দুরত্বটা বাড়তে থাকুক
জমতে থাকুক ব্যথা ......
ভুলতে থাকুক চেনা জানা
বাড়তে থাকুক দেনা ..........
আকাশটা মেঘলা থাকুক
বাতাস দিশেহারা...........
চোখের কোনে স্বপ্ন থাকুক
অন্ধকারে ঢাকা ...........
অপূর্নতায় পূর্ন থাকুক
আমার সাঝেঁর বেলা..........
ইচ্ছে গুলোন সুপ্ত থাকুক
করতে করতে হেলা...........
একদিন না হয় হঠাৎ করেই
পাল্টে যাবো আমি..........
দেখবে সেদিন হিসেবটা খুব
মিলছে তারাতারি ...........
সুখ গুলো সব আসলে কাছে
তখন আমি অন্ধ হবো .........
এমনি ভাবেই দেখবে সেদিন
দেনা গুলোন ও সব চুকিয়ে দেব ............।।।

সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




