না বুঝে যান্ত্রিক জীবন যাপন নিজের সাথেই প্রতারনার আর এক নাম ।

এবার মূল কথায় আসি ...............
আমাদের দেহ যেমন একটা চলমান ঘড়ি , তাকে সক্রিয় রাখার জন্য নির্দিষ্ট কিছু খাদ্যের দরকার হয় ঠিক তেমনি আমাদের আত্মা বা স্বত্ত্বাকে ও সতেজ বা সক্রিয় রাখার জন্য কিছু খাদ্যের প্রয়োজন হয় ।

এখন প্রশ্ন উঠতে পারে ঐ খাদ্য গুলো আসলে কি ???!!

আগেই বলে নেই ....,
মানুষের আত্মা বা স্বত্ত্বার আসলে নির্দিষ্ট নাম ধারি কোন খাদ্য নেই। মন মানসিকতা ভেদে মানুষের খাদ্য গুলোও ভিন্ন হয়ে থাকে ।

একটা মানুষের যা করতে ভাল লাগবে সেইটা ই তার স্বত্ত্বার খাদ্য । কোন কাজ করে বা কোন কিছুর কাছে এসে যখন আপনি আত্ম তৃপ্তি লাভ করবেন , আপনার মন প্রসন্ন হয়ে যাবে এবং ঠিক ঐ সব সময় গুলোর জন্য আপনি ভেতরে ভেতরে খুব উদগ্রীব থাকবেন ..........
যে কাজ গুলো করতে গেলে আপনি দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে সময় জ্ঞানহীন হয়ে পরবেন আর সময়টা যেন আপনার ঐ ভাল লাগায় থেমে যায় মনে মনে সব সময় সেই কামনাই করবেন তখন বুঝে নেবেন ঐটা ই আপনার আত্মার খাদ্য.....ঐটা ই আপনার স্বত্ত্বার আসল রুপ ।।।

যে শুধু তার দেহের খাদ্যের যোগান দিতেই সর্বদা ব্যস্ত থাকে আর তার স্বত্ত্বাটাকে অভূক্ত রাখে কালক্রমে তার ভেতরের মনুষত্য বোধটা মারা যায় ।
ধীরে ধীরে সে ন্যায় অন্যায়ের প্রভেদটা ও ভুলতে থাকে । তখন সে একটি মনুষত্যহীন মানবযন্ত্র বৈকি আর কিছুই থাকেনা ।।।

তাই পরিশেষে এই টুকুই বলবো .....
সমস্ত যান্ত্রিকতার মাঝেও নিজের জন্য কিছুটা সময় বের করুন.......
কখন ও চলে যান আপনার ভাল লাগা স্থান গুলোয়......
একা কিছুটা সময় কাটান সেখানে......
বুক ভরে নিশ্বাস নিন, নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে চিনুন । দেখবেন যান্ত্রিকতার বাইরেও একটা জীবন আছে.........
সেইটা অনেক অনেক সুন্দর ।।।

চলে যান ভাল লাগা মানুষ গুলোর কাছে..........
তাদের সাথে সময় কাটান,স্মৃতিচারন করুন । দেখবেন জীবনটা অন্য রকম লাগা শুরু করেছে ।।।

সর্বোপরি ....
আত্মসমালোচনা করতে শিখতে হবে । নিজের দোষ গুন নিজেই খুঁজে বের করার নাম আত্ম সমালোচনা ।এর এমন ই এক গুন যা আপনার আত্মাকে শুদ্ধতা দেবে । আর শুদ্ধতা ই আপনার আত্মার খোরাক যোগাবে ।
মনে রাখবেন ," " আত্মিকতার স্থান সর্বদা যান্ত্রিকতার উর্ধ্বে " ''


সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×